Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বে স্মার্টফোন বিক্রি বেড়েছে, বাজার দখলে শীর্ষে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 17 April 2025
বিশ্বে স্মার্টফোন বিক্রি বেড়েছে, বাজার দখলে শীর্ষে স্যামসাং
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয়েছে, জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে প্রায় ৩০ কোটি ৪৯ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, শুল্ক বৃদ্ধির আশঙ্কায় মার্কিন বাজারে স্মার্টফোন সরবরাহ বেড়ে যাওয়ায় সাময়িকভাবে এই প্রবৃদ্ধি দেখা গেছে। তবে এটি স্থায়ী কিনা, তা নিয়ে রয়েছে শঙ্কা।

শুল্ক আতঙ্কে সরবরাহ বাড়িয়েছিল কোম্পানিগুলো
আইডিসির ক্লায়েন্ট ডিভাইস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিস্কো জেরোনিমো বলেন, ‘২০২৫ সালে শুল্ক বাড়বে—এই আশঙ্কায় অনেক প্রতিষ্ঠান আগেভাগেই বেশি পরিমাণ পণ্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। ফলে বিক্রি বেড়েছে, কিন্তু এটি প্রকৃত চাহিদার প্রতিফলন নয়।’

তিনি আরও জানান, ‘এই বাড়তি সরবরাহ ভবিষ্যতে বাজারে প্রভাব ফেলতে পারে। কারণ এ ধরনের কৌশল সাময়িক সমাধান দিলেও দীর্ঘমেয়াদে চাহিদা কমিয়ে দিতে পারে।’

চীনা কোম্পানির দাপট, শীর্ষে স্যামসাং
প্রতিবেদনে বলা হয়েছে, বছরের শুরুতে চীনা স্মার্টফোন কোম্পানিগুলোর বাজারেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। শাওমি, অপো ও ভিভো রয়েছে এ তালিকার শীর্ষে।

তবে বাজার দখলের দিক থেকে এখনো সবার ওপরে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। এরপর রয়েছে অ্যাপল, শাওমি, অপো ও ভিভো।

শুল্কের ছায়া বাজারে
আইডিসির গ্রুপ ভাইস প্রেসিডেন্ট রায়ান রিথ বলেন, ‘চীন থেকে আমদানি করা স্মার্টফোনের ওপর শুল্ক সাময়িকভাবে স্থগিত করায় কোম্পানিগুলো কিছুটা স্বস্তিতে আছে। কিন্তু ভবিষ্যতে ফের শুল্ক আরোপ করা হলে তা পুরো বাজারে প্রভাব ফেলতে পারে।’

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প চলতি মাসের শুরুতে নতুন করে ইলেকট্রনিক পণ্যের ওপর বড় ধরনের শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। যদিও পরে স্মার্টফোনসহ বেশকিছু পণ্যের ওপর পাল্টা শুল্ক আংশিকভাবে প্রত্যাহার করে নেয় ট্রাম্প প্রশাসন। এতে সাময়িক স্বস্তি পেয়েছে অ্যাপলসহ প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলো।

বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা
প্রসঙ্গত, স্মার্টফোন বিক্রির ইতিহাসে ২০২০ সাল ছিল সবচেয়ে বড় ধসের বছর। করোনার প্রাদুর্ভাবের কারণে ওই বছরের ফেব্রুয়ারিতে বিক্রি কমে যায় প্রায় ৩৮ শতাংশ। এরপর ২০২২ ও ২০২৩ সালেও বাজারে নিম্নমুখী প্রবণতা ছিল। অবশেষে ২০২৪ সালের শুরুতে বাজারে কিছুটা ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে মন্দা বা অর্থনৈতিক অনিশ্চয়তা আবারো বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সাময়িক এই প্রবৃদ্ধিকে অতিরিক্ত আশাবাদের জায়গা থেকে না দেখে সতর্ক দৃষ্টিতে দেখার পরামর্শ দিয়েছেন তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উদ্যোক্তাদের সুবিধায় বিনিয়োগ সুবিধা নিয়ে এলো জাতিক ক্যাপিটাল
প্রযুক্তি সংবাদ

উদ্যোক্তাদের সুবিধায় বিনিয়োগ সুবিধা নিয়ে এলো জাতিক ক্যাপিটাল

ফ্রিজ বিক্রিতে রেকর্ড ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

ফ্রিজ বিক্রিতে রেকর্ড ওয়ালটনের

নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক
প্রযুক্তি সংবাদ

নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

আসুসের নতুন গেমিং ল্যাপটপে যা থাকছে
নির্বাচিত

আসুসের নতুন গেমিং ল্যাপটপে যা থাকছে

১২ ডিসেম্বর পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১
প্রযুক্তি সংবাদ

১২ ডিসেম্বর পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১

সিম কত দিন বন্ধ থাকলে মালিকানা চলে যায়
নির্বাচিত

সিম কত দিন বন্ধ থাকলে মালিকানা চলে যায়

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 April 2025

বিশ্বে স্মার্টফোন বিক্রি বেড়েছে, বাজার দখলে শীর্ষে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV