Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিপফেক ও বাস্তব কনটেন্টের পার্থক্য বোঝে না অধিকাংশ মানুষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
ডিপফেক ও বাস্তব কনটেন্টের পার্থক্য বোঝে না অধিকাংশ মানুষ
Share on FacebookShare on Twitter

ডিপফেক প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মিথ্যা তথ্য, প্রতারণা ও ব্যক্তিগত তথ্য চুরি নিয়ে উদ্বেগ বাড়ছে। বেশির ভাগ মানুষের কাছে এআই টুলস সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা এসব অপকর্মের শিকার হওয়ার মূল কারণ হিসেবে উঠে এসেছে গবেষণায়।

ডিপফেক হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি জাল ভিডিও ও ছবি, যা ভুল তথ্য ছড়াতে ও প্রতারণার সুযোগ তৈরি করতে ব্যবহার করা হয়।

ব্রিটিশ প্রযুক্তি কোম্পানি আইপ্রুভের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ মানুষ ডিপফেক ও বাস্তব কনটেন্টের পার্থক্য ধরতে পারে না। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দুই হাজার অংশগ্রহণকারী নিয়ে পরিচালিত এ পরীক্ষায় তাদের বাস্তব ও এআই-নির্মিত ছবি ও ভিডিও দেখানো হয়। এর মধ্যে দশমিক ১ শতাংশ অর্থাৎ শুধু দুজন সঠিকভাবে প্রকৃত ও নকল কনটেন্ট চিহ্নিত করতে পেরেছে।

গবেষণায় দেখা গেছে, প্রবীণ ব্যক্তিরা এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্টে সহজেই প্রতারিত হন। ৫৫-৬৪ বছর বয়সীদের মধ্যে প্রায় ৩০ শতাংশ ও ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৩৯ শতাংশ আগে কখনো ডিপফেক সম্পর্কে শোনেননি। যদিও এ সময় তরুণরা ডিপফেক শনাক্ত করতে আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু তাদের ফলাফল তেমন আশানুরূপ ছিল না।

আইপ্রুভ বলছে, ডিপফেক ভিডিও চিহ্নিত করা ছবির চেয়ে অনেক কঠিন। অংশগ্রহণকারীরা ভুয়া ছবি শনাক্ত করতে যতটা সফল হয়েছে, তার চেয়ে ৩৬ শতাংশের কম ক্ষেত্রে ভুয়া ভিডিও শনাক্ত করতে পেরেছে। এর পরিপ্রেক্ষিতে ভিডিও-ভিত্তিক প্রতারণা ও ভুয়া তথ্য ছড়ানোর আশঙ্কা বাড়ার বিষয়টিও এ গবেষণায় উঠে এসেছে।

আইপ্রুভের প্রতিষ্ঠাতা ও সিইও অ্যান্ড্রু বাড বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মগুলো ডিপফেক কনটেন্টের প্রধান উৎস। অপরাধীরা মানুষের আসল ও ভুয়া কনটেন্টের পার্থক্য বোঝার অক্ষমতাকে কাজে লাগাচ্ছে, যা ব্যক্তিগত তথ্য ও আর্থিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ৮৫৩৫ কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ৮৫৩৫ কোটি টাকা

গুগল ডকসের যে শর্টকাটগুলো আপনার সময় বাঁচাবে
কিভাবে করবেন

লেখার মানোন্নয়নে সহায়তা করবে গুগল ডকস

৫জি ফোন আনছে অপো
প্রযুক্তি সংবাদ

৫জি ফোন আনছে অপো

৬ মাসের মধ্যে ৬৪ জেলার ডাক বিভাগ লাভজনক করা হবে
প্রযুক্তি সংবাদ

৬ মাসের মধ্যে ৬৪ জেলার ডাক বিভাগ লাভজনক করা হবে

বাজাজের মাইলেজ কিং সিটি ১০০
অটোমোবাইল

বাজাজের মাইলেজ কিং সিটি ১০০

‘টারা’: কেবল ছাড়াই ফাইবার গতির ইন্টারনেট আনছে গুগল
টেলিকম

‘টারা’: কেবল ছাড়াই ফাইবার গতির ইন্টারনেট আনছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন
নির্বাচিত

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী
নির্বাচিত

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী
টেলিকম

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

অনলাইন জুয়ায় দিনে অবৈধ আয় ২ কোটি টাকা, হুন্ডি-ক্রিপ্টোতে পাচার
নির্বাচিত

অনলাইন জুয়ায় দিনে অবৈধ আয় ২ কোটি টাকা, হুন্ডি-ক্রিপ্টোতে পাচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ই-ক্যাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের ব্যাংক হিসাব জব্দ
অর্থ ও বাণিজ্য

ই-ক্যাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের ব্যাংক হিসাব জব্দ

দেশের ই-কমার্স খাতের অন্যতম শীর্ষ নীতি-নির্ধারক এবং ই-কমার্স...

পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানি কার স্বার্থে

পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানি কার স্বার্থে

প্রিমিয়ার ব্যাংক

প্রথম প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের লোকসান ১০৮ কোটি টাকা

৫-৬ হাজার টাকায় কেনা যাবে স্মার্টফোন, তাও আবার কিস্তিতে

৫-৬ হাজার টাকায় কেনা যাবে স্মার্টফোন, তাও আবার কিস্তিতে

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix