Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ-পাকিস্তানে স্টারলিংকের কার্যক্রম জানতে চায় ভারত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩ মে ২০২৫
বাংলাদেশ-পাকিস্তানে স্টারলিংকের কার্যক্রম জানতে চায় ভারত
Share on FacebookShare on Twitter

ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিংক বাংলাদেশ ও পাকিস্তানে কীভাবে কার্যক্রম চালাচ্ছে, তা খতিয়ে দেখতে চায় ভারত। এই ইন্টারনেট সেবা ভারতেও চালু করার বিষয়ে কাজ হচ্ছে। এ অবস্থায় দেশটির কেন্দ্রীয় সরকার প্রতিবেশী দুই দেশে কোম্পানিটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে।

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হওয়ার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

ভারতের সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে স্টারলিংকের আঞ্চলিক কার্যক্রম নিয়ে ভারত সরকারের উদ্বেগ বেড়েছে। ভারতের টেলিযোগাযোগ বিভাগের (ডিওটি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ভারতে কোনো কোম্পানিকে যোগাযোগ পরিষেবা দিতে হলে অনেকগুলো প্রযুক্তিগত জটিলতা পূরণ করতে হয়। পাকিস্তান গত মাসে স্টারলিংককে তাদের মহাকাশ নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে একটি অস্থায়ী নিবন্ধন দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকার আশা করছে, স্টারলিংক ২০২৫ সালের মধ্যে দেশটিতে কার্যক্রম শুরু করবে। এর বিপরীতে গত সপ্তাহেই বাংলাদেশ কর্তৃপক্ষ স্টারলিংককে প্রয়োজনীয় লাইসেন্স দিয়েছে। কোম্পানিটি শিগগির বাংলাদেশে পরিষেবা চালু করার অনুমতি পেয়েছে।

স্টারলিংক সম্প্রতি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ও ভারতীয় এয়ারটেলের সঙ্গে চুক্তি সই করেছে। এই চুক্তিগুলো ভারতীয় স্যাটেলাইট যোগাযোগ খাতে তাদের আনুষ্ঠানিক প্রবেশের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

গত মাসে সংবাদ সংস্থা পিটিআইর সঙ্গে সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্যাটেলাইট ব্রডব্যান্ড স্পেস সম্পর্কে বলেন, ভারত সব কোম্পানিকে স্বাগত জানায়। তিনি ওয়ান ওয়েব এবং জিও স্যাটেলাইট কমিউনিকেশনসকে অনুমোদন দিয়ে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির কথা উল্লেখ করেন।

ইলন মাস্ক এ বছর ভারত সফরের পরিকল্পনা ঘোষণা করেছেন। তাঁর বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলাও ভারতের বাজারে প্রবেশের সম্ভাবনা খতিয়ে দেখছে। গত বছর যুক্তরাষ্ট্র সফরে নরেন্দ্র মোদি ইলন মাস্কের সঙ্গে দেখা করেছিলেন। গত সপ্তাহে দুই নেতার মধ্যে একটি ফোনালাপও হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যবসার পরিচালন কমাবে হুয়াওয়ের ক্লাউড
প্রযুক্তি বাজার

ব্যবসার পরিচালন কমাবে হুয়াওয়ের ক্লাউড

কম্পিউটেক্সের আগেই এনভিডিয়া-মাইক্রোসফটের রহস্যময় ‘N1X’ চমক!
প্রযুক্তি সংবাদ

কম্পিউটেক্সের আগেই এনভিডিয়া-মাইক্রোসফটের রহস্যময় ‘N1X’ চমক!

তরুণ ডেভেলপারদের জন্য গ্রামীণফোনের কোডমাস্টার্স
টেলিকম

মন্ত্রীকে গ্রামীণফোনের প্রতিশ্রুতি

ঘরে গোপন ক্যামেরা আছে কি না জানাবে অ্যাপ
নির্বাচিত

ঘরে গোপন ক্যামেরা আছে কি না জানাবে অ্যাপ

এখন থেকে দুইভাবেই দেখা যাবে টিভি
নির্বাচিত

এখন থেকে দুইভাবেই দেখা যাবে টিভি

বিএমডব্লিউ’র নতুন বাইক, টপ স্পিড ১৬০
নির্বাচিত

বিএমডব্লিউ’র নতুন বাইক, টপ স্পিড ১৬০

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো: ডিজাইনে বড় চমক আর শক্তিশালী ফিচারে ফিরছে অ্যাপল
নির্বাচিত

সেপ্টেম্বরেই আসতে পারে আইফোন ১৮ প্রো, সম্ভাব্য তারিখ ৯ সেপ্টেম্বর

হুয়াওয়ে মেটপ্যাড প্রো ম্যাক্স (২০২৬) রিভিউ: অত্যন্ত হালকা, চমৎকার স্ক্রিন — এটি কি ল্যাপটপের বিকল্প হতে পারবে?
ফিচার

হুয়াওয়ে মেটপ্যাড প্রো ম্যাক্স (২০২৬) রিভিউ: অত্যন্ত হালকা, চমৎকার স্ক্রিন — এটি কি ল্যাপটপের বিকল্প হতে পারবে?

ব্যবহারকারীর আত্মহত্যার ইঙ্গিত পেলেই অভিভাবককে সতর্ক করবে মেটা এআই
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীর আত্মহত্যার ইঙ্গিত পেলেই অভিভাবককে সতর্ক করবে মেটা এআই

কাস্টমসের সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসের চেষ্টা, গ্রেফতার ১
প্রযুক্তি সংবাদ

কাস্টমসের সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসের চেষ্টা, গ্রেফতার ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মে ২০২৫

বাংলাদেশ-পাকিস্তানে স্টারলিংকের কার্যক্রম জানতে চায় ভারত

Techzoom.TV |
TechzoomTV