Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক দশক পার করে আইপ্যাডে এল হোয়াটসঅ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 June 2025
আইপ্যাডে এল হোয়াটসঅ্যাপ
Share on FacebookShare on Twitter

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ব্যবহারকারীদের অনুরোধের পর অবশেষে আইপ্যাডের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হলো হোয়াটসঅ্যাপ অ্যাপ। মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি একাধারে এআই প্রযুক্তি, গ্রুপ কলের উন্নয়নসহ নানা ফিচার আপগ্রেড নিয়ে কাজ করছে। তবে এতদিন পর্যন্ত আইপ্যাডের জন্য কোনো স্বতন্ত্র অ্যাপ ছিল না হোয়াটসঅ্যাপের।

প্রতিবেদন অনুযায়ী, আইপ্যাড ব্যবহারকারীদের এতদিন হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ ওয়েবের ওপর নির্ভর করতে হতো। তবে এবার থেকে অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে আইপ্যাডের জন্য তৈরি একেবারে নতুন হোয়াটসঅ্যাপ অ্যাপ, যা বড় স্ক্রিনে আরো ভালো অভিজ্ঞতা দেবে বলে দাবি প্লাটফর্মটির।

নতুন অ্যাপে থাকছে ৩২ জন নিয়ে একসঙ্গে ভিডিও বা অডিও কলে অংশগ্রহণের সুযোগ। ব্যবহার করা যাবে সামনের ও পেছনের ক্যামেরা, সেই সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুবিধাও থাকছে, যা অনেকেই কর্মক্ষেত্রে বা অনলাইন মিটিংয়ে প্রয়োজনীয় মনে করে। যারা ম্যাজিক কি-বোর্ড বা অ্যাপল পেনসিল ব্যবহার করে, তাদের জন্যও থাকছে বাড়তি সুবিধা। ফলে লেখালেখি ও টাইপিং হবে আরো সহজ।

অ্যাপটি মেটার ‘মাল্টি-ডিভাইস সিংক’ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ ব্যবহারকারীদের আইফোন কাছাকাছি না থাকলেও অ্যাকাউন্ট সিংক করে আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

এছাড়া এ অ্যাপে যুক্ত হয়েছে ‘চ্যাট লক’ ফিচার। ফলে নির্দিষ্ট চ্যাট আলাদা করে লক করে রাখা যাবে। এমনকি অন্য কেউ যদি আইপ্যাড ব্যবহার করেও ব্যক্তিগত কথোপকথন থাকবে নিরাপদ।

আইপ্যাডে হোয়াটসঅ্যাপ উন্মুক্ত করার বিষয়ে এক বিবৃতিতে মেটা জানিয়েছে, ফিচারটি যুক্ত করার বিষয়ে গ্রাহকদের কাছে অনুরোধ পেয়েছি সবচেয়ে বেশি। আমরা আনন্দিত যে এবার আইপ্যাডেও পূর্ণাঙ্গ হোয়াটসঅ্যাপ অভিজ্ঞতা পাওয়া যাবে। বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা আগের চেয়েও সহজ হয়ে উঠবে।

তবে এখানেই শেষ নয়। মেটা ইঙ্গিত দিয়েছে, এ অ্যাপের জন্য ভবিষ্যতে আরো নতুন ফিচার ও আপডেট আনা হবে। বর্তমানে অ্যাপটি বিশ্বব্যাপী উন্মুক্ত। এটি অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

কনটেন্ট নির্মাতাদের জন্য ফুজিফিল্মের বিশেষ ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

কনটেন্ট নির্মাতাদের জন্য ফুজিফিল্মের বিশেষ ক্যামেরা

মায়ের নামে অ্যাপ তৈরি করলো বাংলাদেশি ১০ বছরের শিশু
প্রযুক্তি সংবাদ

মায়ের নামে অ্যাপ তৈরি করলো বাংলাদেশি ১০ বছরের শিশু

টাইপ সি পোর্ট থাকছে আইফোন-১৫ তে, থাকছে আরও যত ফিচার
নির্বাচিত

টাইপ সি পোর্ট থাকছে আইফোন-১৫ তে, থাকছে আরও যত ফিচার

নতুন উদ্যমে আসছে লেনোভো ভি ১১০ ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

নতুন উদ্যমে আসছে লেনোভো ভি ১১০ ল্যাপটপ

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের নতুন সুবিধা

Vivo Y300 বনাম Infinix Note 50S: বাজেট ফোনে কে সেরা?
প্রযুক্তি সংবাদ

Vivo Y300 বনাম Infinix Note 50S: বাজেট ফোনে কে সেরা?

Load More

ট্রেন্ডিং টপিক

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি
নির্বাচিত

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 June 2025

এক দশক পার করে আইপ্যাডে এল হোয়াটসঅ্যাপ

Techzoom.TV |
TechzoomTV