Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক স্মার্টফোন বাজারে ফিরছে মাইক্রোম্যাক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
বৈশ্বিক স্মার্টফোন বাজারে ফিরছে মাইক্রোম্যাক্স
Share on FacebookShare on Twitter

২০১৫ সালেও ভারতের সাশ্রয়ী স্মার্টফোন বাজারের নেতৃত্বে ছিল স্থানীয় ডিভাইস নির্মাতা মাইক্রোম্যাক্স। তবে সাম্প্রতিক বছরগুলোয় বাজারটিতে ডিভাইস ব্র্যান্ডটির আধিপত্য তলানিতে ঠেকেছে। ডিভাইস বাজারে গত কয়েক বছরে প্রতিষ্ঠানটির তেমন জোরালো কোনো উপস্থিতিও দেখা যায়নি। ভারতে চীনভিত্তিক ডিভাইস ব্র্যান্ড শাওমি, ভিভো ও অপোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ছিটকে পড়েছিল মাইক্রোম্যাক্স। এবার ব্র্যান্ডটি ভারতীয়দের চীনবিরোধী মনোভাব এবং নরেন্দ্র মোদি সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে সুযোগ হিসেবে নিয়ে ডিভাইস বাজারে প্রত্যাবর্তনের লক্ষ্য নির্ধারণ করেছে। খবর ইয়াহু ফাইন্যান্স।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজার ভারত। দেশটিতে প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে সাশ্রয়ী চীনা ডিভাইস ব্র্যান্ডগুলো। গত জুনে ভারত-চীনের সীমান্ত উত্তেজনার জেরে ভারতে বিভিন্ন মহল থেকে চীনা পণ্য বর্জনের ডাক উঠেছে। সোস্যাল মিডিয়ায় চীনা অ্যাপ আনইনস্টলেরও দাবি জানিয়েছিলেন অনেকে। কার্যত টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, বিগো লাইভ ও হেলোর মতো ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধের মধ্য দিয়ে সে পথেই হাঁটে ভারতের সরকার। চীনা এসব অ্যাপকে দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করা হয়েছিল। ভারতীয়দের এমন মনোভাবকে সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে মাইক্রোম্যাক্স।

ভারতীয়দের চীনা পণ্য বর্জনের ডাকের মধ্যেই শাওমি, ভিভো, অপো ও রিয়েলমির মতো অতি প্রচলিত ফোন ব্র্যান্ডগুলোর আধিপত্য কমাতে ফিরছে মাইক্রোম্যাক্স। ১৫ হাজার রুপির কম দামে মাইক্রোম্যাক্স যে ডিভাইসগুলো আনতে চলেছে, তা ভারতে চীনা ডিভাইস ব্র্যান্ডগুলোর ব্যবসায় বড় ধস নামাতে পারে বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক এক ভিডিও টুইটে মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মা ডিভাইস বাজারে প্রত্যাবর্তনের তথ্য দেন। ওই ভিডিওতে নতুন স্মার্টফোন সিরিজ সম্পর্কে তথ্য শেয়ার করেননি তিনি। রাহুল শর্মা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন আত্মনির্ভর ভারতের কথা বলেন, তখন থেকেই আমরা এটি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই মাইক্রোম্যাক্সের নতুন সিরিজের ফোন নিয়ে বাজারে ফিরছে। ওই ভিডিওতে নতুন একটি স্মার্টফোনের বক্স দেখিয়েছিলেন তিনি।

ভারতীয় ডিভাইস ব্র্যান্ড মাইক্রোম্যাক্সের নতুন ফোনে সাড়ে ৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে থাকতে পারে। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারির ডিভাইসটির ২ গিগাবাইট কিংবা ৩ গিগাবাইট র‌্যাম সংস্করণে বাজারে মিলবে। এতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা থাকতে পারে। ডিভাইসটির দাম শুরু হবে ৭০০০ রুপি থেকে। বিভিন্ন ফিচার এবং কনফিগারেশনের ওপর ভিত্তি করে ডিভাইসটির সর্বোচ্চ দাম হবে ১৫০০০ রুপি। ডিভাইসটিতে মিডিয়াটেকের পি২২, পি৩০ ও জি২৫ প্রসেসর ব্যবহার করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিজস্ব ফাইবার নেটওয়ার্ক গুটিয়ে নিতে হবে মোবাইল অপারেটরদের!
টেলিকম

নিজস্ব ফাইবার নেটওয়ার্ক গুটিয়ে নিতে হবে মোবাইল অপারেটরদের!

দেশের বাজারে ব্র্যান্ড, হেডফোন, স্মার্টওয়াচ আনছে রিয়েলমি
নির্বাচিত

স্ন্যাপড্রাগন চিপে চারশ’ ত্রুটি, গুপ্তচরবৃত্তির শঙ্কা

গুগল সার্চের যা জেনে রাখবেন
টিপস

গুগল সার্চের যা জেনে রাখবেন

বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরেও টাকা পাঠানো যাবে
নির্বাচিত

বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরেও টাকা পাঠানো যাবে

আইফোন চার্জারে আসতে পারে ইউএসবি-সি
নির্বাচিত

অ্যানড্রয়েডের জনপ্রিয় ফিচার আসতে চলেছে আইফোনে

একইসঙ্গে ৪জি ও ৫জি ভিভো আইকিউওও প্রোতে
নির্বাচিত

একইসঙ্গে ৪জি ও ৫জি ভিভো আইকিউওও প্রোতে

Load More

ট্রেন্ডিং টপিক

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
অর্থ ও বাণিজ্য

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

বিশ্বের বৃহত্তম ‘ওপেন-ওয়েট’ এআই মডেল নিয়ে এলো চীনা স্টার্টআপ মুনশট
প্রযুক্তি সংবাদ

বিশ্বের বৃহত্তম ‘ওপেন-ওয়েট’ এআই মডেল নিয়ে এলো চীনা স্টার্টআপ মুনশট

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

চীনে দ্বিতীয় প্রান্তিকেও কমলো স্মার্টফোন বিক্রি, প্রভাব ফেলছে মেমোরি চিপের মূল্যবৃদ্ধি

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ
প্রযুক্তি সংবাদ

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁস রোধের পর ক্রমেই জোরালো হচ্ছে...

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে

মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ নভেম্বর ২০২০

বৈশ্বিক স্মার্টফোন বাজারে ফিরছে মাইক্রোম্যাক্স

Techzoom.TV |
TechzoomTV