Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কারকোপোলো ট্র্যাকারে উদ্ধার চুরি হওয়া কাভার্ডভ্যানসহ ৪০ লাখ টাকার গার্মেন্টস পণ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 2 May 2025
কারকোপোলো ট্র্যাকারে উদ্ধার চুরি হওয়া কাভার্ডভ্যানসহ ৪০ লাখ টাকার গার্মেন্টস পণ্য
Share on FacebookShare on Twitter

কাভার্ডভ্যান বোঝাই করে রপ্তানির জন্য গার্মেন্টস পণ্য যাচ্ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দরে। পথে সীতাকুণ্ডে কয়েকজন যুবক পণ্যসহ কাভার্ডভ্যানটি চুরি করে নিয়ে যায়। তবে কাভার্ডভ্যানে কারকোপোলো জিপিএস ট্র্যাকার লাগানো থাকায় অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়ার ভ্যানসহ ৪০ লাখ টাকা মূল্যের গার্মেন্টস পণ্য উদ্ধার করতে সক্ষম হয় সীতাকুণ্ড থানা পুলিশ। গত ১২ এপ্রিল (শনিবার) চুরির এসব মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১১ এপ্রিল (শুক্রবার) গাজীপুরের দ্বীপ নিটওয়ার গার্মেন্টস থেকে ১ হাজার ৫৬৪টি কার্টনে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের গার্মেন্টসপণ্য নেদারল্যান্ডসে রপ্তানির লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অতিক্রমকালে সীতাকুণ্ড থানা এলাকায় অজ্ঞাত কয়েকজন যুবক মালামালসহ কাভার্ডভ্যানটি চুরি করে অন্যত্র নিয়ে যায়।

পরদিন শনিবার (১২ এপ্রিল) এ ঘটনায় গাড়ির মালিক বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ কারকোপোলোর জিপিএস ট্র্যাকিংয়ের সাহায্যে অভিযান পরিচালনা করে ফেনী থেকে চোরাই কাভার্ডভ্যানটিতে বহন করা গার্মেন্টস পণ্য উদ্ধার করেন। কিন্তু ভ্যানটি সেখানে পাওয়া যায়নি।

পরবর্তীতে কারকোপোলোর সহযোগিতায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোলাবাড়িয়া ট্রাঙ্ক রোড থেকে চুরি হওয়া ভ্যানটি উদ্ধার করে পুলিশ।

কারকোপোলো প্রতিনিধি জানান, চুরি হওয়া কাভার্ডভ্যানটি ফেনীতে ১ ঘণ্টা ৬ মিনিট স্থির অবস্থায় ছিল। সেই সময় চুরি হওয়া পণ্যসমূহ ভ্যান থেকে সরিয়ে নেয় দুস্কৃতিকারীরা। এরপর তারা ভ্যানটি নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চলে যায়। পরবর্তীতে সেখান থেকেই কাভার্ডভ্যানটি উদ্ধার করে পুলিশ। কাভার্ডভ্যানটির মালিক “বাংলাদেশ লজিস্টিক্স” নামক একটি প্রতিষ্ঠান।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জামাল ও রাকিব নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা লাবীব আব্দুল্লাহ। তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কারকোপোলো ট্র্যাকার

এই বিভাগ থেকে আরও পড়ুন

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে
নির্বাচিত

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?
নির্বাচিত

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?

যে কারণে ব্রডব্যান্ড ইন্টারনেটের অর্ধেক বিল নেওয়ার দাবি উঠেছে
নির্বাচিত

ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে: আইএসপিএবি সভাপতি

যুক্তরাজ্যে ঠাঁই পাচ্ছে চীনের হুয়াওয়ে
নির্বাচিত

নেটওয়ার্ক সরঞ্জাম সরবরাহের অনুমোদন দিতে পারে ফ্রান্স

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে ফ্রান্সের সহযোগিতার আগ্রহ : পলক
প্রযুক্তি সংবাদ

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে ফ্রান্সের সহযোগিতার আগ্রহ : পলক

গ্যাজেট অ্যান্ড গিয়ারে অ্যাপল পণ্যে ক্যাশব্যাক অফার
নির্বাচিত

গ্যাজেট অ্যান্ড গিয়ারে অ্যাপল পণ্যে ক্যাশব্যাক অফার

Load More

ট্রেন্ডিং টপিক

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন
অটোমোবাইল

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হাইসেন্স ফ্রিজের সেন্সর নষ্ট, দেড় মাস অপেক্ষার পর মিলল মেরামত
প্রযুক্তি বাজার

কেনার এক সপ্তাহেই হাইসেন্স ফ্রিজে সমস্যা, সাত মাসেও ভোগান্তির শেষ নেই

কেনার মাত্র সাত-আট দিনের মাথায় বরফ তৈরি না...

গিকবেঞ্চে ফাঁস হলো ‘স্যামসাং গ্যালাক্সি এ৫৮’ ও ‘গ্যালাক্সি এ৩৮’-এর তথ্য, থাকছে অ্যান্ড্রয়েড ১৭

গিকবেঞ্চে ফাঁস হলো ‘স্যামসাং গ্যালাক্সি এ৫৮’ ও ‘গ্যালাক্সি এ৩৮’-এর তথ্য, থাকছে অ্যান্ড্রয়েড ১৭

ভিভোর এই স্মার্টওয়াচ এক চার্জে চলবে ২৫ দিন

ভিভোর এই স্মার্টওয়াচ এক চার্জে চলবে ২৫ দিন

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 May 2025

কারকোপোলো ট্র্যাকারে উদ্ধার চুরি হওয়া কাভার্ডভ্যানসহ ৪০ লাখ টাকার গার্মেন্টস পণ্য

Techzoom.TV |
TechzoomTV