Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেমিকন্ডাক্টর খাতে বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 4 July 2025
সেমিকন্ডাক্টর খাতে বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা
Share on FacebookShare on Twitter

আগামী পাঁচ বছরে দেশের সেমিকন্ডাক্টর খাতে কয়েক শ মিলিয়ন থেকে শুরু করে বিলিয়ন ডলার পর্যন্ত বিদেশি বিনিয়োগ আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার ধরতে এখনই চিপ উৎপাদনের মতো ব্যয়বহুল পদক্ষেপে না গিয়ে, তুলনামূলক সহজ ও সম্ভাবনাময় ক্ষেত্র যেমন—চিপ ডিজাইন এবং টেস্টিং ও প্যাকেজিংয়ে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী)।

তিনি বলেন, “বর্তমানে বিশ্বে সেমিকন্ডাক্টর খাতের বাজার ৬০০ বিলিয়ন ডলার, যা ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। অথচ বাংলাদেশ এই খাত থেকে বছরে মাত্র ৬ মিলিয়ন ডলার রাজস্ব পায়, যা অত্যন্ত নগণ্য। আমাদের দেশের তরুণেরা বিশ্ববাজারে কাজ করছেন, তাদের সরকারিভাবে সহযোগিতা করলে এই খাত দ্রুত বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হবে।”

জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে আশিক চৌধুরী জানান, চিপ উৎপাদন বা ফ্যাব্রিকেশন প্রযুক্তি অত্যন্ত মূলধননির্ভর হওয়ায় এখনই সেদিকে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে—দক্ষতা উন্নয়ন, নীতিগত সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারত্ব—একটি পর্যায়ভিত্তিক রোডম্যাপ তৈরি করেছি। বর্তমানে আমাদের জন্য সবচেয়ে বাস্তবসম্মত ক্ষেত্র হচ্ছে ডিজাইন ও টেস্টিং।”

দক্ষ জনবল তৈরিতে যত উদ্যোগ

এই খাতের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছে টাস্কফোর্স। এর মধ্যে রয়েছে:

  • ২০২৭ সালের মধ্যে অন্তত পাঁচটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতিসহ ইন্ডাস্ট্রির মানের প্রশিক্ষণ ল্যাব স্থাপন।
  • শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রোটেশনভিত্তিক হাতে-কলমে প্রশিক্ষণ চালু।
  • দক্ষ মানবসম্পদ খুঁজে বের করতে জাতীয় পর্যায়ে হ্যাকাথন, ইনোভেশন চ্যালেঞ্জ ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্যাম্পেইন আয়োজন।
  • বিশ্ববিদ্যালয়গুলোতে প্রসেসর, এআই অ্যাকসেলারেটর, সিগন্যাল প্রসেসিং-এর মতো সময়োপযোগী কোর্স চালু এবং নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে সেমিকন্ডাক্টর খাতে এমএসসি, পিএইচডি ও পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা চালুর পরিকল্পনা।

বিনিয়োগ আকৃষ্ট করতে নীতি সহায়তা

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গবেষণা, অ্যাসেম্বলি ও প্যাকেজিং ইউনিটের জন্য নির্দিষ্ট শর্তে ১০ বছরের করছাড় এবং বাংলাদেশ ব্যাংক অথবা আইসিটি বিভাগের অধীনে একটি বিশেষ ‘সেমিকন্ডাক্টর ফান্ড’ গঠনের সুপারিশ করা হয়েছে।

আশিক চৌধুরী বলেন, “বিডা পরিচালিত জাতীয় এফডিআই হিটম্যাপে সেমিকন্ডাক্টরকে এরই মধ্যে একটি অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দেবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইয়ারবাড থেকেই ফোনের কল রিসিভ করতে পারবেন
নির্বাচিত

ইয়ারবাড থেকেই ফোনের কল রিসিভ করতে পারবেন

স্মার্টফোনে পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে ‘ফ্লুবট’
নির্বাচিত

স্মার্টফোনে পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে ‘ফ্লুবট’

ছবি থেকেই ভিডিও বানাবে গুগলের ‘এআই টেক্সট প্রম্পট’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ছবি থেকেই ভিডিও বানাবে গুগলের ‘এআই টেক্সট প্রম্পট’ ফিচার

প্রযুক্তিকর্মীদের চীনে যাতায়াতে নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডসেটের ব্যবসা বন্ধের কথা ভাবছে এলজি

সেরা ১০ ছবি প্রিন্ট করে পাঠাবে গুগল ফটোজ!
নির্বাচিত

সেরা ১০ ছবি প্রিন্ট করে পাঠাবে গুগল ফটোজ!

১৪০ মিলিয়ন টাকার কোম্পানি হলো পার্কিং কই
অটোমোবাইল

১৪০ মিলিয়ন টাকার কোম্পানি হলো পার্কিং কই

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 July 2025

সেমিকন্ডাক্টর খাতে বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

Techzoom.TV |
TechzoomTV