Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি কিনে প্রতিদিন ৩৫ লাখ টাকা পাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 23 February 2020
ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি কিনে প্রতিদিন ৩৫ লাখ টাকা পাওয়ার সুযোগ
Share on FacebookShare on Twitter

শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৬। কাস্টমার ডাটাবেজ তৈরির মাধ্যমে অনলাইনে আরো দ্রুত ও উন্নত বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন চালাচ্ছে এই ক্যাম্পেইন। প্রতিবারের মতো এবারও ক্রেতাদের জন্য বিশেষ চমক রেখেছে প্রতিষ্ঠানটি। ওয়ালটন রেফ্রিজারেটর, টেলিভিশন এবং এয়ারকন্ডিশনার ক্রেতাদের জন্য প্রতিদিনই রয়েছে ৩৫ লাখ টাকা পাওয়ার সুযোগ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৬ এর ‘ডিক্লারেশন প্রোগ্রাম’-এ এসব বিষয় জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ক্যাম্পেইনের মূল লক্ষ্য হচ্ছে- কাস্টমার ডাটাবেজ তৈরির মাধ্যমে বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অনলাইন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা। এর মাধ্যমে ক্রয়কৃত পণ্যের বারকোড, ক্রেতার নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাক্সিক্ষত সেবা নিতে পারছেন গ্রাহক। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। যা ওয়ালটনের পণ্য গবেষণা ও মানোন্নয়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ওই রেজিস্ট্রেশন কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের সম্মানিত করতেই চালানো হচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন। আর এতে ক্রেতাদের উৎসাহিত করতে নগদ ক্যাশব্যাক, ক্যাশ ভাউচারসহ বিভিন্ন সুবিধা দেয়া হচ্ছে।

ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, সেলস ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের প্রধান এমদাদুল হক সরকার, প্লাজা সেলস নেটওয়ার্কের প্রধান মোহাম্মদ রায়হান, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, হুমায়ুন কবীর, উদয় হাকিম, সিরাজুল ইসলাম, সাখাওয়াৎ হোসেন ও আমিন খান, রেফ্রিজারেটর বিভাগের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রকৌশলী গোলাম মুর্শেদ, এসি বিভাগের সিইও তানভীর রহমান, টিভি বিভাগের সিইও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম। লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডিজিটাল ক্যাম্পেইনের প্রধান সমন্বয়ক আরিফুল আম্বিয়া।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০১৭ সালের অক্টোবর থেকে ডিজিটাল রেজিস্ট্রেশন কার্যক্রম চালানো হচ্ছে। এরইমধ্যে এর ৫টি সিজন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনই গ্রাহক পর্যায়ে ভালো সাড়া ফেলেছিল। অল্প সময়ের মধ্যেই অর্ধ-কোটিরও বেশি ক্রেতা ওয়ালটনের ‘কাস্টমার ডাটাবেজ’ এ অন্তর্ভূক্ত হয়েছেন। এই ব্যাপক গ্রাহক সাড়ার প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৬ শুরু করেছে ওয়ালটন। এতে ক্রেতাদের জন্য প্রতিদিনই ৩৫ লাখ টাকা পাওয়ার সুযোগ রেখেছে ওয়ালটন। একজন ক্রেতা সর্বোচ্চ নগদ ৫ লাখ টাকা পেতে পারেন। সব ক্রেতার জন্যই আছে নিশ্চিত ক্যাশ ভাউচার।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, চলতি বছর ২৫ লাখ ফ্রিজ, ১০ লাখ টেলিভিশন, ২.৫ লাখ এয়ার কন্ডিশনারসহ বিপুল পরিমাণ হোম, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এবং ডিজিটাল ডিভাইস বিক্রির টার্গেট নিয়েছে ওয়ালটন। এই বিপুল পরিমাণ ক্রেতাকে কাস্টমার ডাটাবেজে অন্তর্ভূক্ত করার লক্ষ্যে ক্যাম্পেইনের সিজন-৬ শুরু করেছে ওয়ালটন।

উল্লেখ্য, ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি সুবিধা দিচ্ছে ওয়ালটন। এসিতে ৬ মাসের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে রয়েছে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা। এদিকে ওয়ালটন টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির পাশাপাশি টিভির প্যানেলে ৪ বছর পর্যন্ত গ্যারান্টি ও ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টির সুবিধা দেয়া হচ্ছে।

দেশজুড়ে ওয়ালটনের রয়েছে ১৭ হাজারেরও বেশি শোরুম। যেখান থেকে ক্রেতারা চাহিদা ও প্রয়োজন অনুযায়ী অসংখ্য মডেল ও ডিজাইন থেকে পছন্দের পণ্যটি কিনতে পারছেন। পাশাপাশি ঘরে বসে অনলাইনের ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (বঢ়ষধুধ.ধিষঃড়হনফ.পড়স) থেকে সব ধরনের ওয়ালটন পণ্য কেনা যাচ্ছে।

দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্টের আওতায় সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৩টি সার্ভিস সেন্টার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
নির্বাচিত

এনইআইআর ডাটা বিদেশে যাওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা: অগ্নি সিস্টেমস

যেভাবে জানবেন সিমটি ফোরজি কিনা
নির্বাচিত

ভারত–পাকিস্তানের থেকে ফোরজি ব্যবহারে পেছনে বাংলাদেশ

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’
টেলিকম

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

আসছে ডিজিটাল ‘কলিগ’, হারাতে হবে যেসব চাকরি
প্রযুক্তি সংবাদ

আসছে ডিজিটাল ‘কলিগ’, হারাতে হবে যেসব চাকরি

টিকটক ব্যবহারে টিএসএ কর্মীদের নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ থেকে ২৬ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 February 2020

ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি কিনে প্রতিদিন ৩৫ লাখ টাকা পাওয়ার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV