Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ে নিয়ে যুক্তরাজ্যকে চীনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 16 July 2020
ফাইভ জি নেটওয়ার্ক আনতে চীনের সঙ্গে হুয়াওয়ের চুক্তি
Share on FacebookShare on Twitter

ব্রিটিশ সরকার দেশটির ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের যন্ত্রাংশ নিষিদ্ধের যে ঘোষণা মঙ্গলবার দিয়েছে সেই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। হুয়াওয়ের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ এই নিষেধাজ্ঞার ‘তীব্র বিরোধিতার’ কথা জানিয়েছে বেইজিং কর্তৃপক্ষ। বিবিসির অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেছেন, বেইজিং চীনা কোম্পানির ‘বৈধ স্বার্থ’ রক্ষার জন্য ‘ব্যবস্থা গ্রহণ করবে’। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়ে নিষিদ্ধ করার ব্রিটিশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের চাপেই জানুয়ারিতে নেওয়া সিদ্ধান্ত থেকে যুক্তরাজ্য সরে আসলো বলে গুঞ্জন আছে।

গত জানুয়ারিতে ব্রিটিশ সরকার ঘোষণা দিয়েছিল, দেশের ৫জি বাজার শেয়ারের ৩৫ শতাংশ হুয়াওয়ের অধীনে থাকবে এবং মূল নেটওয়ার্কের প্রধান অংশে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহার করবে না। তবে যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তে নাখোশ হয় ওয়াশিংটন। মিত্র যুক্তরাজ্যের কাছে ট্রাম্প প্রশাসনের চাওয়া ছিল হুয়াওয়ে নিষিদ্ধ করা।

মঙ্গলবার বিকেলে ব্রিটিশ ডিজিটাল মন্ত্রী অলিভার ডাউডেন পার্লামেন্ট বলেন, চলতি বছরের শেষ (৩১ ডিসেম্বর) থেকেই টেলিকম অপারেটররা আর হুয়াওয়ের কাছ থেকে যন্ত্রাংশ কিনতে পারবে না। এছাড়া হুয়াওয়ের যন্ত্রাংশ যুক্তরাজ্যের ৫জি নেটওয়ার্ক থেকে ২০২৭ সালের মধ্যে সরাতে হবে বলে জানান তিনি।

যুক্তরাজ্যে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এই ঘোষণার পর সবার আগে হালকা হুঁশিয়ারি দিয়ে এর প্রতিক্রিয়ায় বলেন, ‘আপনাদের এই সিদ্ধান্ত শুধু হতাশাজনক নয় এটা হৃদয়বিদারকও। আপনারা (যুক্তরাজ্য) হুয়াওয়ের সঙ্গে যে আচরণ করছেন এটা কিন্তু চীনের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোও গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’

তার এমন বক্তব্যের পর এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও কঠোর ভাষা ব্যবহার করে। মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে তাদের সহযোগিতা করার অজুহাতে ভিত্তিহীন ঝুঁকির পথ বেছে নিয়েছে যুক্তরাজ্য। এর মাধ্যমে যুক্তরাজ্য তাদের দেওয়া প্রাসঙ্গিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে।’

বুধবার ব্রিটিশ সরকারের ওই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেন, ‘আমরা অনেক অনেক দেশকে দেশকে বিষয়টি বুঝিয়েছি। বেশিরভাগ কাজটা আমি নিজে করেছি; কারণ আমরা মনে করি, এটি (হুয়াওয়ে) আমাদের সবার জন্য একটি অনিরাপদ নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম

করোনাভাইরাস মোকাবিলায় ২ কোটি ডলার দিচ্ছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস মোকাবিলায় ২ কোটি ডলার দিচ্ছে ফেসবুক

তাইওয়ানের টিএসএমসি এখন এশিয়ার সবচেয়ে দামী কোম্পানি
প্রযুক্তি সংবাদ

তাইওয়ানের টিএসএমসি এখন এশিয়ার সবচেয়ে দামী কোম্পানি

কম দামে স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরি
প্রযুক্তি সংবাদ

কম দামে স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরি

ট্রাম্পকে ফলো করে মাত্র ২০ শতাংশ মার্কিনি!
প্রযুক্তি সংবাদ

ট্রাম্পকে ফলো করে মাত্র ২০ শতাংশ মার্কিনি!

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

Load More

ট্রেন্ডিং টপিক

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 July 2020

হুয়াওয়ে নিয়ে যুক্তরাজ্যকে চীনের হুঁশিয়ারি

Techzoom.TV |
TechzoomTV