Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোনো ক্লিক ছাড়াই হ্যাক করে নিচ্ছে মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৫ জুন ২০২৫
কোনো ক্লিক ছাড়াই হ্যাক করে নিচ্ছে মোবাইল ফোন
Share on FacebookShare on Twitter

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সম্প্রতি একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন—কিছু নির্দিষ্ট স্মার্টফোন বারবার ক্র্যাশ করছে। এসব ফোনের ব্যবহারকারীদের পেশাগত পরিচয় ছিল গুরুত্বপূর্ণ: কেউ ছিলেন সরকারি কর্মকর্তা, কেউ রাজনীতিবিদ, প্রযুক্তি বিশেষজ্ঞ বা সাংবাদিক।

২০২৪ সালের শেষ দিকে শুরু হওয়া এই ক্র্যাশগুলো ২০২৫ সালেও চলতে থাকে। এগুলোই ছিল একটি অত্যাধুনিক সাইবার আক্রমণের প্রাথমিক ইঙ্গিত—যেখানে ব্যবহারকারীর কোনো প্রকার ক্লিক ছাড়াই হ্যাকাররা ফোনে ঢুকে পড়তে পেরেছে বলে ধারণা।

হ্যাকারদের পরিচয় সম্পর্কে কোনো সরাসরি প্রমাণ পাওয়া না গেলেও, সাইবার নিরাপত্তা সংস্থা iVerify তদন্ত করে দেখতে পায় যে ভুক্তভোগীরা সবাই এমন পেশায় যুক্ত, যেগুলো চীনা সরকারের আগ্রহের ক্ষেত্র। এদের আগেও চীনা হ্যাকারদের টার্গেটে পড়তে হয়েছে।

জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিদেশি হ্যাকাররা দিন দিন স্মার্টফোন ও মোবাইল অ্যাপগুলোকেই মার্কিন সাইবার প্রতিরক্ষার দুর্বলতম অংশ হিসেবে চিহ্নিত করছে। চীনের সামরিক ও গোয়েন্দা সংস্থাসংক্রান্ত হ্যাকার গ্রুপগুলো এরইমধ্যে মার্কিন বিশিষ্ট নাগরিকদের স্মার্টফোন টার্গেট করেছে এবং টেলিযোগাযোগ নেটওয়ার্কে গভীরভাবে অনুপ্রবেশ করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ডিভাইস ও অ্যাপগুলোর দুর্বলতা কেবল ব্যক্তিগত তথ্য নয়, বরং জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকেও মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে।

“বিশ্ব বর্তমানে এক মোবাইল নিরাপত্তা সংকটের মধ্যে আছে,” বলেন iVerify-এর প্রধান পরিচালনা কর্মকর্তা এবং NSA ও গুগলের সাবেক সাইবার নিরাপত্তা বিশ্লেষক রকি কোল। “কারও নজর নেই মোবাইল ফোনের ওপর।”

২০২৪ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ সতর্ক করে দেয়—চীন থেকে পরিচালিত একটি বিশাল হ্যাকিং অভিযানের বিষয়ে, যার লক্ষ্য ছিল অজানা সংখ্যক মার্কিন নাগরিকের টেক্সট ও ফোনালাপ হ্যাক করা।

“তারা ফোনালাপ লাইভ শুনতে পারছিল এবং টেক্সট বার্তা পড়তে পারছিল,” বলেন হাউস ইন্টেলিজেন্স কমিটির সদস্য এবং চীনা কমিউনিস্ট পার্টি বিষয়ক হাউস কমিটির প্রধান ডেমোক্র্যাট প্রতিনিধি রাজা কৃষ্ণমূর্তি।

এই আক্রমণে ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স-এর ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা চলাকালীন ব্যবহৃত ফোনও টার্গেট হয়েছিল।

চীন সরকার অবশ্য এসব সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা অভিযোগ তুলেছে যে, যুক্তরাষ্ট্র নিজের সাইবার অভিযানের দায়িত্ব চীনের ওপর চাপাচ্ছে। চীন দাবি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র ‘জাতীয় নিরাপত্তা’র অজুহাতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং বিশ্ববাজারে তাদের বাধা দিচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “যুক্তরাষ্ট্র বহুদিন ধরে অন্য দেশের গোপন তথ্য চুরি করতে নানা ঘৃণ্য পদ্ধতি ব্যবহার করছে,”—এই মন্তব্যটি সিআইএর পক্ষ থেকে চীনা তথ্যদাতাদের নিয়োগ সংক্রান্ত প্রশ্নের উত্তরে আসে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, চীন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থের জন্য একটি “গুরুতর ও স্থায়ী” হুমকি তৈরি করছে। তারা ডিজিটাল সংঘাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অনলাইন প্রোপাগান্ডা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নজরদারি ও গুপ্তচরবৃত্তি—যা ভবিষ্যতের যেকোনো সামরিক সংঘাতে তাদের বড় ধরনের কৌশলগত সুবিধা দিতে পারে।

যুক্তরাষ্ট্র এবং তার অনেক মিত্র দেশ ইতোমধ্যেই চীনা টেলিকম কোম্পানিগুলোকে নিজেদের নেটওয়ার্ক থেকে নিষিদ্ধ করেছে। জার্মানিসহ আরও কিছু দেশ এখন চীনা প্রযুক্তির অংশগ্রহণ ধীরে ধীরে কমিয়ে আনছে। কিন্তু অনেক দেশেই চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখনো সক্রিয়, যা হ্যাকারদের জন্য বৈশ্বিক সুযোগ তৈরি করছে।

এমনকি যুক্তরাষ্ট্রেও কিছু চীনা টেলিকম প্রতিষ্ঠান এখনো রাউটিং ও ক্লাউড স্টোরেজ পরিকাঠামো পরিচালনা করছে, যা আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেলফোনের জিপিএস ব্যবহার কি ক্ষতিকর
নির্বাচিত

সেলফোনের জিপিএস ব্যবহার কি ক্ষতিকর

তিন ভাঁজ করা যায় এমন ফোন আনল হুয়াওয়ে, দাম কত?
নির্বাচিত

তিন ভাঁজ করা যায় এমন ফোন আনল হুয়াওয়ে, দাম কত?

তরুণদের জন্য ডিজিটাল উপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষা অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

তরুণদের জন্য ডিজিটাল উপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষা অপরিহার্য: মোস্তাফা জব্বার

সিম ছাড়াই এই ফোনে করা যাবে কল, চালানো যাবে ইন্টারনেট
টেলিকম

সিম ছাড়াই এই ফোনে করা যাবে কল, চালানো যাবে ইন্টারনেট

বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন
নির্বাচিত

বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন

জম্মু কাশ্মীরে ইন্টারনেট চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রযুক্তি সংবাদ

জম্মু কাশ্মীরে ইন্টারনেট চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের

Load More

ট্রেন্ডিং টপিক

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত
বিবিধ

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য
নির্বাচিত

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

শক্তিশালী ব্যাটারি ও নতুন প্রসেসরে আসছে পোকোর ২ ফোন
নির্বাচিত

শক্তিশালী ব্যাটারি ও নতুন প্রসেসরে আসছে পোকোর ২ ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

আজ ২২ জুলাই আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘গ্যালাক্সি আনপ্যাকড’...

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

ল্যাপটপের ব্যাটারি লাইফ

ল্যাপটপ বন্ধ করবেন নাকি স্লিপ মোডে রাখবেন?

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ জুন ২০২৫

কোনো ক্লিক ছাড়াই হ্যাক করে নিচ্ছে মোবাইল ফোন

Techzoom.TV |
TechzoomTV