Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি বছর স্মার্টফোনের বাজার সম্প্রসারণ হবে ২.৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২ মার্চ ২০২৫
চলতি বছর স্মার্টফোনের বাজার সম্প্রসারণ হবে ২.৩ শতাংশ
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের আকার চলতি বছর ২ দশমিক ৩ শতাংশ বাড়বে। চীন ও যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রয়েড ফোনের বাড়তি চাহিদা এ প্রবৃদ্ধির প্রধান চালক হবে। এ সময় ডিভাইস বিক্রি হবে ১২৬ কোটি ইউনিট। বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্মার্টফোনের ইতিহাসে সবচেয়ে বড় পতনের বছর ছিল ২০২০ সাল। ওই বছর ফেব্রুয়ারিতে ডিভাইস বিক্রি ৩৮ শতাংশ কমে যায় বলে জানায় গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকস। চীনে কভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে এ ধস নামে। এরপর একাধিক উত্থান-পতনের পর ২০২২-২৩ সালে টানা নিম্নমুখী ছিল বাজারটি।

আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা কাউন্টার পয়েন্ট জানায়, দুই বছর ধারাবাহিক পতনের পর ২০২৪ সালে আবারো বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের আয় বাড়ে ৬ শতাংশের বেশি। একই সঙ্গে স্মার্টফোনের গ্লোবাল অ্যাভারেজ সেলিং প্রাইস বা গড় বিক্রয়মূল্য (এএসপি) রেকর্ড উচ্চতায় পৌঁছে ৩৫৬ ডলারে দাঁড়ায়। আগের নেতিবাচক প্রবণতা ভেঙে দিয়ে স্মার্টফোনের বাজারে আবারো গতি ফিরে পায়।

আইডিসির বিশ্বব্যাপী কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকারের পূর্বাভাস যদি সত্য হয়, তাহলে ২০২৫ সাল হবে স্মার্টফোন বাজার বৃদ্ধির দ্বিতীয় ধারাবাহিক বছর। গত বছর বৈশ্বিক চ্যালেঞ্জ, উদীয়মান বাজারগুলোয় মুদ্রাসংক্রান্ত উদ্বেগ, চলমান মূল্যস্ফীতি ও কম চাহিদা সত্ত্বেও ডিভাইসের বিক্রি ঊর্ধ্বমুখী ছিল।

গত বছরের স্মার্টফোন বাজারের গতিবিধি নিয়ে কাউন্টারপয়েন্টের জ্যেষ্ঠ বিশ্লেষক শিল্পী জৈন বলেন, ‘২০২৪ সালে স্মার্টফোন বাজারের জন্য বেশকিছু ইতিবাচক দিক ছিল। স্মার্টফোনের গড় বিক্রয়মূল্য ও বিক্রির সংখ্যা উভয়ই বেড়েছে এ সময়। আয় বৃদ্ধির হার বিক্রির তুলনায় বেশি ছিল। এর পেছনে মূল কারণ হলো প্রস্তুতকারকদের প্রিমিয়াম সেগমেন্টে মনোনিবেশ ও ভোক্তাদের উচ্চমানের ডিভাইসের প্রতি আগ্রহ তৈরি।’

আইডিসির সাম্প্রতিক পূর্বাভাস মোবাইল ফোন শিল্পের স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আইডিসির জ্যেষ্ঠ গবেষণা পরিচালক নাবিলা পোপাল জানান, চলতি বছর অ্যান্ড্রয়েডের প্রবৃদ্ধি আইওএসের তুলনায় ৪০ শতাংশ বেশি হবে। চীনা সরকারের নতুন ভর্তুকির কারণে দেশে অ্যান্ড্রয়েডের বিক্রি ৫ দশমিক ৬ শতাংশ বাড়বে। সামগ্রিকভাবে এসব ডিভাইসের বার্ষিক প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আগামী বছরগুলোয় প্রিমিয়াম সেগমেন্ট, সাশ্রয়ী ফাইভজি ডিভাইস ও জেনারেটিভ এআই (জেনএআই) প্রযুক্তির প্রসার বাজারে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এ বাজার প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপল ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং।

গত বছর আয় বাড়ার দিক থেকে শীর্ষ পাঁচ স্মার্টফোন কোম্পানির তালিকায় অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে ছিল চীনের শাওমি, ভিভো ও অপো।

আইডিসির প্রত্যাশা, টানা দুই বছরের পতন ঠেলে ২০২৩ সালের দ্বিতীয়ার্ধ থেকে স্মার্টফোনের এ প্রবৃদ্ধি চলতি বছরও চলমান থাকবে। তবে পূর্ববর্তী বছরের তুলনায় সামনের দিনে প্রবৃদ্ধির গতি কমবে। কারণ এখন ব্যবহারকারীরা ডিভাইস আপডেট করছে কম। যারা নতুন ফোন কেনার অপেক্ষায় ছিল, তাদের অধিকাংশের চাহিদা এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে। তাই সামনে বিক্রয় প্রবৃদ্ধি অব্যাহত থাকবে, কিন্তু প্রবৃদ্ধির হার আগের বছরের তুলনায় কম হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এডিস মশা নিয়ন্ত্রণে দেশের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তি উদ্ভাবন: বিজ্ঞানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

এডিস মশা নিয়ন্ত্রণে দেশের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তি উদ্ভাবন: বিজ্ঞানমন্ত্রী

দেশের বাজারে হুয়াওয়ের ‘ভিশনারি ফটোগ্রাফি’ ফ্লাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো
কিভাবে করবেন

যেভাবে বুঝবেন আপনার ফোনটি আসল না নকল

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আইসিটি এক্সপো শুরু
নির্বাচিত

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আইসিটি এক্সপো শুরু

জানুয়ারির শুরুতে আসছে রিয়েলমির প্রথম ৫জি ফোন
প্রযুক্তি সংবাদ

সবথেকে বেশি সার্চ হয়েছে যে ফোনগুলি

বৈশ্বিক স্মার্টফোন বাজারে ফিরছে মাইক্রোম্যাক্স
নির্বাচিত

বৈশ্বিক স্মার্টফোন বাজারে ফিরছে মাইক্রোম্যাক্স

আইফোন ১৩, আইপ্যাড মিনি ও স্মার্টওয়াচের চমক
নির্বাচিত

আইফোন ১৩, আইপ্যাড মিনি ও স্মার্টওয়াচের চমক

Load More

ট্রেন্ডিং টপিক

ফের বাড়ল স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

ফের বাড়ল স্বর্ণের দাম

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix