Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে কন্ট্যাক্টলেস পেমেন্ট বেড়েছে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 5 March 2025
দেশে কন্ট্যাক্টলেস পেমেন্ট বেড়েছে দ্বিগুণ
Share on FacebookShare on Twitter

২০২৩ থেকে ২০২৪ সালে বাংলাদেশের ভোক্তাদের ব্যয় সংক্রান্ত একটি বিশ্লেষণ পরিচালনা করেছে ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা। প্রতিষ্ঠানটি বিশ্লেষণ অনুয়ায়ী, অনলাইন ও কন্ট্যাক্টলেস পেমেন্ট বেড়ে যাওয়ার কারণে ডিজিটাল পেমেন্টের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের মধ্যে ও আন্তর্জাতিক পরিসরে, উভয় ক্ষেত্রেই কেনাকাটায় একই প্রবণতা লক্ষ্য করা গেছে।

২০২৩ সালের তুলনায়, ২০২৪ সালে সামগ্রিক ব্যয়ে ১৪ শতাংশ এবং লেনদেনের পরিমাণে ১৭ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করেছে। ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে অনলাইনে পেমেন্ট প্রদান। সরাসরি দোকানে গিয়ে কার্ড ব্যবহার করে পেমেন্ট প্রদানের সংখ্যা বৃদ্ধি পেলেও, অনলাইন লেনদেনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। দেশের মধ্যে ভোক্তাদের ব্যয়ে এগিয়ে রয়েছে ই-কমার্স খাত। গ্রাহক ও ক্রেতাদের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ইন-স্টোর ফিজিক্যাল পেমেন্ট এবং অনলাইন ক্রস-বর্ডার কেনাকাটা, উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে।

এ নিয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “আমাদের সর্বশেষ ট্রেন্ড বিশ্লেষণ দেখা গেছে, বাংলাদেশের মানুষ ডিজিটাল ও কন্ট্যাক্টলেস পেমেন্ট সুবিধার দিকে ঝুঁকছে। ক্রেডিট ও ডেবিট কার্ড, অনলাইন এবং ইন-স্টোর পেমেন্টসহ দেশের মধ্যে ও আন্তর্জাতিক পরিসর সকল ক্ষেত্রেই একই প্রবণতা লক্ষ্য করা গেছে। আমাদের দক্ষ ভিসা কনসাল্টিং ও অ্যানালিটিকস টিমের মাধ্যমে আমরা বাংলাদেশের ভোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকদের জন্য নিরাপদ ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করছি। ভিসা -তে আমাদের লক্ষ্য পেমেন্ট পরিশোধ ও গ্রহণের ক্ষেত্রে সেরা মাধ্যম হয়ে ওঠা। পাশাপাশি, বিশ্ব মানসম্পন্ন নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশের ডিজিটাল ল্যান্ডস্কেপ শক্তিশালী করে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ভোক্তাদের ব্যয়ের পাশাপাশি, এই বিশ্লেষণে দেখা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও ডিজিটাল পেমেন্টের আওতায় আসার হার বেড়েছে—কার্ড ব্যবহার করে ব্যয় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, বিজনেস ক্রেডিট কার্ডের ব্যয় ও লেনদেনের সংখ্যা ১৩৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা দেশের ডিজিটাল অর্থনীতি বিকাশেরই ইঙ্গিত।

বাংলাদেশে ‘ট্যাপ টু পে’ বা ‘কন্ট্যাক্টলেস পেমেন্ট’ -এর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে যেখানে এর ব্যবহার ছিল ৬ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে ১৩ শতাংশ হয়েছে। দেশের মধ্যে কন্ট্যাক্টলেস পেমেন্ট তিনগুণ বৃদ্ধি পেয়েছে। মূলত, কন্ট্যাক্টলেস ক্রেডিট ও ডেবিট কার্ডের ব্যবহারের ফলে এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

দেশের মধ্যে ব্যয়ের প্রায় অর্ধেকই ডিজিটাল ওয়ালেট লোড করার মাধ্যমে সম্পন্ন হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ খাত যেখানে দেশের ভোক্তারা সর্বাধিক ব্যয় করেছেন তার মধ্যে রয়েছে ভ্রমণ, ডিসকাউন্ট স্টোর, ওষুধের দোকান ও স্বাস্থ্যসেবা। অপরদিকে, শিক্ষা, বিজনেস টু বিজনেস (বিটুবি) পেমেন্ট, খাবার ও মুদিপণ্য কেনা এবং সরকারি সেবা গ্রহণের বেশিরভাগ ক্রস-বর্ডার পেমেন্ট সম্পন্ন হয়েছে।

ক্রস-বর্ডার ব্যয় নিয়ে ভিসার বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের আন্তর্জাতিক ব্যয়ের ৯০ শতাংশই সম্পন্ন হয়েছে ২০টি দেশে। এক্ষেত্রে শীর্ষ পাঁচ দেশ হচ্ছে: ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত, । এ পাঁচটি দেশ ক্রস-বর্ডার ব্যয়ের অর্ধেকেরও বেশি প্রতিনিধিত্ব করে। গত বছরে বাংলাদেশিরা ইন-স্টোর কেনাকাটায় সবচেয়ে বেশি ব্যয় করেছে ভারত, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে।

যদিও, ভারত এখনও ক্রস-বর্ডার ব্যয়ের শীর্ষে রয়েছে, তবে গত এক বছরে বাংলাদেশিদের কার্ডের মাধ্যমে ভারতে ব্যয় ১০ শতাংশ হ্রাস পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে ব্যয় ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যার পেছনে মূল ভূমিকা রেখেছে মেডিকেল ট্যুরিজম। বাংলাদেশের ভোক্তারা থাইল্যান্ডে স্বাস্থ্যসেবায় ২৫ শতাংশ বেশি এবং ফার্মেসি খাতে ৩৫ শতাংশেরও বেশি ব্যয় করেছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রস-বর্ডার ব্যয় হয়েছে এমন দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, চীনের মূল ভূখণ্ড ও ভিয়েতনাম।

দেশের অভ্যন্তরে, ডিজিটাল লেনদেনের অধিকাংশ সম্পন্ন হয়েছে ঢাকায়। রাজধানীতে গত বছরের মোট ব্যয়ের ৭৫ শতাংশ এবং মোট লেনদেনের ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে, ২০২৪ সালে ব্যয়ে ২০ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে, যেখানে ৬০ শতাংশ গ্রাহক অনলাইনে পেমেন্ট প্রদানেই স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। এছাড়া, অন্যান্য শহর; যেমন: গাজীপুর, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহেও ডিজিটাল পেমেন্ট ব্যবহারে প্রবৃদ্ধি ঘটেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সর্বোচ্চ ক্রেতাসুবিধা দিয়ে দেশের শীর্ষ সেলস নেটওয়ার্ক হওয়ার প্রত্যয় ওয়ালটন প্লাজার
প্রযুক্তি সংবাদ

সর্বোচ্চ ক্রেতাসুবিধা দিয়ে দেশের শীর্ষ সেলস নেটওয়ার্ক হওয়ার প্রত্যয় ওয়ালটন প্লাজার

আর্দ্র আবহাওয়ায় অত্যাধুনিক লন্ড্রি সমাধান 
নির্বাচিত

আর্দ্র আবহাওয়ায় অত্যাধুনিক লন্ড্রি সমাধান 

সেবা এক্সওয়াইজেড’র জন্য উন্মুক্ত হলো একসেবা, একশপ ও একপে
নির্বাচিত

সেবা এক্সওয়াইজেড’র জন্য উন্মুক্ত হলো একসেবা, একশপ ও একপে

হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাটের সুবিধা এলো
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাটের সুবিধা এলো

আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হলো বিকাশ
নির্বাচিত

আর্জেন্টিনা ফুটবলের ব্র্যান্ড পার্টনার হওয়ার জন্য ডলার পেমেন্টের অনুমতি পায়নি বিকাশ

স্বচ্ছ ফোনের পর এবার স্বচ্ছ ইয়ার ফোন আনল নাথিং
নির্বাচিত

স্বচ্ছ ফোনের পর এবার স্বচ্ছ ইয়ার ফোন আনল নাথিং

Load More

ট্রেন্ডিং টপিক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 March 2025

দেশে কন্ট্যাক্টলেস পেমেন্ট বেড়েছে দ্বিগুণ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix