Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে দিনে একবার হলেও ইন্টারনেটে যুক্ত হন ৭৫ শতাংশ: বিবিএস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 12 April 2025
দেশে দিনে একবার হলেও ইন্টারনেটে যুক্ত হন ৭৫ শতাংশ: বিবিএস
Share on FacebookShare on Twitter

দেশের মোট জনসংখ্যার ৫ বা তদুর্ধ্ব বয়সীদের মধ্যে শতকরা ৯৯ জনেরই রয়েছে একটি করে মোবাইল ফোন। এদের মধ্যে ৭২ শতাংশের হাতে আছে স্মার্টফোন। এর মধ্যে গ্রামের ৬৯ শতাংশ এবং শহরের ৭৯ শতাংশ স্মার্টফোন ব্যবহার করেন। এদের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন মাত্র ৫২ শতাংশ। ব্যবহারকারীদের মধ্যে দিনে একবার হলেও ইন্টারনেটে যুক্ত হন ৭৫ শতাংশ। সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন ১৮ শতাংশ। সপ্তাহে এক বারও ব্যবহার না করাদের হার ৬ শতাংশ।

এই হিসাবটা চলতি ২০২৪–২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ( অক্টোবর-ডিসেম্বর)। গত ৭ এপ্রিল এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের আইসিটির প্রয়োগ ও ব্যবহার–বিষয়ক ত্রৈমাসিক জরিপে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, এর আগের প্রান্তিকে জুলাই–সেপ্টেম্বর মাসে দেশে স্মার্টফোন ব্যবহারকারী পরিবার ছিল ৭০ শতাংশ। সেই হিসেবে এক প্রান্তিতে দেশে স্মার্টফোন ব্যবহারকারী বেড়েছে ২ শতাংশ। তবে আগের প্রান্তিকে ব্যক্তি পর্যায়ে ৪৬ শতাংশ ইন্টারনেট ব্যবহার করলেও এই প্রান্তিকে তা ৪৭ শতাংশের বেশি বাড়তে পারেনি।

পরিসংখ্যান বলছে দ্বিতীয় প্রান্তিকে দেশের ৯৯ শতাংশ বৈদ্যুতিক সংযোগে টেলিভিশন দেখেন ৬৪ শতাংশ; রেডিও শোনেন ১৫ শাতংশ এবং কম্পিউটার ব্যবহার করেন ৯ শতাংশ। ৩ শতাংশের কাছে আছে ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেট পিসি।

জরিপের তথ্য বলছে, স্মার্টফোন ব্যবহারের তুলনায় ইন্টারনেট ব্যবহার খুব বেশি বাড়েনি। গত ডিসেম্বর শেষে দেশের ৫২ দশমিক ৪ শতাংশ পরিবার সরাসরি ইন্টারনেট ব্যবহারকারী ছিল। গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে শহর–গ্রামনির্বিশেষে পরিবার (খানা) পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ছিল ৫০ দশমিক ৪ শতাংশ। সব মিলিয়ে দেশের প্রায় অর্ধেক পরিবার এখনো সরাসরি ইন্টারনেট–সেবার বাইরে রয়েছে বলে জরিপে উঠে এসেছে।

বিবিএসের জরিপ অনুযায়ী, স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে আবার শহরের তুলনায় গ্রামের পরিবারগুলো অনেক পিছিয়ে রয়েছে। শহরের ৬১ দশমিক ৬ শতাংশ পরিবার ইন্টারনেট ব্যবহার করে। গ্রামে এই হার ৪৮ দশমিক ২ শতাংশ। অন্যদিকে ব্যক্তিপর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার আরও কম। শহর-গ্রাম মিলিয়ে সার্বিকভাবে এই হার প্রায় ৪৭ দশমিক ২ শতাংশ।

দেশে জেলাভিত্তিক ব্যক্তি ও খানাপর্যায়ে আইসিটির ব্যবহার ও প্রয়োগ নিয়ে পরিচালিত এই জরিপে দেশের ২ হাজার ৫৬৮টি এলাকার ৬১ হাজার ৬৩২টি পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিবিএস জানিয়েছে, জরিপে শহর ও গ্রাম এলাকায় খানাপর্যায়ে পাঁচ বছর ও তার বেশি বয়সীদের থেকে তথ্যপ্রযুক্তি পরিষেবা ও এ–সংক্রান্ত উপকরণ ব্যবহারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে একদিকে তথ্যপ্রযুক্তি খাতে খানার জনতাত্ত্বিক ও আর্থসামাজিক অবস্থা জানা যাবে, পাশাপাশি আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) ও এসডিজি ট্র্যাকারসহ অন্যান্য ক্ষেত্রে প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। জরিপে যেসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়, তার মধ্যে রয়েছে—এলাকাভেদে খানাপর্যায়ে রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মুঠোফোন, স্মার্টফোন, ইন্টারনেট ব্যবহার এবং ব্যক্তিপর্যায়ে মুঠোফোন, কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার, মুঠোফোনের মালিকানা প্রভৃতি বিষয়।

এর মধ্যে গ্রামের ৩.৮ শতাংশ এবং শহরের ২০.৭ শতাংশ কম্পিউটার ব্যবহার করেন। এর মধ্যে ২.৯ শতাংশ ডেস্কটপ এবং ৩.১ শতাংশ হারে ল্যাপটপ ও ট্যাবলেট পিসি ব্যবহার করেন। ব্যবহারকারীদের মধ্যে শহরে ৭ শতাংশ ল্যাপটপ এবং ৭.৮ শতাংশ ট্যাবলেট পিসি ব্যবহার করেন। ব্যক্তিগত ভাবে যারা ইন্টারনেট ব্যবহার করেন এদের মধ্যে শহরের ৭৭.১ শতাংশ এবং গ্রামের ৭৪.১ শতাংশ দিনে কমপক্ষে একবার ইন্টারনেটে যুক্ত হন। প্রতিদিন ব্যবহার না করলেও গ্রামের ১৯ শতাংশ এবং শহরের ১৭.৬ শতাংশ সপ্তাহে একবার কিংবা এক বারেরও কম ইন্টারনেট ব্যবহারকারীর হার গ্রামে ৭ শতাংশ এবং শহরে ৫.৩ শতাংশ।

প্রসঙ্গত, ইন্টারনেটের ক্ষেত্রে ফিক্সড ব্রডব্যান্ডকেই আইটিইউ স্বীকৃত হলেও জরিপের প্রকাশিত ১১টি ইন্ডিকেটরের মধ্যে স্বতন্ত্র্যভাবে সেই হিসাবটি প্রকাশ করা হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভজি নিয়ে হুয়াওয়ে ও শাওমির পরিকল্পনা
নির্বাচিত

ফাইভজি নিয়ে হুয়াওয়ে ও শাওমির পরিকল্পনা

আইফোন ১৩ উৎপাদন কমাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৩ উৎপাদন কমাচ্ছে অ্যাপল

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!
প্রযুক্তি সংবাদ

পাকিস্তানের গোয়েন্দাদের তথ্য দেবে ফেসবুক

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
টেলিকম

বাংলাদেশ থেকে ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে সৌদি আরব

ম্যালওয়্যার থেকে ডিভাইস সুরক্ষিত রাখার সেরা কয়েকটি সফটওয়্যার
নির্বাচিত

ম্যালওয়্যার থেকে ডিভাইস সুরক্ষিত রাখার সেরা কয়েকটি সফটওয়্যার

বাংলাদেশে তরুণ গল্পকারদের ক্ষমতায়নে তিন বছর পূর্তি উদযাপন করল ভিভো ও এসওএস চিলড্রেনস ভিলেজ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে তরুণ গল্পকারদের ক্ষমতায়নে তিন বছর পূর্তি উদযাপন করল ভিভো ও এসওএস চিলড্রেনস ভিলেজ

Load More

ট্রেন্ডিং টপিক

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 April 2025

দেশে দিনে একবার হলেও ইন্টারনেটে যুক্ত হন ৭৫ শতাংশ: বিবিএস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix