Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 24 February 2025
ইউরোপে বড় শাস্তির মুখে গুগল
Share on FacebookShare on Twitter

নিজেদের সার্চ রেজাল্ট ফরম্যাটে উল্লেখযোগ্য পরিবর্তন এনেও ইউরোপিয়ান কমিশনকে খুশি করতে পারেনি আমেরিকান সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। তাই তাঁদের বিরুদ্ধে ইউরোপে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) লঙ্ঘনের যে অভিযোগ এনেছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অ্যান্টিট্রাস্ট রেগুলেটর সেটা এখনও বহাল আছে। এখন পর্যন্ত যা অবস্থা তাতে আগামী কয়েক মাসের মধ্যেই গুগলকে মোটা অংকের অর্থ জরিমানা করতে পারে ইউরোপিয়ান কমিশন। গতকাল (শনিবার) বার্তা সংস্থা রয়টার্স বিষয়সংশ্লিষ্ট তিনজন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, নিজেদের সার্চ রেজাল্টে গুগলের প্রস্তাবিত পরিবর্তনসমূহ ইইউ’র অ্যান্টিট্রাস্ট পর্যবেক্ষক সংস্থার উদ্বেগ প্রশমিত করতে পারেনি। শুধু তাই নয়, গুগলের প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোও দাবি করেছে যে, সার্চ রেজাল্টে গুগলের প্রস্তাবিত পরিবর্তনসমূহ ডিজিটাল মার্কেটস অ্যাক্ট-এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখ্য, ইউরোপিয়ান কমিশন গত বছর মার্চ মাস থেকেই ডিজিটাল মার্কেটস অ্যাক্ট নীতিমালা ভঙ্গের অভিযোগে গুগলের বিরুদ্ধে তদন্ত করছে। তদন্তাধীন অভিযোগগুলোর মধ্যে একটি হচ্ছে, গুগল তাঁদের সার্চ ইঞ্জিনে গুগল ফ্লাইটস, গুগল হোটেলস ও গুগল শপিংয়ের মতো সার্ভিসগুলোকে অন্যায্যভাবে প্রাধান্য দিয়ে থাকে। ফলে একই ধরণের সার্ভিস প্রদানকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইউরোপিয়ান কমিশন তদন্ত করে দেখছে, সেবাপ্রদানকারী অন্যান্য থার্ড-পার্টি প্রতিষ্ঠানগুলোর সাথে গুগলের সার্চ ইঞ্জিন আসলেই এমন বৈষম্যমূলক আচরণ করছে কি-না।

গুগল অবশ্য গত ডিসেম্বরে প্রকাশিত তাঁদের একটি ব্লগপোস্টের দিকে ইঙ্গিত করছে যেখানে প্রতিষ্ঠানটির ইউরোপ, মিডল ইস্ট ও আফ্রিকা অঞ্চলের (ইএমইএ) প্রতিযোগিতা-সম্পর্কিত বিষয়ের পরিচালক অলিভার বেথেল জানিয়েছেন যে, তাঁর প্রতিষ্ঠান উদ্ভূত সমস্যার একটি ভারসাম্যপূর্ণ সমাধান খুঁজে বের করতে ইউরোপিয়ান কমিশনের সাথে কাজ করে যাচ্ছে। ব্লগ পোস্টে বেথেল আরও বলেছেন যে, প্রতিদ্বন্দ্বীদের সন্তুষ্ট করতে গুগলের সার্চ রেজাল্ট ফরম্যাটে পরিবর্তন আনার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার তাঁরা সরিয়ে নিতে পারেন।

সাম্প্রতিক সময়ে গুগল অনেকগুলো পরিবর্তন নিয়ে এসেছে তাঁদের সার্চ রেজাল্ট ফরম্যাটে। তাঁদের উদ্দেশ্য হচ্ছে, বিভিন্ন সার্ভিসের দাম তুলনা করার সাইট, হোটেল, এয়ারলাইনস ও ছোট খুচরা ব্যবসায়ীদের সাইটগুলোকে সন্তুষ্ট করা। তবে এক্ষেত্রেও সফল হতে পারেন গুগল। কারণ থার্ড-পার্টি প্রতিষ্ঠানগুলো বলছে গুগল সার্চে আনীত সাম্প্রতিক পরিবর্তনসমূহ ডিজিটাল মার্কেটস অ্যাক্ট প্রতিপালনে যথেষ্ট নয়।

উল্লেখ্য, ডিজিটাল মার্কেটস অ্যাক্ট বা ডিএমএ অনুযায়ী, গুগলের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের প্ল্যাটফর্মে নিজস্ব পণ্য ও সেবার প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারে না। ইইউ’র এমন আইনের পেছনে যুক্তি হচ্ছে, সার্চ ইঞ্জিন একটি পাবলিক প্ল্যাটফর্ম যেখানে সকলের সমান অধিকার থাকবে এমনটাই প্রত্যাশা করেন সাধারণ ব্যবহারকারীরা। সেখানে অ্যালগরিদমে পরিবর্তন এনে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের পণ্য ও সেবার প্রতি পক্ষপাতমূলক আচরণ করার কোনো সুযোগ নেই।

ডিএমএ-এর নীতিমালা অনুসারে, গুগলের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাঁদের মোট বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে প্রতিষ্ঠানটিকে।

সার্চ ইঞ্জিনে পক্ষপাতমূলক আচরণ ছাড়াও আরও কয়েকটি বিষয়ে গুগলের বিরুদ্ধে তদন্ত করছে ইউরোপিয়ান কমিশন। এর মধ্যে একটি হচ্ছে, গুগল তাঁদের অ্যাপ স্টোরের বাইরে অ্যাপ ডেভেলপারদেরকে নিজেদের বিভিন্ন অফার বিনামূল্যে প্রচার করতে দেয় না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪০ দেশে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি জি সিরিজ
নির্বাচিত

৪০ দেশে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি জি সিরিজ

৭০ ভাগ মানুষের চাকরি কেড়ে নিল করোনা
নির্বাচিত

৭০ ভাগ মানুষের চাকরি কেড়ে নিল করোনা

মটোরোলা এজ ২০ প্রোঃ হাই কনফিগারের সেরা মোবাইল
নির্বাচিত

মটোরোলা এজ ২০ প্রোঃ হাই কনফিগারের সেরা মোবাইল

বিশ্বের সেরা ৬ টি ই-কমার্স ওয়েবসাইট
ই-কমার্স

বিশ্বের সেরা ৬ টি ই-কমার্স ওয়েবসাইট

গুগল ফটোসে ছবি রাখতে টাকা লাগবে জুন থেকেই
নির্বাচিত

বাচ্চার ছবি তুলে গুগল অ্যাকাউন্ট হারালেন বাবা!

অপো এফ ১৯ বনাম ভিভো ওয়াই ৫৩ এসঃ কোনটি সেরা ফোন দেখে নিন
প্রযুক্তি সংবাদ

অপো এফ ১৯ বনাম ভিভো ওয়াই ৫৩ এসঃ কোনটি সেরা ফোন দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 February 2025

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল

Techzoom.TV |
TechzoomTV