Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিজস্ব অপারেটিং সিস্টেমে হুয়াওয়ের ফোল্ডেবল ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 June 2025
নিজস্ব অপারেটিং সিস্টেমে হুয়াওয়ের ফোল্ডেবল ল্যাপটপ
Share on FacebookShare on Twitter

প্রযুক্তিবিশ্বে পশ্চিমা জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে টেক্কা দিয়ে চলতে চীন সব সময় কয়েক ধাপ এগিয়ে। মার্কিনরা বিভিন্নভাবে চীনের জায়ান্ট প্রতিষ্ঠানগুলোকে দমিয়ে রাখতে চাইলেও হচ্ছে হিতে বিপরীত। তবে এসব আলোচনা বাইরে রেখে প্রযুক্তি বাজারে চীনের উত্থানের দিকে চোখ পুরো বিশ্বের। সম্প্রতি চীনের প্রতিষ্ঠান হুয়াওয়ের তৈরি ফোল্ডেবল ল্যাপটপ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক হইচই শুরু হয়েছে। অভিনব ডিজাইন, পাতলা গঠন এবং নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি ওএস ৫ ব্যবহারের কারণে প্রযুক্তিপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রতিষ্ঠানটির ল্যাপটপ ‘মেট বুক ফোল্ড আলটিমেট’।

উন্মোচনের মাত্র এক সপ্তাহের মধ্যে এই ল্যাপটপের দুটি মডেলের প্রি-অর্ডার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এটি চীনের প্রযুক্তি বাজারে নতুন মাইলফলক। হুয়াওয়ে মেট বুক ফোল্ড শুধু চীনের বাজারে উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম ৪ লাখ টাকার বেশি।

পাতলা ফোল্ডেবল ল্যাপটপ

হুয়াওয়ে দাবি করছে, এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ল্যাপটপ। ভাঁজ খোলা অবস্থায় এটি ৭ দশমিক ৩ মিলিমিটার পুরু এবং ভাঁজ অবস্থায় এর পুরুত্ব ১৪ দশমিক ৯ মিলিমিটার। এর আগে পাতলা ল্যাপটপ ছিল লেনোভো থিংক প্যাড এক্স১ ফোল্ড। এর ভাঁজ খোলা অবস্থায় পুরুত্ব ৮ দশমিক ৬ মিলিমিটার এবং ভাঁজ করা অবস্থায় ১৭ দশমিক ৪ মিলিমিটার।

উইন্ডোজের বিকল্প হারমোনি ওএস ৫

মেট বুক ফোল্ড আলটিমেট ল্যাপটপের দুটি মডেলেই হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি ওএস ৫ ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিষেধাজ্ঞার পর এটি উইন্ডোজের বিকল্প হিসেবে তৈরি হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, হারমোনি ওএস

ও হুয়াওয়ের নিজস্ব চিপ ব্যবহারের ফলে এই ডিভাইসগুলো হয়ে উঠেছে স্বনির্ভর প্রযুক্তির প্রতীক। শুধু হার্ডওয়্যার নয়, সফটওয়্যারেও চীন এখন নিজ পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে—এমন বার্তাই দিচ্ছে ল্যাপটপগুলো।

প্রযুক্তিগত আত্মনির্ভরতা

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, হারমোনি ওএস চালিত কম্পিউটারগুলো দেশীয় প্রযুক্তির উন্নয়নে নতুন আশা তৈরি করেছে। চীনা জনগণের মধ্যে বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে যে চীন হার্ডওয়্যার থেকে সফটওয়্যার পর্যন্ত নিজস্ব প্রযুক্তি দিয়ে ভবিষ্যতের পথ তৈরি করতে পারে।

আন্তর্জাতিক বাজারে যা হতে পারে

হুয়াওয়ের নতুন ল্যাপটপগুলো চীনের বাজারে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত রয়েছে। তবে বিশ্লেষকেরা মনে করছেন, এটি আন্তর্জাতিক বাজারেও হুয়াওয়ের নতুন অবস্থান তৈরি করতে পারে। হারমোনি ওএস-চালিত প্রযুক্তি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি ভবিষ্যতে মার্কিন প্রযুক্তির বিকল্প খুঁজতে থাকা বাজারগুলোর জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

চিপ উৎপাদন বাড়ছে

চীন এখন যুক্তরাষ্ট্রনির্ভর প্রযুক্তি থেকে বেরিয়ে এসে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে। চীনের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসএমআইসিতে সরকার বিপুল বিনিয়োগ করছে। ২০২৩ সালে চীন ৪০ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ দেয় ‘বিগ ফান্ড ২.০’-তে। এর লক্ষ্য দেশীয় চিপ উৎপাদন সক্ষমতা বাড়ানো। দেশটির এসব কর্মকাণ্ড প্রমাণ করছে, যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞায় তাদের ওপর তেমন প্রভাব পড়বে না।

অ্যান্ড্রয়েড ও উইন্ডোজের বিকল্প হিসেবে কাজ করছে হুয়াওয়ের অপারেটিং সিস্টেম হারমোনি ওএস; বিশেষ করে সরকারি ও সামরিক প্রতিষ্ঠানে উইন্ডোজের বিকল্প হিসেবে এগুলো ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। সরকারি অফিসে অ্যাপল, উইন্ডোজ এবং ইন্টেলভিত্তিক পারসোনাল কম্পিউটার ব্যবহার সীমিত করা হচ্ছে। এ ছাড়া আন্তর্জাতিক সহযোগিতা ও বিকল্প বাজার তৈরি করছে চীন। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রভাব বাড়ানো হচ্ছে, যেখানে মার্কিন প্রভাব তুলনামূলক কম।

এখন দেখার বিষয়, এই উদ্যোগ কত দূর সফল হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে চীন কতটা প্রভাব বিস্তার করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালির পৃষ্ঠপোষকতায় র‌্যাবের চলচ্চিত্র “অপারেশন সুন্দরবন”
ই-কমার্স

ইভ্যালির পৃষ্ঠপোষকতায় র‌্যাবের চলচ্চিত্র “অপারেশন সুন্দরবন”

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা

বাংলাদেশের ই ল্যানিং এর সব থেকে বড় প্লাটফর্ম সার্চ ইংলিশ
টেকজুম প্রযুক্তি আড্ডা

বাংলাদেশের ই ল্যানিং এর সব থেকে বড় প্লাটফর্ম সার্চ ইংলিশ

সেভ না হওয়া ওয়ার্ড ডকুমেন্ট পুনরুদ্ধারে করণীয়
নির্বাচিত

সেভ না হওয়া ওয়ার্ড ডকুমেন্ট পুনরুদ্ধারে করণীয়

ডিএসএলআর ক্যামেরাকে টেক্কা দেবে ভিভোর এই ফোন
নির্বাচিত

ডিএসএলআর ক্যামেরাকে টেক্কা দেবে ভিভোর এই ফোন

যেভাবে কাজ করবে ‘সবার ঢাকা’ অ্যাপ
নির্বাচিত

যেভাবে কাজ করবে ‘সবার ঢাকা’ অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 June 2025

নিজস্ব অপারেটিং সিস্টেমে হুয়াওয়ের ফোল্ডেবল ল্যাপটপ

Techzoom.TV |
TechzoomTV