Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিসিএল ও হুয়াওয়ে প্রকল্পে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 6 July 2025
বিটিসিএল ও হুয়াওয়ে প্রকল্পে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) প্রায় ৩২৬ কোটি টাকার ‘ফাইভজি রেডিনেস’ প্রকল্পে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়েকে কাজ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ উঠেছে, সরকারি ক্রয় নীতিমালা (সিপিটিইউ) লঙ্ঘন করে নজিরবিহীন দ্রুতগতিতে হুয়াওয়েকে এই প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়েছিল।

এই প্রকল্পের দুর্নীতি নিয়ে দুদক সক্রিয় অনুসন্ধান চালাচ্ছে। এর মধ্যেই ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থছাড়ের জন্য দুদককে ‘তদবির’ বা সুপারিশ জানিয়ে চিঠি দেওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যেভাবে দুর্নীতির শুরু
আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত এই প্রকল্পটি শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ অনুযায়ী, তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রকল্পের টেন্ডার বাতিল করে নতুন করে দেওয়ার সিদ্ধান্ত দিলেও, তৎকালীন সচিব সেই সিদ্ধান্ত উপেক্ষা করেন। তিনি মাত্র একদিনের নোটিশে বিটিসিএলের বোর্ড সভা ডেকে একই দিনে আর্থিক মূল্যায়ন সম্পন্ন করে হুয়াওয়েকে কার্যাদেশ দেন। সরকারি দপ্তরের স্বাভাবিক গতির তুলনায় এই প্রক্রিয়াকে “অবিশ্বাস্য” বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বরে জমা দেওয়া সেই কমিটির প্রতিবেদনেও সাবেক সচিবের বিরুদ্ধে সরাসরি গুরুতর ও নজিরবিহীন অনিয়মের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়। কিন্তু সেই প্রতিবেদন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

মন্ত্রণালয়ের তদবির ও দুদকের কঠোর অবস্থান
দুর্নীতির অনুসন্ধান চলমান থাকা সত্ত্বেও সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে এই প্রকল্পের অর্থছাড়ের জন্য দুদককে চিঠি দিয়ে সহায়তা চাওয়া হয়। জবাবে দুদক স্পষ্টভাবে জানিয়ে দেয়, প্রকল্পে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ায় তদন্ত চলাকালে অর্থছাড় করা আইনসিদ্ধ হবে না।

এর পরপরই গত ২২ জুন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব দুদককে একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) দিয়ে অর্থছাড়ে “সহযোগিতা” কামনা করেন। দেশের “বৃহত্তর স্বার্থ” এবং প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়া রোধ করার যুক্তি দেখিয়ে তিনি এই তদবির করেন।

দুদকের কঠোর অবস্থানের পর মন্ত্রণালয়ের এই ধরনের চিঠি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে হস্তক্ষেপের চেষ্টা কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে দুদকের তদন্ত এবং মন্ত্রণালয়ের অর্থছাড়ের চেষ্টার এই দ্বিমুখী অবস্থানে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রকল্পটি কারিগরিভাবেও ‘অবাস্তব ও অর্থহীন’
দুর্নীতির অভিযোগের পাশাপাশি প্রকল্পটি কারিগরি দিক থেকেও অবাস্তব ও অর্থহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিটিসিএলের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বুয়েটের এক গবেষণায় দেখা গেছে, আগামী দশকে দেশে ফাইভজি চালু হলে ডেটার ব্যবহার সর্বোচ্চ ২৬ টেরাবাইটে পৌঁছাতে পারে। কিন্তু এই প্রকল্পে ১২৬ টেরাবাইট ধারণক্ষমতা এবং ১২ বছরের রক্ষণাবেক্ষণের সময় ধরা হয়েছে, যা প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে একেবারেই অবাস্তব।

তিনি আরও বলেন, সম্প্রতি মোবাইল অপারেটরদের নিজস্ব ডিডব্লিউডিএম (DWDM) সরঞ্জাম কেনার অনুমতি দেওয়া হয়েছে। ফলে বিটিসিএলের এই প্রকল্পের সেবা নেওয়ার কোনো প্রয়োজন তাদের থাকবে না। এর ফলে, বিশাল অঙ্কের এই প্রকল্পটি কার্যত অর্থহীন হয়ে পড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফাইভজি রেডিনেসবিটিসিএলহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

কৃষি, প্রযুক্তি, পোশাক এবং প্রবাসী বাংলাদেশের অর্থনৈতিক মূল চালিকা শক্তি: পলক
প্রযুক্তি সংবাদ

কৃষি, প্রযুক্তি, পোশাক এবং প্রবাসী বাংলাদেশের অর্থনৈতিক মূল চালিকা শক্তি: পলক

সারা বিশ্বের লকডাউন চিত্র তুলে ধরল গুগল
নির্বাচিত

সারা বিশ্বের লকডাউন চিত্র তুলে ধরল গুগল

ই-কমার্স

ব্যবসায় ফিরলো ইভ্যালি, গ্রাহকের জন্য আকর্ষণ হিসেবে যা থাকছে এবার

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন
নির্বাচিত

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন

ইউভি ন্যানো চার্জিং সুবিধা নিয়ে এলজির টোন ফ্রি ইয়ারবাডস
নির্বাচিত

ইউভি ন্যানো চার্জিং সুবিধা নিয়ে এলজির টোন ফ্রি ইয়ারবাডস

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
কিভাবে করবেন

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ
নির্বাচিত

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের
প্রযুক্তি সংবাদ

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার
প্রযুক্তি সংবাদ

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ
ই-কমার্স

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 July 2025

বিটিসিএল ও হুয়াওয়ে প্রকল্পে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক

Techzoom.TV |
TechzoomTV