Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল স্মার্টফোন ম্যাজিক ভি৩ নিয়ে এলো অনার বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 2 March 2025
বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল স্মার্টফোন ম্যাজিক ভি৩ নিয়ে এলো অনার বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

২০২৪-এ বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল এআই স্মার্টফোনের স্বীকৃতি পাওয়া অনার ম্যাজিক ভি৩ নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। সম্প্রতি দেশের বাজারে উন্মোচিত হয়েছে এই স্মার্টফোনটি। টাইম ম্যাগাজিনের বেস্ট ইনভেনশনস অব ২০২৪ হিসেবে স্বীকৃত, আইএফএ ২০২৪ পুরস্কার বিজয়ী এই স্মার্টফোনটি এখন উদ্ভাবনের নতুন উদাহরণ হিসেবে বাংলাদেশের ব্যবহারকারীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে নিয়ে আসা হচ্ছে।

অনবদ্য এই স্মার্টফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে গত ১ মার্চ; চলবে আগামী ০৫ মার্চ পর্যন্ত; ০৬ মার্চ থেকে ফোনটির ডেলিভারি শুরু হবে। প্রি-বুকিং দিলেই প্রত্যেক ক্রেতা একদম বিনামূল্যে পাবেন একটি ১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জার। অনার ম্যাজিক ভি৩ ফোল্ডেবল এআই স্মার্টফোনের মূল্য ২,১৯,৯৯৯ টাকা মাত্র।

স্মার্টফোনে উদ্ভাবনকে নতুনভাবে তুলে ধরতে অনার ম্যাজিক ভি৩-তে আলট্রা-স্লিম ডিজাইন নিয়ে এসেছে অনার। এতে করে ফোনটি ফোল্ড করা অবস্থায় ৯.২ মিলিমিটার ও ফোল্ড না করা অবস্থায় ৪.৩৫ মিলিমিটার আকারে থাকবে। মাত্র ২২৬ গ্রাম ওজনের এই ফোনটিতে অ্যারোস্পেস-গ্রেডের ফাইবার দিয়ে তৈরি আর্মর ব্যবহার করা হয়েছে, যা এর ইমপ্যাক্ট রেজিজট্যান্সকে ৪০ গুণ বৃদ্ধি করতে সক্ষম। ডিভাইসটির স্থায়িত্ব নিশ্চিতে আইপিএক্স৮ ব্যবহার করা হয়েছে, যা পানি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখবে।

অনার ম্যাজিক ভি৩’র ৬.৪৩ ইঞ্চির এক্সটার্নাল ডিসপ্লে ও ৭.৯২ ইঞ্চির ইন্টারনাল ফোল্ডেবল স্ক্রিন, এই দুটিতেই ১২০ হার্জ ডায়নামিক রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে অনন্য এ ডিসপ্লে। পাশাপাশি, এর ট্রিপল-ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ৩.৫X অপটিক্যাল জুম সহ ২০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সাবলীলভাবে সেলফি ও ভিডিও ধারণ নিশ্চিতে এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এগুলোর এআই-সমৃদ্ধ মোশন সেন্সিং টেকনোলজি ব্যবহারকারীর তোলা ছবিকে আরও নিখুঁত ও ঝকঝকে করে তুলবে।

অনার ম্যাজিক ভি৩-তে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। ফোনটিতে ১২ জিবি বা ১৬ জিবি র‍্যামের পাশাপাশি, ২৫৬ জিবি থেকে শুরু করে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা থাকছে। একইসাথে, এতে ৫,১৫০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল সিলিকন-কার্বন ব্যাটারি এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের নিশ্চয়তা দিতে ৬৬ ওয়াটের ওয়্যারড সুপারচার্জ ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনারঅনার ম্যাজিক ভি৩ম্যাজিক ভি৩

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রীষ্মে খাবার সতেজ রাখার স্মার্ট উপায়
প্রযুক্তি পরামর্শ

গ্রীষ্মে খাবার সতেজ রাখার স্মার্ট উপায়

পিক্সেল ৮এ: গুগল কম দামের স্মার্টফোন আনল
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ৮এ: গুগল কম দামের স্মার্টফোন আনল

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

দ্রুতগতির প্রসেসরে এলো পাতলা ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

দ্রুতগতির প্রসেসরে এলো পাতলা ল্যাপটপ

টেক্সাসে নকিয়ার নতুন সাইবার নিরাপত্তা পরীক্ষণ ল্যাব
নির্বাচিত

টেক্সাসে নকিয়ার নতুন সাইবার নিরাপত্তা পরীক্ষণ ল্যাব

এবার বাংলাদেশে হচ্ছে গুগলের অফিস
নির্বাচিত

এবার বাংলাদেশে হচ্ছে গুগলের অফিস

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালাক্সি এআইয়ের তথ্যের গোপনীয়তা বাড়াতে প্রাইভেট ক্লাউড কম্পিউট আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এআইয়ের তথ্যের গোপনীয়তা বাড়াতে প্রাইভেট ক্লাউড কম্পিউট আনছে স্যামসাং

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি
প্রযুক্তি সংবাদ

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
প্রযুক্তি সংবাদ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে গুরুতর নিরাপত্তা ত্রুটি, দ্রুত আপডেটের সতর্কতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 March 2025

বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল স্মার্টফোন ম্যাজিক ভি৩ নিয়ে এলো অনার বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV