Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের টাকা লুটছে মোবাইল কোম্পানি: আইসিএক্স অপারেটরদের চাঞ্চল্যকর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
দেশের টাকা লুটছে মোবাইল কোম্পানি: আইসিএক্স অপারেটরদের চাঞ্চল্যকর অভিযোগ
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ভয়েস কলের রাজস্ব আদায়ে দীর্ঘদিন ধরেই জটিলতা ও স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠছিল। এবার সরাসরি মোবাইল অপারেটরদের বিরুদ্ধে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ এনেছে আইসিএক্স অপারেটররা। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মোবাইল কোম্পানিগুলো পরিকল্পিতভাবে কল ট্রাফিকের প্রকৃত হিসাব গোপন করে সরকারকে বঞ্চিত করছে বিপুল অঙ্কের বৈদেশিক আয়ের অংশ থেকে।

কীভাবে হচ্ছে রেভিনিউ ফাঁকি?

আন্তর্জাতিক কল বাংলাদেশে ঢোকে আইজিডব্লিউ অপারেটরদের মাধ্যমে। এরপর তা আইসিএক্স (ইন্টার কানেকশন এক্সচেঞ্জ) হয়ে পৌঁছায় মোবাইল অপারেটরদের কাছে। কিন্তু আইসিএক্স অপারেটরদের দাবি, এই ট্র্যাফিক লাইনেই চলছে হিসাব জালিয়াতি। অভিযোগ অনুযায়ী, কলের প্রকৃত মিনিট রিপোর্ট করা হয় না, বরং সফটওয়্যার ম্যানিপুলেশন, রাউটিং বাইপাস এবং ‘সিম বেইসড গেটওয়ে’-এর মতো অবৈধ পদ্ধতি ব্যবহার করে মিনিট সংখ্যা কমিয়ে দেখানো হয়।

ফলে সরকার যেমন প্রতি মিনিটে নির্ধারিত ট্যাক্স ও ফি থেকে বঞ্চিত হয়, তেমনি আইসিএক্স অপারেটররাও তাদের ন্যায্য শেয়ার পান না। সবমিলিয়ে তৈরি হচ্ছে এক ধরনের ‘সিস্টেমেটিক চুরির চেইন’, যা টেলিযোগাযোগ খাতকে চরম অনিয়ম ও আস্থাহীনতায় ঠেলে দিচ্ছে।

আইসিএক্স মালিকদের বক্তব্য

বাংলাদেশ আইসিএক্স অ্যাসোসিয়েশনের একাধিক সদস্য জানান, “আমরা ২০টি কোম্পানি একসাথে এই সেক্টরে কাজ করি, কিন্তু ট্রাফিকের ৯০ শতাংশ চলে যায় ২-৩টি মোবাইল কোম্পানির ঘনিষ্ঠ আইসিএক্স অপারেটরে। এখানে রয়েছে একচেটিয়া রুট বরাদ্দ, ট্রাফিক শেয়ার না দেওয়া এবং আয় গোপনের অভিযোগ।”

তারা দাবি করেন, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক – এই তিন মোবাইল অপারেটর নিয়মিতভাবে তাদের পছন্দের আইসিএক্স অপারেটরদের ট্রাফিক দিয়ে থাকে। বাকিদের ব্যবসা ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, যাতে প্রতিযোগিতা না থাকে এবং দুর্নীতি গোপন রাখা সহজ হয়।

বিপিএলসি ও বিটিআরসির অবস্থান

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনস লিমিটেড (বিপিএলসি)-এর একাধিক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে আন্তর্জাতিক ইনফ্লোতে পতন দেখা যাচ্ছে। তাদের মতে, “ভয়েস কল বাজারে হঠাৎ এতো দ্রুত পতনের যৌক্তিক ব্যাখ্যা নেই। এটা প্রযুক্তিগত বা বাজারগত নয়, বরং অভ্যন্তরীণ লুকোচুরির ফল।”

বিটিআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা বেশ কিছু সময় ধরে কল ডেটা রেকর্ড (CDR) বিশ্লেষণ করছি। এখানে ভয়েস ট্র্যাফিক ও বিলিংয়ে গড়মিল স্পষ্ট। কিন্তু প্রমাণ পাওয়ার পরেও শীর্ষ অপারেটরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মতো রাজনৈতিক সদিচ্ছা নেই।”

মোবাইল কোম্পানিগুলোর প্রতিক্রিয়া

এই প্রতিবেদনের অংশ হিসেবে মোবাইল অপারেটরদের পক্ষেও একাধিকবার যোগাযোগ করা হয়। তবে নির্দিষ্টভাবে কেউ লিখিত প্রতিক্রিয়া জানায়নি। বাংলালিংকের একজন মিডিয়া প্রতিনিধির দাবি, “আমরা টেলিকম নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী কাজ করি, রেভিনিউ শেয়ারও যথাযথভাবে পরিশোধ করি।” তবে সেই রেভিনিউ ডেটার বিশদ ব্যাখ্যা ও নিরীক্ষা প্রতিবেদন দিতে তারা রাজি হয়নি।

বিদেশে পাচার হচ্ছে কি?

অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক কল ট্রাফিকের অংশ বিশেষ ম্যানিপুলেট করে দেশীয় রেভিনিউ কম দেখানো হলেও, আন্তর্জাতিক ক্লায়েন্টদের কাছ থেকে পূর্ণ বিল নেওয়া হয়। ফলে এই ‘ডিফারেন্স অ্যামাউন্ট’ দেশে না এনে বিদেশে রেখে দেওয়া হয়। এতে করে অর্থপাচারের একটি সম্ভাব্য চক্রও সক্রিয় হয়ে উঠেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইসিএক্স অপারেটর

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত করতে হবে: পলক
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত করতে হবে: পলক

নতুন পিক্সেল ও স্মার্টওয়াচ উন্মোচন গুগলের
নির্বাচিত

নতুন পিক্সেল ও স্মার্টওয়াচ উন্মোচন গুগলের

সংস্কারের দাবিতে বিটিআরসি’র সামনে ইন্টারনেট ব্যবসায়ীদের মানববন্ধন
প্রযুক্তি সংবাদ

সংস্কারের দাবিতে বিটিআরসি’র সামনে ইন্টারনেট ব্যবসায়ীদের মানববন্ধন

মেসেজ এডিটিং ফিচার আনছে স্ন্যাপচ্যাট
নির্বাচিত

মেসেজ এডিটিং ফিচার আনছে স্ন্যাপচ্যাট

iQOO 15 আসছে 2K OLED ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরের শক্তি নিয়ে
প্রযুক্তি সংবাদ

iQOO 15 আসছে 2K OLED ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরের শক্তি নিয়ে

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
নির্বাচিত

ক্রোম ব্রাউজারে ভয়ংকর ত্রুটি, আপনি নিরাপদ তো?

Load More

ট্রেন্ডিং টপিক

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
সোশ্যাল মিডিয়া

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ভিডিও দেখার সময় মোবাইল ডাটা সাশ্রয়ের সহজ উপায়

এসি ঠান্ডা বাতাস না দিয়ে ফ্যানের মতো বাতাস দিচ্ছে? জানুন সমস্যা কোথায়
প্রযুক্তি সংবাদ

এসি ঠান্ডা বাতাস না দিয়ে ফ্যানের মতো বাতাস দিচ্ছে? জানুন সমস্যা কোথায়

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজন, ই-বেতে পণ্য বিক্রি করতে পারবেন দেশি উদ্যোক্তারা
অর্থ ও বাণিজ্য

অ্যামাজন, ই-বেতে পণ্য বিক্রি করতে পারবেন দেশি উদ্যোক্তারা

দেশীয় উদ্যোক্তারা এখন থেকে তাদের পণ্য অনলাইনে বিদেশি...

এআই যুগের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে আইফোন ১৮

এআই যুগের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে আইফোন ১৮

প্রযুক্তিগত নির্যাতনের শিকার অনেকেই সহায়তা চান না

প্রযুক্তিগত নির্যাতনের শিকার অনেকেই সহায়তা চান না

১০ লাখ টাকার ‘এআই টপ’ কম্পিউটার বাজারে আনল গিগাবাইট

১০ লাখ টাকার ‘এআই টপ’ কম্পিউটার বাজারে আনল গিগাবাইট

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ মে ২০২৫

দেশের টাকা লুটছে মোবাইল কোম্পানি: আইসিএক্স অপারেটরদের চাঞ্চল্যকর অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV