Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রোগ্রামিং হবে ভবিষ্যতের ভাষা : পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 June 2020
প্রোগ্রামিং হবে ভবিষ্যতের ভাষা : পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রোগ্রামিং হবে ভবিষ্যতের ভাষা। কেননা এটি যন্ত্রের সঙ্গে মানুষ এমনকি যন্ত্রের সঙ্গে যন্ত্রের যোগাযোগের মাধ্যমও বটে। তিনি অংক, ইংরেজি ও বিজ্ঞানের সঙ্গে প্রতিটি শিশু-কিশোরকে প্রোগ্রামিং শেখাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আজ অনলাইন প্লাটফর্মে আইসিটি বিভাগের উদ্যোগে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের সম্পূর্নটা হবে মেধা নির্ভর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), রোবটিকস , ব্লকচেইন, বিগ ডাটার ন্যায় নতুন নতুন প্রযুক্তি পৃথিবীকে দ্রুত বদলে দিচ্ছে। এ জন্য প্রোগ্রামিং শেখার বিকল্প নেই। তিনি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষার অনলাইন প্লাটফর্ম ই-শিক্ষা.নেট ব্যবহারে সকলের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বর্তমান পৃথিবী পরিচালনায় প্রোগ্রামারদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন ‘ভবিষ্যতে তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে। আর এ জন্য শিগগির স্কুল পর্যায়ে আরো সাড়ে ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানান জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, মাননীয় আইসিটি উপদেষ্টার পরামর্শে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করতে পেরেছি। শৈশব ও কৈশর থেকেই যেন শিক্ষার্থীরা প্রোগ্রামিং জানতে পারে এ জন্য ইতোমধ্যেই আট হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব গড়ে তোলা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কথা সাহিত্যিক অধ্যাপক ড.জাফর ইকবাল, কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল রহমান, ঢাকা বিশ্ববিদ্যলয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা লাফিফা জামাল।

পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিভাবে অনলাইন প্রোগ্রামিং এর উদ্বোধন করেন।

উল্লেখ্য,‘জানুক সবাই দেখাও তুমি’-এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের আইসিটি ও প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তোলা ও তাদের প্রোগ্রামিং দক্ষতা যাচাই করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে আজ থেকে স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হয়েছে ।

কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে প্রতিযোগিতাটি এবার আয়োজিত হচ্ছে অনলাইনে।

দেশের হাই স্কুল ও কলেজ তথা ষষ্ঠ-দ্বাদশ শ্রেণী এবং সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ২০১৫ সালে এই কার্যক্রম শুরু হয়।

এই কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, অনলাইন ও অনসাইট প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা এবং প্রোগ্রামিং ক্যাম্পসহ আরও নানান আয়োজন করা হয়ে থাকে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমেই http://online.nhspc.org ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৪ জুন ২০২০ তারিখ রাত ১২.০০টা পর্যন্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে টিকা নিলেন জুনাইদ আহমেদ পলক
প্রযুক্তি সংবাদ

মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে টিকা নিলেন জুনাইদ আহমেদ পলক

বিজয় মিছিল করবে না শিবির: হবে দোয়া মাহফিল, নৈশ ইবাদত ও শহীদের কবর জিয়ারত
প্রযুক্তি সংবাদ

বিজয় মিছিল করবে না শিবির: হবে দোয়া মাহফিল, নৈশ ইবাদত ও শহীদের কবর জিয়ারত

বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে সব সময় পাশে থাকবে নরওয়ে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে সব সময় পাশে থাকবে নরওয়ে

মন্ত্রিপরিষদ সচিব: ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

মন্ত্রিপরিষদ সচিব: ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

নারী শিক্ষায় অবদান রাখছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

নারী শিক্ষায় অবদান রাখছে হুয়াওয়ে

অপরাধী শনাক্তে এনইআইআর সিস্টেমকে ‘গেম চেঞ্জার’ মনে করছে সিটিটিসি
প্রযুক্তি সংবাদ

অপরাধী শনাক্তে এনইআইআর সিস্টেমকে ‘গেম চেঞ্জার’ মনে করছে সিটিটিসি

Load More

ট্রেন্ডিং টপিক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 June 2020

প্রোগ্রামিং হবে ভবিষ্যতের ভাষা : পলক

Techzoom.TV |
TechzoomTV