Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’
Share on FacebookShare on Twitter

ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে অনন্য এক পথপ্রদর্শক বই ‘বিক্রয় ম্যাজিক’ এখন পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। ব্যবসায়ী, উদ্যোক্তা বা চাকরির পাশাপাশি নতুন ব্যবসা শুরু করতে আগ্রহীদের জন্য এটি হতে পারে সময়োপযোগী একটি বই। প্রতিষ্ঠান বা ব্যক্তিগত ব্র্যান্ডিং কৌশল এবং পণ্য, সেবা বা আইডিয়া বিক্রির কার্যকর পদ্ধতি নিয়ে রচিত এই বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৩৭৭, ৩৭৮, ৩৭৯ নম্বর স্টলে। এছাড়া, বইসদাই ডটকম, রকমারি ডটকম, প্রথমা ডটকম, ওয়াফি লাইফ ডটকমসহ দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

অনেকেই পরিকল্পিতভাবে ব্যবসায় নামলেও কাঙ্ক্ষিত বিক্রি পান না। প্রচুর অর্থ ব্যয় করে বিজ্ঞাপন দিলেও প্রত্যাশিত গ্রোথ অর্জন করতে ব্যর্থ হন। এমন ব্যবসায়ীদের জন্যই ‘বিক্রয় ম্যাজিক’ বইটি লেখা হয়েছে। প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার কৌশল, পণ্য বা সেবা বিক্রির সৃজনশীল পদ্ধতি এবং ব্র্যান্ডিংয়ের নানান দিক নিয়ে সাজানো হয়েছে এই বইটি। বইটিতে রয়েছে ব্র্যান্ড প্ল্যানিংয়ের মৌলিক ধারণা, ব্র্যান্ড ক্যাম্পেইন ও স্ট্র্যাটেজিক প্ল্যান, ব্র্যান্ড আইডেন্টিটি তৈরির কৌশল, টার্গেট মার্কেট নির্ধারণের পদ্ধতি, ইমোশনাল মার্কেটিংয়ের মাধ্যমে ক্রেতার মন জয় করার কৌশল, ক্রেতার কেনার সিদ্ধান্ত প্রভাবিত করার মনস্তাত্ত্বিক দিক, স্বল্প বাজেটে বড় ব্র্যান্ডিং ও প্রমোশন করতে পাবলিক রিলেশনস (পিআর) মার্কেটিং কৌশলসহ নানান বিজনেস সিক্রেট।

বইটি পড়লে যে কেউ সুই থেকে বিমান পর্যন্ত সবকিছু যেকোনো পরিস্থিতিতে বিক্রি করতে পারবেন। কীভাবে টাক মাথার মানুষের কাছে চিরুনি বিক্রি করা যায় কিংবা বরফের দেশে ফ্রিজ বিক্রি করা সম্ভব? ইমোশনাল মার্কেটিং কীভাবে ক্রেতাকে বশীভূত করে এবং ক্রেতা কীভাবে পণ্য কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেন—এই বইতে তা বিস্তারিত তুলে ধরা হয়েছে।

বিক্রয় ম্যাজিকের লেখক মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, বইটিতে ইন্টারনেটে বিপ্লব সৃষ্টি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিক্রয়ের কৌশল সম্পর্কে জানা যাবে। যেসব নতুন উদ্যোক্তারা ব্যবসা করার চিন্তা করছেন কিন্তু আইডিয়া খুঁজে পাচ্ছেন না তাদের জন্য ১৫০টি বিজনেস আইডিয়া ও মডেল সম্পর্কে ধারণা পাওয়া যাবে। বাংলাদেশে ১০০% হালাল সাবান বিক্রির ইমোশনাল বিজ্ঞাপনটি দেশের সাবান ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিয়েছিল। এমন বিশ্বসেরা ও সফল ১০০টি বিজ্ঞাপন আইডিয়া সম্পর্কে জানা যাবে। পণ্য, সেবা বা আইডিয়া বিক্রয়ের সূক্ষ্ম কৌশল সম্পর্কে ধারণা পাওয়া যাবে ১০১টি বিক্রয় ম্যাজিক অধ্যায় থেকে। নতুন উদ্যোক্তা ও পুরাতন ব্যবসায়ীদের বিক্রয় বৃদ্ধির জন্য বইটি জাদুর মত কাজ করবে। বিক্রয় ম্যাজিক বইটি পড়লে ব্যবসায় অন্য সবার থেকে এগিয়ে থাকা যাবে বলে লেখক জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিযোগিতার দুনিয়ায় শুধুমাত্র টিকে থাকাই যথেষ্ট নয়। যে কোনো ব্যবসা দ্রুত এবং স্থায়ী গ্রোথ বাড়াতে এগিয়ে থাকতে হবে। ক্রেতাদের কাছে এখন অসংখ্য বিকল্প রয়েছে। তাই এই সময়ে গতানুগতিক ব্যবসায়িক কৌশল কাজ করছে না। এমনকি কথিত ডিজিটাল মার্কেটিং দিয়েও এখন বিক্রি বাড়ানো সম্ভব হচ্ছে না। এআই-এর যুগে এখন ব্যবসার নিত্য নতুন সিক্রেট জানা প্রয়োজন। বইটি বিলিয়ন ডলার বিক্রয় ও ব্যবসার সিক্রেট সম্পর্কে ধারণা দেবে। উদ্যোক্তা, সিএক্সও, ব্র্যান্ড প্র্যাক্টিশনার, বিজনেস লিডার, একাডেমিক বা কনসালটেন্টদের জন্য ‘বিক্রয় ম্যাজিক’ বইটি অত্যন্ত কার্যকর হতে পারে।

ব্র্যান্ড ও মার্কেটিং নিয়ে এ সময়ের অন্যতম সেরা এই বইটি প্রকাশ করেছে শব্দাবলি প্রকাশন। বইটির ভূমিকা লিখেছেন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট ও ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ। ২৪০ পেজের প্রিমিয়াম কোয়ালিটি বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

Tags: বিক্রয় ম্যাজিক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেসিস জাপান ডেস্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বেসিস জাপান ডেস্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু

লিফট আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগ দেশীয় শিল্পের বিকাশ ঘটাবে
নির্বাচিত

লিফট আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগ দেশীয় শিল্পের বিকাশ ঘটাবে

‘খালি’ পর্দা দেখাচ্ছে নতুন আইপ্যাড এয়ার
প্রযুক্তি সংবাদ

‘খালি’ পর্দা দেখাচ্ছে নতুন আইপ্যাড এয়ার

৬ হাজার এমএএইচ ব্যাটারিসহ নতুন ফোন আনছে টেকনো
নির্বাচিত

৬ হাজার এমএএইচ ব্যাটারিসহ নতুন ফোন আনছে টেকনো

অটো চিপের সংকট ২০২৩ পর্যন্ত থাকবে
নির্বাচিত

চিপ নির্মাতারা বিনিয়োগ কমিয়ে দিচ্ছে

আইফোন
প্রযুক্তি সংবাদ

হুবহু আসলের মতো দেখতে হলেও, যেভাবে বুঝবেন আপনার ফোনটি নকল

Load More

ট্রেন্ডিং টপিক

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিবৃতি দিয়েছে...

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix