Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপের দাম উঠেছে ১২ লাখ ডলার!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Tuesday, 28 May 2019
সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপের দাম উঠেছে ১২ লাখ ডলার!
Share on FacebookShare on Twitter

নিলামে অন্য রকম রেকর্ড গড়েছে বিশ্বের ছয়টি বিপজ্জনক ভাইরাসে আক্রান্ত একটি ল্যাপটপ। এখন পর্যন্ত এটির দাম উঠেছে ১২ লাখ ডলার! এ ভাইরাসগুলো বিশ্বব্যাপী শতাধিক বিলিয়ন ডলার সমপরিমাণ আর্থিক ক্ষতিসাধন করেছে। ফলে ল্যাপটপটিকে বর্তমানে সবচেয়ে বিপজ্জনক ডিভাইস হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ নিলাম আয়োজনের পেছনে আছে ‘ডিপ ইনস্টিংকট’ নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান। তবে আয়োজনের মূল পরিকল্পক শিল্পী গুয়ো ও দং। অনলাইনে আয়োজিত এ নিলামের নাম দেয়া হয়েছে ‘দ্য পার্সিস্টেন্স অব ক্যাওস’। নিলাম অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিংও করা হয়। নিলামে অংশগ্রহণ ছিল সবার জন্য উন্মুক্ত।

অবশ্য শুধু ভয়ংকর ছয়টি ভাইরাস ছাড়া ল্যাপটপটির আর কোনো বিশেষত্ব নেই।

দক্ষিণ কোরীয় প্রযুক্তি কোম্পানি স্যামসাং ২০০৮ সালে এনসি ১০-১৪ গিগাবাইট মডেলের নেটবুকটি বাজারে ছাড়ে। ১০ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটিতে রয়েছে উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩) অপারেটিং সিস্টেম। আর রয়েছে আই লাভ ইউ, মাই ডুম, সো বিগ, ওয়ান্না ক্রাই, ডার্ক টেকিলা ও ব্ল্যাক এনার্জি নামের ভয়ংকর ছয়টি ভাইরাস।

প্রদর্শনীতে বর্তমানে ল্যাপটপটি যেকোনো ধরনের সংযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন (এয়ার-গ্যাপড) করে রাখা হয়েছে। যাতে এসব ভাইরাস কোনোভাবে অন্য কোনো ডিভাইসে ছড়িয়ে পড়তে না পারে।

নিলামের বিবরণীতে বলা হয়েছে, এ ল্যাপটপটি একটি ‘শিল্প’ হিসেবে সম্পূর্ণ শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের উদ্দেশ্যে নিলামে তোলা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইনে ব্যবহারের উদ্দেশ্যে ম্যালওয়্যার বিক্রি নিষিদ্ধ।

‘ওয়ান্না ক্রাই’ র্যানসামওয়্যারটির আক্রমণে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ক্ষতির আর্থিক পরিমাণ ১০ কোটি ডলার ছাড়িয়ে যায়। বিশ্বব্যাপী দুই লাখেরও বেশি কম্পিউটার এই ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছিল। এছাড়া ব্ল্যাক এনার্জি ভাইরাসটি আক্রমণে ২০১৫ সালে ইউক্রেনের বৃহৎ দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিজ্ঞাপন থেকে নিরাপদে থাকবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানো যাবে অ্যান্ড্রয়েডেও

দুই প্রকল্পে ৬,৭০০ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর জাইকার
প্রযুক্তি সংবাদ

দুই প্রকল্পে ৬,৭০০ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর জাইকার

হুয়াওয়ের মুনাফা বেড়েছে ৭৬ শতাংশ
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের মুনাফা বেড়েছে ৭৬ শতাংশ

রেডমি নোট ১৫ প্রো প্লাসে থাকছে পুরনো প্রসেসর, নতুন কী থাকছে?
প্রযুক্তি সংবাদ

রেডমি নোট ১৫ প্রো প্লাসে থাকছে পুরনো প্রসেসর, নতুন কী থাকছে?

দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন আটকের পরে দেশজুড়ে মোবাইল বিক্রি বন্ধ

নেতিবাচক রিভিউদাতাকে খুঁজতে গুগলকে আদালতের নির্দেশ
নির্বাচিত

নেতিবাচক রিভিউদাতাকে খুঁজতে গুগলকে আদালতের নির্দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ
প্রযুক্তি সংবাদ

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 May 2019

সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপের দাম উঠেছে ১২ লাখ ডলার!

Techzoom.TV |
TechzoomTV