Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় কিছু অ্যাকসেসরিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 2 March 2025
স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় কিছু অ্যাকসেসরিজ
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। তাই ডিভাইসের ব্যবহার আরো সহজ করতে প্রযুক্তিবিদরা নতুন নতুন উদ্ভাবন নিয়ে ভাবেন। এর মধ্যে অন্যতম হলো ফোন অ্যাকসেসরিজ। ছোট ছোট কিছু গ্যাজেট, যা স্মার্টফোনের সঙ্গে ব্যবহার করে ফোনের কার্যকারিতা বা ব্যবহারের অভিজ্ঞতাকে আরো আরামপ্রদ করা যায়। এগুলো সাধারণত সাশ্রয়ী ও সহজলভ্য, তবে ছোটখাটো সমস্যা সমাধানসহ ফোনের ব্যবহারকে আরো সুবিধাজনক, নিরাপদ ও মজাদার করে তোলে। এমন কিছু ফোন অ্যাকসেসরিজ নিয়ে আলোচনা করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅব—

ম্যাট স্ক্রিন প্রটেক্টর

স্মার্টফোনের স্ক্রিনকে সুরক্ষিত রাখতে স্ক্রিন প্রটেক্টর অপরিহার্য। এক্ষেত্রে সাধারণত টেম্পার্ড গ্লাস স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করা হয়। এগুলো স্ক্রিনকে শক্তিশালী করে ও স্ক্র্যাচ থেকে বাঁচায়। তবে এটি উজ্জ্বল হওয়ার কারণে আলোর প্রতিফলন বেশি হয় ও আঙুলের ছাপ সহজেই দেখা যায়। ফলে আলোকিত পরিবেশে স্ক্রিনে কিছু দেখা ও পড়া কঠিন হয়ে যায়। এ সমস্যা সমাধানে ম্যাট স্ক্রিন প্রটেক্টর একটি চমৎকার বিকল্প। এটি শুধু স্ক্রিনকে সুরক্ষিতই রাখে না, বরং ব্যবহারের অভিজ্ঞতাকেও উন্নত করে। কিছুটা খসখসে বা অমসৃণ হওয়ায় আলোর প্রতিফলন দূর হয় ও আঙুলের ছাপও পড়ে না।

গুজনেক ফোন হোল্ডার

শুয়ে থাকা অবস্থায় মুভি দেখা বা ভিডিও চ্যাট করার সময় ফোনটিকে সঠিক অবস্থানে স্থির রাখতে গুজনেক ফোন হোল্ডার ব্যবহার করা যায়। গ্যাজেটটি অ্যাডজাস্টেবল হওয়ায় যেকোনো দিকে ও কোণে ফোন ধরে রাখা যায়। এটি হাতের সাহায্য ছাড়াই ব্যবহার করা যায়। ফলে রান্না, শরীরচর্চা বা কোনো শো দেখার সময় অনায়াসেই অন্যান্য কাজ করা যায়।

ডাস্ট প্লাগ

ঠিকভাবে কাজ করা বন্ধ না হওয়া পর্যন্ত সাধারণত ফোনের চার্জিং পোর্ট বা স্পিকার গ্রিলের দিকে তেমন নজর দেয়া হয় না। ধুলা, ময়লা বা আর্দ্রতা ফোনের এসব উন্মুক্ত জায়গাকে আটকে দিলে চার্জিং সমস্যা বা স্পিকারের আওয়াজ অস্পষ্ট হয়ে যেতে পারে। এ সমস্যা সমাধানে সিলিকন ডাস্ট প্লাগ ব্যবহার করার পরামর্শ দেন প্রযুক্তিবিদরা। বিশেষ করে যখন ঘরের বাইরে অনেকটা সময় কাটানো হয়। ছোট গ্যাজেটগুলো ফোনের পোর্টগুলোকে ধুলা-ময়লা থেকে রক্ষা করে।

গেমিং ফিঙ্গার স্লিভস

গেম খেলার সময় আঙুল ও স্ক্রিনের মধ্যে ঘর্ষণ কমাতে চাইলে সাধারণ টাচস্ক্রিন গ্লাভস ব্যবহার করা যেতে পারে। কিন্তু গ্লাভস পরলে হাত গরম হয়ে ঘেমে কাপড়টি ভিজে যেতে পারে। ফলে মাত্র কয়েক মিনিট গেমপ্লের পরই গ্লাভস অস্বস্তিকর হয়ে ওঠে। ফিঙ্গার স্লিভের ক্ষেত্রে এ সমস্যা হয় না। কারণ এগুলো পুরো হাতের পাতা ঢেকে দেয় না, শুধু আঙুলে ব্যবহার করা হয়। এছাড়া এর কাপড়ও বেশ আরামদায়ক।

ফোন রিং হোল্ডার

এক হাতে টেক্সট করা, ছবি তোলা বা স্ক্রলিং করার সময় ফোন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ রিং একটি স্ট্যান্ড হিসেবেও কাজ করে, যার মাধ্যমে ভিডিও দেখার জন্য ফোনকে ‘হ্যান্ডস-ফ্রি’ অবস্থায় রাখা যায়। গ্যাজেটটি তুলানামূলক সাশ্রয়ী, যা ফোন হাত থেকে পড়ে যাওয়ার মতো হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া মুহূর্ত থেকে বাঁচাতে পারে।

রাইট অ্যাঙ্গেল চার্জিং কেবল

রাইট অ্যাঙ্গেল চার্জিং কেবল সাধারণত ৯০ ডিগ্রি কোণে বাঁকা থাকে। ফলে এটি সরাসরি ও সোজাভাবে নয় বরং কোণাকৃতি অবস্থায় ফোনে সংযুক্ত হয়। চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহারের সময় কেবলে আরো কম চাপ পড়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিসেম্বরেই ফাইভ-জি যুগে বাংলাদেশ
টেলিকম

ডিসেম্বরেই ফাইভ-জি যুগে বাংলাদেশ

নতুন রুপে মাইক্রোম্যাক্স ইন নোট ১
নির্বাচিত

নতুন রুপে মাইক্রোম্যাক্স ইন নোট ১

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
নির্বাচিত

সার্ভার ডিভিশন বিক্রি করে দিচ্ছে হুয়াওয়ে

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!
প্রযুক্তি সংবাদ

জটিল প্রশ্নের জবাব দেবে ফেসবুক

ব্যস্ত জীবনে স্বস্তি দিবে মাল্টি প্লেয়ার মাইক্রোওয়েভ ওভেন
প্রযুক্তি সংবাদ

ব্যস্ত জীবনে স্বস্তি দিবে মাল্টি প্লেয়ার মাইক্রোওয়েভ ওভেন

রেডিট
প্রযুক্তি সংবাদ

সার্চ ইঞ্জিন চালু করছে রেডিট

Load More

ট্রেন্ডিং টপিক

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু
অর্থ ও বাণিজ্য

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের
টেলিকম

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী
সোশ্যাল মিডিয়া

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

রাজনীতিতে অশ্লীল শব্দ ব্যবহার করে ব্যক্তিগতভাবে গালিগালাজ করা...

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 March 2025

স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় কিছু অ্যাকসেসরিজ

Techzoom.TV |
TechzoomTV