Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে হ্যাকারদের হামলা, ৯০ মিলিয়ন ডলার চুরি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 20 June 2025
ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে হ্যাকারদের হামলা, ৯০ মিলিয়ন ডলার চুরি!
Share on FacebookShare on Twitter

ইরানের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ Nobitex-এ ভয়াবহ সাইবার হামলা চালিয়ে ৯০ মিলিয়ন ডলারের বেশি অর্থ চুরির দায় স্বীকার করেছে ইসরায়েল-সম্পর্কিত একটি হ্যাকার গ্রুপ। ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠানগুলোর বরাতে জানা গেছে, এই ঘটনার পেছনে রয়েছে ‘Predatory Sparrow’ নামের হ্যাকার সংগঠনটি, যেটি এর আগেও ইরানে বেশ কয়েকটি চাঞ্চল্যকর সাইবার হামলার দাবি করেছিল।

Predatory Sparrow নামে পরিচিত হ্যাকার গ্রুপটি বৃহস্পতিবার দাবি করে, তারা Nobitex-এর সম্পূর্ণ সোর্স কোড ফাঁস করেছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা লেখে: “Nobitex-এ থাকা সব সম্পদ এখন পুরোপুরি উন্মুক্ত।”

বিশ্লেষণা সংস্থা Elliptic জানায়, চুরি করা ক্রিপ্টোকারেন্সি এমনসব ডিজিটাল ওয়ালেটে স্থানান্তর করা হয়েছে, যেগুলোতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)-এর সমালোচনামূলক বার্তা যুক্ত ছিল। তারা আরও জানায়, এই হামলার উদ্দেশ্য আর্থিক নয়, বরং এটি রাজনৈতিক বার্তা দিতে পরিকল্পিতভাবে অর্থ “পুড়িয়ে ফেলার” ঘটনা।

Predatory Sparrow এক্স (পূর্বের টুইটার)-এ একাধিক পোস্টে দাবি করেছে, Nobitex ইরান সরকারের হয়ে নিষেধাজ্ঞা এড়াতে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থ জোগাতে সহযোগিতা করে। এক পোস্টে তারা লিখেছে,

“Nobitex এক্সচেঞ্জ হচ্ছে রেজিমের সন্ত্রাস অর্থায়নের কেন্দ্র এবং নিষেধাজ্ঞা লঙ্ঘনের প্রিয় হাতিয়ার। তারা খোলাখুলিভাবে ব্যবহারকারীদের নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেন করার পদ্ধতি শেখায়।”

একইসঙ্গে তারা একটি স্ক্রিনশট প্রকাশ করে দাবি করেছে যে, দশ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টো ফান্ড তারা বাজেয়াপ্ত করেছে।

এদিকে Nobitex কর্তৃপক্ষও সাইবার হামলার বিষয়টি স্বীকার করেছে। এক্স-এ দেওয়া এক বার্তায় তারা জানায়, সিস্টেমে “অননুমোদিত প্রবেশ” শনাক্ত হয়েছে এবং তারা বর্তমানে বিষয়টি তদন্ত করছে। তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ বন্ধ রয়েছে।

বিশ্লেষকরা জানান, হামলাটি বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে পরিচালিত হয়েছে—এর মধ্যে বিটকয়েন, ইথেরিয়াম, ডজকয়েনসহ আরও অনেক কয়েন রয়েছে। Chainalysis-এর জাতীয় নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু ফায়ারম্যান বলেন, ইরানে ক্রিপ্টোকারেন্সি বাজার তুলনামূলকভাবে ছোট হলেও এই হামলার প্রভাব ব্যাপক ও তাৎপর্যপূর্ণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার হোয়াটসঅ্যাপে আসছে ফেসবুকের ফিচার
নির্বাচিত

এবার হোয়াটসঅ্যাপে আসছে ফেসবুকের ফিচার

হুয়াওয়ের নতুন ফোনে থাকছে না গুগলের অ্যাপ
নির্বাচিত

হুয়াওয়ের নতুন ফোনে থাকছে না গুগলের অ্যাপ

জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার পেল এটুআই
প্রযুক্তি সংবাদ

জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার পেল এটুআই

রোহিঙ্গাদের হাতে মায়ানমারের সিম কার্ড, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন
প্রযুক্তি সংবাদ

রোহিঙ্গাদের হাতে মায়ানমারের সিম কার্ড, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন

কিভাবে করবেন

সবচেয়ে বেশি ব্যবহৃত ১০ পাসওয়ার্ড

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম
নির্বাচিত

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম

Load More

ট্রেন্ডিং টপিক

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 June 2025

ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে হ্যাকারদের হামলা, ৯০ মিলিয়ন ডলার চুরি!

Techzoom.TV |
TechzoomTV