Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিনএজারদের অনলাইনে নিরাপদ রাখতে টিকটকে নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ এপ্রিল ২০২৫
টিনএজারদের অনলাইনে নিরাপদ রাখতে টিকটকে নতুন ফিচার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে তরুণ ব্যবহারকারীদের ডিজিটাল নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করতে “ফ্যামিলি পেয়ারিং” টুলে নতুন এবং উন্নত ফিচার চালু করেছে টিকটক। এই আপডেটের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানের অনলাইন ব্যবহারের উপর আরও স্বচ্ছ ও কার্যকর নিয়ন্ত্রণ রাখতে পারবেন, এবং টিনএজাররা গড়ে তুলতে পারবে আরও স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস।

নতুন ফিচারের মধ্যে অন্যতম হলো “টাইম অ্যাওয়ে স্কেডিউলিং”, যার মাধ্যমে অভিভাবকরা নির্দিষ্ট সময়ের জন্য স্ক্রিন—বিহীন সময় নির্ধারণ করতে পারবেন— যেমন স্কুল চলাকালীন সময়, ঘুমানোর সময় কিংবা ছুটির দিন। যদিও টিনএজাররা অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্য অনুরোধ করতে পারবে, চূড়ান্ত সিদ্ধান্ত অভিভাবকদের হাতেই থাকবে।

আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো, এখন অভিভাবকরা দেখতে পারবেন তাদের সন্তানের নেটওয়ার্ক অ্যাক্টিভিটি—যারা তাদের সন্তানকে ফলো করছে, যাদের তারা ফলো করছে এবং যেসব অ্যাকাউন্ট তারা ব্লক করেছে। এই ফিচারটি অনলাইন সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে খোলামেলা আলোচনা উৎসাহিত করবে এবং অভিভাবকরা তাদের সন্তানের ডিজিটাল লিটারেসি দক্ষতা গড়ে তুলতে সহায়তা করতে পারবেন।

খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে একটি নতুন “প্রোঅ্যাকটিভ রিপোর্টিং অ্যালার্ট” ফিচার, যেখানে কিশোররা যদি কোনো ভিডিও রিপোর্ট করে, তাহলে তারা একই সঙ্গে অভিভাবক বা বিশ্বস্ত কোনো প্রাপ্তবয়স্ককে সেটি জানাতে পারবে, এমনকি তারা ফ্যামিলি পেয়ারিং ফিচার ব্যবহার না করলেও।

এর পাশাপাশি, টিকটক চালু করছে “উইন্ড—ডাউন” নামের একটি নতুন ফিচার, যা ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। রাত ১০টার পর যদি কোনো টিনএজার টিকটকে সক্রিয় থাকে, তবে পুরো স্ক্রিনে একটি রিমাইন্ডার শান্ত সুরের ভিডিও চলবে যা তাদের রিল্যাক্স করতে সহায়তা করবে এবং সময় সম্পর্কে সচেতন করে তুলবে। এরপরও যদি ব্যবহার অব্যাহত থাকে, তাহলে আরও জোরালো রিমাইন্ডার দেখানো হবে। প্রাথমিকভাবে দেখা গেছে, বেশিরভাগ টিনএজার নিজেরাই এই ফিচারটি চালু রাখছেন—যা প্রমাণ করে এটি স্ক্রিন—টাইম ব্যবহারে ইতিবাচক প্রভাব ফেলছে। সামনে এই ফিচারে গাইডেড মেডিটেশন যুক্ত করার পরিকল্পনাও রয়েছে, যা ঘুমের মান উন্নয়নে সহায়ক হতে পারে।

টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, “টিকটক সব সময় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। ফ্যামিলি পেয়ারিং—এর এই নতুন আপডেটগুলোর মাধ্যমে গ্রাহকদের পরিবারের হাতে তুলে দিচ্ছি এমন সব টুল, যা ডিজিটাল জগতে টিনএজারদের স্বাস্থ্যকর অভ্যাস গড়তে সহায়তা করবে। নিরাপদ ও ইতিবাচক অনলাইন পরিবেশ নিশ্চিত করতে টিকটক সব সময় সচেষ্ট।”

ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে, টিকটক টেলিফোনিকার সঙ্গে যৌথভাবে মোবাইল—ভিত্তিক বয়স যাচাইকরণ প্রযুক্তি নিয়ে কাজ করছে। এতে মোবাইল অপারেটরের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এছাড়াও, টিকটক “মাল্টি—স্টেকহোল্ডার ডায়ালগ অন এজ অ্যাসিউরেন্স”—এ অংশ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে কাজ করছে, যেমন সেন্টার ফর ইনফরমেশন পলিসি লিডারশিপ এবং উই প্রোটেক্ট গ্লোবাল অ্যালায়েন্স।

২০২৫ সালে টিকটক গ্লোবাল ইউথ কাউন্সিল আরও সম্প্রসারণ করতে যাচ্ছে। ২০২৩ সালে চালু হওয়া এই কাউন্সিল নিরাপত্তা, সুস্থতা এবং অন্তর্ভুক্তি বিষয়ক নীতিমালার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই সম্প্রসারণ টিকটকের তরুণদের অভিজ্ঞতা ও প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে প্ল্যাটফর্মটিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালির সঙ্গে রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্টের চুক্তি
ই-কমার্স

ইভ্যালির সঙ্গে রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্টের চুক্তি

পদত্যাগ করলেন নকিয়ার সিইও
নির্বাচিত

পদত্যাগ করলেন নকিয়ার সিইও

নির্বিঘ্নে গেমিংয়ের জন্য ইনফিনিক্সের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

নির্বিঘ্নে গেমিংয়ের জন্য ইনফিনিক্সের নতুন ফিচার

শাওমির ওয়্যারলেস হেডফোন এক চার্জেই চলবে ২০ ঘণ্টা
নির্বাচিত

শাওমির ওয়্যারলেস হেডফোন এক চার্জেই চলবে ২০ ঘণ্টা

স্ক্র্যাচ বা ক্ষত প্রতিরোধী সেলফোন তৈরি করবে অ্যাপল
নির্বাচিত

স্ক্র্যাচ বা ক্ষত প্রতিরোধী সেলফোন তৈরি করবে অ্যাপল

অ্যাপলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্যামসাং
নির্বাচিত

অ্যাপলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix