Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সরকারি ভাতা বিতরণে ‘নগদ’-এর একচেটিয়া সুবিধা শেষের পথে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 26 May 2025
নগদের অনিয়ম
Share on FacebookShare on Twitter

সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং শিক্ষার্থীদের উপবৃত্তিসহ বিভিন্ন ভাতা বিতরণের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর একচেটিয়া নিয়ন্ত্রণ শেষ হতে যাচ্ছে। উপকারভোগীদের জন্য এখন থেকে এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিজে বেছে নেওয়ার সুযোগ থাকবে, অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ১৫ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে উপকারভোগী নিজেই পছন্দের এমএফএস বা ব্যাংক বেছে নিতে পারবেন। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে নতুন করে চুক্তি না করার মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে বর্তমানে যে চুক্তি রয়েছে, বিশেষ করে ‘নগদ’-এর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের চুক্তি, তার মেয়াদ শেষ হবে ৩০ জুন।

সরকারি ভাতা ‘নগদ’-নির্ভর

গত কয়েক বছরে শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে শুরু করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন ভাতা বিতরণে নগদই ছিল একমাত্র ডিজবার্সমেন্ট চ্যানেল। ডাক বিভাগের সঙ্গে ২০১৭ সালে চুক্তির মাধ্যমে যাত্রা শুরু করে নগদ, যা পরে একটি এমএফএস হিসেবে রি-ব্র্যান্ড হয়।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক নগদের নিয়ন্ত্রণ নেয় এবং একটি প্রশাসক নিয়োগ করে। এর আগে, নগদের মোট গ্রাহক সংখ্যা ৯ কোটির বেশি ছিল, যার মধ্যে প্রায় ৭০ শতাংশ গ্রাহকই ছিলেন সরকারি উপকারভোগী।

নতুন নিয়মে কী থাকছে

প্রজ্ঞাপন অনুযায়ী—

  • উপকারভোগীরা নিজেদের পছন্দমতো এমএফএস বা ব্যাংক নির্বাচন করতে পারবেন

  • নগদ বিতরণের ক্ষেত্রে ক্যাশ আউট চার্জ হবে সর্বোচ্চ ০.৬০ শতাংশ

  • উপকারভোগীর ওপর কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা যাবে না

  • নতুন হারে চার্জ কার্যকর হবে অবিলম্বে, তবে পুরনো চুক্তির ক্ষেত্রে ১ জুলাই থেকে

শিক্ষা মন্ত্রণালয়ের চুক্তি নবায়ন অনিশ্চিত

‘নগদ’-এর সঙ্গে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড থেকে উপবৃত্তি বিতরণের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, নতুন করে চুক্তি নবায়নের কোনো উদ্যোগ নেই, বরং মৌখিকভাবে তা থেকে সরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন বলেন, “চুক্তির মেয়াদ রয়েছে ৩০ জুন পর্যন্ত। তাই এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।”

বাজারে প্রতিযোগিতা বাড়বে

সংশ্লিষ্টদের মতে, নতুন নিয়ম কার্যকর হলে বিকাশ, রকেট, উপায়সহ অন্যান্য এমএফএস কোম্পানিগুলোর জন্য বাজার উন্মুক্ত হবে। এতে সরকারি ভাতা বিতরণে একাধিপত্যের অবসান ঘটবে, বাড়বে স্বচ্ছতা ও গ্রাহক স্বাধীনতা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উপায়কোটি টাকা নিয়ে উধাও নগদনগদনগদ একাউন্টনগদ থেকে উপবৃত্তির টাকা উধাওনগদ থেকে ভাতা টাকা উধাওবিকাশরকেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ে পি ৫০: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
নির্বাচিত

হুয়াওয়ে পি ৫০: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে

আরো কনটেন্টে নিষেধাজ্ঞা আরোপ করছে মেটা
প্রযুক্তি সংবাদ

আরো কনটেন্টে নিষেধাজ্ঞা আরোপ করছে মেটা

গোটা দেশে নিষিদ্ধ হল পাবজি
গেম

গোটা দেশে নিষিদ্ধ হল পাবজি

অজান্তে কল রেকর্ড হলে বোঝার উপায়
নির্বাচিত

অজান্তে কল রেকর্ড হলে বোঝার উপায়

সারাদেশে পাওয়া যাচ্ছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৮প্রো এবং সি ২১
নির্বাচিত

সারাদেশে পাওয়া যাচ্ছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৮প্রো এবং সি ২১

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে “দারাজ মলে” থাকছে বিশাল উপহারের সমাহার
ই-কমার্স

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে “দারাজ মলে” থাকছে বিশাল উপহারের সমাহার

Load More

ট্রেন্ডিং টপিক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 May 2025

সরকারি ভাতা বিতরণে ‘নগদ’-এর একচেটিয়া সুবিধা শেষের পথে

Techzoom.TV |
TechzoomTV