Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং নিয়ে বিশ্ববাজারে গ্যালাক্সি এ৫৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ মার্চ ২০২৫
৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং নিয়ে বিশ্ববাজারে গ্যালাক্সি এ৫৬
Share on FacebookShare on Twitter

বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এ৫৬ স্মার্টফোনটি বিশ্ববাজারে উন্মোচন করেছে টেক জায়ান্ট স্যামসাং। বেশকিছু উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে এসেছে নতুন এ মডেল। ডিভাইসটির অন্যতম প্রধান আকর্ষণ হলো ৪৫ ওয়াটের তারযুক্ত ফাস্ট চার্জিং। আগে এ সুবিধা শুধু ফ্ল্যাগশিপ মডেলগুলোয় পাওয়া যেত।

স্যামসাংয়ের তথ্যানুযায়ী, গ্যালাক্সি এ৫৬-এ অন্যান্য গুরুত্বপূর্ণ আপগ্রেডের মধ্যে রয়েছে এক্সিনোস ১৫৮০ চিপসেট, একটি বড় ৬ দশমিক ৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং একটি মসৃণ ডিজাইন। ফোনটির ডিজাইন সিরিজের অন্য স্মার্টফোনগুলোর তুলনায় পাতলা এবং আরো পরিমার্জিত করা হয়েছে বলে দাবি কোম্পানির। এর পুরুত্ব মাত্র ৭ দশমিক ৪ মিলিমিটার। নতুন মডেলের ক্যামেরা ডিজাইনেও পরিবর্তন এসেছে।

৬ দশমিক ৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লেটির চারপাশের বেজেলগুলো এখন আরো ছোট করা হয়েছে। এটিতে ১ হাজার ৯০০ নিটস পিক ব্রাইটনেস এবং ১ হাজার ২০০ নিটস হাই ব্রাইটনেস মোড (এইচবিএম) রয়েছে, যা সূর্যের আলোতেও চমৎকার দৃশ্যমানতা নিশ্চিত হয়।

এদিকে ১২ জিবি র‍্যামের গুঞ্জন থাকলেও ডিভাইসটিতে রয়েছে ৮ জিবি র‍্যাম। স্টোরেজ পাওয়া যাবে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। ৫ হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি স্যামসাংয়ের সুপার ফাস্ট চার্জ ২.০ সমর্থন করে। একটি ৪৫ ওয়াটের চার্জার ৩০ মিনিটে ৬৫ শতাংশ এবং ৬৮ মিনিটে ফুল চার্জ হয়।

স্যামসাং এ৫৬ ডিভাইসটির ক্যামেরার হার্ডওয়্যার অপরিবর্তিত রয়েছে। পেছনে একটি ৫০ মেগাপিক্সেল ও সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

বাজারে স্মার্টফোনটির চারটি কালার আছে। গ্রাফাইট গ্রে, লাইট গ্রে, অলিভ ও গোলাপি। ১২৮ জিবি মডেলের দাম ৪৯৯ ডলার (বাংলাদেশী টাকায় ৬০ হাজার টাকার বেশি) পড়বে।

প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, গ্যালাক্সি এ৫৬ একটি শক্তিশালী মিড-রেঞ্জ ফোন। এতে দ্রুত চার্জিংসহ একটি উজ্জ্বল ডিসপ্লে, শক্তিশালী পারফরম্যান্স ও এআই-চালিত ক্যামেরা রয়েছে।

Tags: গ্যালাক্সি এ৫৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রে মার্কেট
নির্বাচিত

আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন

এবার দৃষ্টিপ্রতিবন্ধীরাও লিখতে পারবেন অ্যান্ড্রয়েডে
প্রযুক্তি সংবাদ

এবার দৃষ্টিপ্রতিবন্ধীরাও লিখতে পারবেন অ্যান্ড্রয়েডে

ইনস্টাগ্রামের ছবি থেকে মুহূর্তেই স্টিকার বানিয়ে দেবে এআই
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামের ছবি থেকে মুহূর্তেই স্টিকার বানিয়ে দেবে এআই

হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে ২৬ শতাংশ
টেলিকম

মার্কিন যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী হুয়াওয়েকে নিষিদ্ধ করে যুক্তরাজ্য, সাবেক মন্ত্রী

পিসিকে মোবাইল হটস্পট হিসেবে ব্যবহার করবেন যেভাবে
কিভাবে করবেন

পিসিকে মোবাইল হটস্পট হিসেবে ব্যবহার করবেন যেভাবে

৫ মিনিটে মাইক্রোসফটের ১৭ বিলিয়ন ডলার হাওয়া
নির্বাচিত

৫ মিনিটে মাইক্রোসফটের ১৭ বিলিয়ন ডলার হাওয়া

Load More

ট্রেন্ডিং টপিক

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে
অটোমোবাইল

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে
নির্বাচিত

হুমকির মুখে বৈশ্বিক ডিজিটাল অবকাঠামো

দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো
টেলিকম

জ্বালানি সংকটে মোবাইল অপারেটরদের ২৭টি ডাটা সেন্টার বন্ধের ঝুঁকিতে

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত
প্রযুক্তি বাজার

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix