Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোয়ালকমে নির্ভরতা কমাতে অ্যাপলের মডেম চিপ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 February 2025
কোয়ালকমে নির্ভরতা কমাতে অ্যাপলের মডেম চিপ উন্মোচন
Share on FacebookShare on Twitter

প্রথমবারের মতো নিজস্ব ডিজাইন করা মডেম চিপ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এটি কোম্পানিটিকে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর নির্মাতা কোয়ালকমের ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। বুধবার প্রকাশিত আইফোন ১৬ই মডেলে নতুন এ চিপ প্রথম ব্যবহার করা হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন চিপটি অ্যাপলের সি১ সাবসিস্টেম নামে পরিচিত প্রযুক্তির অংশ, যেখানে উন্নত প্রসেসর ও মেমোরি প্রযুক্তি সংযুক্ত রয়েছে। অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট কাইয়ান ড্রান্স জানিয়েছেন, নতুন প্রযুক্তির কারণে আইফোন ১৬ই মডেলটি ৬ দশমিক ১ ইঞ্চি স্ক্রিনের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধা দেবে। এতে অ্যাপলের সর্বশেষ এআই ফিচারও অন্তর্ভুক্ত থাকবে।

অ্যাপলের নতুন সি১ সাবসিস্টেম উন্নত ৪-ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত বেজব্যান্ড মডেম ও ৭-ন্যানোমিটার প্রযুক্তির ট্রান্সসিভার ব্যবহার করেছে।

এটি ৫৫টি দেশের ১৮০টি মোবাইল ক্যারিয়ারের সঙ্গে পরীক্ষা করা হয়েছে। ফলে আইফোন ব্যবহারকারীরা বিশ্বের যেকোনো জায়গায় নির্বিঘ্নে নেটওয়ার্ক সংযোগ পেতে সক্ষম হবে।

প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, মডেম চিপ তৈরির প্রক্রিয়া বেশ জটিল। কারণ এটি শতাধিক মোবাইল ক্যারিয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। এখন পর্যন্ত স্যামসাং, মিডিয়াটেক, হুয়াওয়েসহ কয়েকটি প্রতিষ্ঠান সফলভাবে মডেম চিপ তৈরি করতে পেরেছে। এতদিন অ্যাপল কোয়ালকমের চিপ ব্যবহার করত, যা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও উইন্ডোজ ল্যাপটপেও ব্যবহার হয়। তবে এবারই প্রথম অ্যাপল নিজস্ব উন্নত প্রযুক্তি তৈরি করেছে।

নতুন চিপের আরেকটি সুবিধা হলো এটি প্রসেসরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে। উদাহরণস্বরূপ—ইন্টারনেট সংযোগ ধীর হয়ে গেলে ফোনের প্রসেসর সিদ্ধান্ত নিতে পারবে, কোন ডাটা বেশি গুরুত্বপূর্ণ এবং সেটিকে অগ্রাধিকার দেবে। ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতাও উন্নত হবে বলে প্রত্যাশা কোম্পানির। এছাড়া সি১ চিপের মধ্যে নিজস্ব জিপিএস ও স্যাটেলাইট কানেক্টিভিটি রয়েছে। এটি ইন্টারনেট সংযোগ না থাকলেও কার্যকর থাকবে।

এদিকে নতুন চিপে কোয়ালকমের অত্যাধুনিক মিলিমিটার-ওয়েভ ফাইভজি সমর্থন করবে না। কোয়ালকমের ধারণা, আগামী বছর অ্যাপল তাদের ৮০ শতাংশ মডেম চিপ নিজেই তৈরি করবে। ২০২৭ সাল পর্যন্ত অ্যাপল ও কোয়ালকমের মধ্যে প্রযুক্তিগত চুক্তি বহাল থাকবে। যদিও অ্যাপল এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো তথ্যই জানায়নি। তবে কোম্পানিটি বলছে, তারা সরাসরি কোয়ালকম বা মিডিয়াটেকের সঙ্গে প্রতিযোগিতা করতে চায় না। নিজেদের পণ্যের জন্য বিশেষভাবে ডিজাইন করা প্রযুক্তি তৈরি করতে চায়, যা ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে।

এদিকে গত বছর স্মার্টফোনের জন্য নিজস্ব চিপসেট তৈরির কথা জানায় চীনের প্রযুক্তি কোম্পানি শাওমিও। একইভাবে এ পদক্ষেপ কোম্পানিকে কোয়ালকম ও মিডিয়াটেকের ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। কোম্পানিটি চলতি বছর এ চিপ দ্বারা চালিত প্রথম স্মার্টফোন উন্মোচন করারও পরিকল্পনা করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাইক্রোম্যাক্স নিয়ে এলো অ্যান্ড্রয়েড টিভি
নির্বাচিত

মাইক্রোম্যাক্স নিয়ে এলো অ্যান্ড্রয়েড টিভি

দুর্দান্ত ক্যামেরার ৫জি ফোন আনল ভিভো
প্রযুক্তি সংবাদ

দুর্দান্ত ক্যামেরার ৫জি ফোন আনল ভিভো

লেগো আনছে ১২ স্মার্ট পোকেমন সেট
প্রযুক্তি সংবাদ

লেগো আনছে ১২ স্মার্ট পোকেমন সেট

এইচপি স্পেক্টর এক্স ৩৬০ হাই বাজেটের সেরা ল্যাপটপ
নির্বাচিত

এইচপি স্পেক্টর এক্স ৩৬০ হাই বাজেটের সেরা ল্যাপটপ

আমেরিকায় পণ্য রপ্তানিতে অ্যামাজনের সঙ্গে ওয়ালটনের চুক্তি
প্রযুক্তি সংবাদ

আমেরিকায় পণ্য রপ্তানিতে অ্যামাজনের সঙ্গে ওয়ালটনের চুক্তি

হাই রেজুলেশন বড় ডিসপ্লের ল্যাপটপ আনছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

হাই রেজুলেশন বড় ডিসপ্লের ল্যাপটপ আনছে ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 February 2025

কোয়ালকমে নির্ভরতা কমাতে অ্যাপলের মডেম চিপ উন্মোচন

Techzoom.TV |
TechzoomTV