Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৫ সালে সেরা সাত স্মার্টফোন ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 7 July 2025
২০২৫ সালে সেরা সাত স্মার্টফোন ক্যামেরা
Share on FacebookShare on Twitter

সময়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোনে প্রতিনিয়তই নতুনত্ব আসছে, উন্নত হচ্ছে প্রযুক্তি। বিশেষত ক্যামেরা বিভাগ। সম্প্রতি বেশকিছু কোম্পানি অত্যাধুনিক ক্যামেরা সেন্সর ও সফটওয়্যার নিয়ে হাজির হয়েছে। যদিও অনেকেই মনে করেন উদ্ভাবনে স্থবিরতা এসেছে, কিন্তু বাস্তবে বাজারে এখনো কিছু ফোন আছে, যেগুলোর ক্যামেরার কার্যকারিতা সত্যিকার অর্থেই চমকপ্রদ বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষকরা। গত আট মাস একাধিক হাই-এন্ড ফোন ব্যবহার করে, বাস্তব পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে তারা তৈরি করেছেন সেরা সাতটি স্মার্টফোন ক্যামেরার তালিকা—

ভিভো এক্স২০০ প্রো

তালিকার শীর্ষে রয়েছে ভিভো এক্স২০০ প্রো। এতে ব্যবহার হয়েছে স্যামসাংয়ের নতুন আইএসওসেল এইচপি৯ ২০০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। ১/১.৪ ইঞ্চির সেন্সর ফরম্যাটে এটি চমৎকার পিক্সেল-বিনিং প্রযুক্তির মাধ্যমে ৫০ ও ১২ মেগাপিক্সেলের ছবি তোলে। অ্যাকশন ছবি, জুম শট ও ম্যাক্রো ফটোগ্রাফিতে ফোনটি দুর্দান্ত। মূল ক্যামেরাটি সনি এলওয়াইটি-৮১৮ সেন্সর, যা ভালো কনট্রাস্ট ও ডায়নামিক রেঞ্জ দেয়। চীনে এর দাম প্রায় ৮৩৬ ডলার (বাংলাদেশী মুদ্রায় ১ লাখ টাকার বেশি)।

অপো ফাইন্ড এক্স৮ আল্ট্রা

চারটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি অতিরিক্ত রঙ শনাক্তকারী সেন্সর নিয়ে দ্বিতীয় স্থানে আছে অপো ফাইন্ড এক্স৮ আল্ট্রা। এক ইঞ্চির বড় সেন্সর, দ্রুত শাটার ও অসাধারণ বোকেহর কারণে এটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ৩০ গুণ পর্যন্ত জুমেও ছবির মান ভালো থাকে। দাম প্রায় ৯১০ ডলার (১ লাখ ১১ হাজার টাকার বেশি)।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা

পশ্চিমা বাজারে পছন্দের শীর্ষে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। ২০০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ও ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম ক্যামেরা—সব মিলিয়ে ফোনটি চমৎকার ছবি তোলে। রঙ, টোন ও ভিডিও স্ট্যাবিলাইজেশনে এ ফোন অনেক উন্নত হয়েছে। এ স্মার্টফোনটির দাম ১ হাজার ২৯৯ ডলার (দেড় লাখ টাকার বেশি)।

আইফোন ১৬প্রো

৪৮ মেগাপিক্সেলের দুটি সেন্সর ও ৫এক্স টেট্রাপ্রিজম টেলিফটো লেন্সের মাধ্যমে ফোনটি দুর্দান্ত ছবি ও ভিডিও তোলে। ৪কে ডলবি ভিশন, অডিও জুম ও প্রফেশনাল ভিডিও ফিচারগুলো ফোনটিকে আলাদা করে তোলে। দাম ৯৯৯ ডলার (১ লাখ ২০ হাজার টাকার বেশি)।

গুগল পিক্সেল ৯ প্রো

এতে আছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও দুটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। নতুন এআই ফিচার থাকায় ছবি আরো ভালো তোলা যায়।

এটি দ্রুত ফোকাস করে, রঙ সুন্দর রাখে ও পোর্ট্রেট ছবি ভালো তুলে। ২০ গুণ পর্যন্ত জুমেও ছবি স্পষ্ট থাকে। ভিডিও তোলায় উন্নত স্থিরকরণ সুবিধা পাওয়া যায়। ৩০ গুণ পর্যন্ত জুম করলেও ছবি ফাটে না।

শাওমি ১৫আল্ট্রা

অনেকে মনে করেন, এটি একটি ‘আন্ডাররেটেড’ বা অবমূল্যায়িত ফোন। এতে আছে ২০০ মেগাপিক্সেল টেলিফটো ও ৫০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। লাইকার সহযোগিতায় ক্যামেরার আউটপুট আর্টিস্টিক ও রঙে গভীরতা তৈরি করে। বড় সেন্সর ও দ্রুত ফোকাসের কারণে এটি ট্রাভেল ফটোগ্রাফির জন্য আদর্শ। দাম প্রায় ৯০৬ ডলার।

অনর ম্যাজিক৭ প্রো

ফোনটির বিশেষত্ব হলো ২০০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর ও এআই সেন্সিং। মূল ক্যামেরাটি রঙ, কনট্রাস্ট ও শার্পনেসে ভালো কাজ করে, তবে মাঝে মাঝে হোয়াইট ব্যালেন্সে সমস্যা দেখা যায়। অল্প আলোয়ও এটি ভালো পারফর্ম করে, তবে চলমান বিষয়বস্তুর ছবি তুলতে কিছু উন্নতির প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এখনকার স্মার্টফোনগুলো শুধু ফোন নয়, এগুলো পকেটের ভেতরে থাকা একেকটা আধুনিক ক্যামেরা। ফলে পেশাদার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য আলাদা ক্যামেরার আর প্রয়োজন না-ও হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রোবট গাড়ির জন্য ‘স্মার্ট সিটি’ তৈরি করবে টয়োটা!
অটোমোবাইল

রোবট গাড়ির জন্য ‘স্মার্ট সিটি’ তৈরি করবে টয়োটা!

বাংলাদেশের সর্বপ্রিয় ই-কমার্স ব্র্যান্ড খেতাব জিতল দারাজ
ই-কমার্স

বাংলাদেশের সর্বপ্রিয় ই-কমার্স ব্র্যান্ড খেতাব জিতল দারাজ

কম দামে নতুন স্কুটার, বাঁচবে তেলের খরচ
অটোমোবাইল

কম দামে নতুন স্কুটার, বাঁচবে তেলের খরচ

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
নির্বাচিত

ওয়ালটন পুঁজিবাজারে আসলে বিনিয়োগকারীদের ভালো হবে: মির্জা আজিজ

ওয়াইফাই হ্যাকিং আদৌ কি সম্ভব?
প্রযুক্তি সংবাদ

ওয়াইফাই হ্যাকিং আদৌ কি সম্ভব?

কমিউনিটি গাইডলাইন না মানায় বাংলাদেশে ৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল ইমো
নির্বাচিত

কমিউনিটি গাইডলাইন না মানায় বাংলাদেশে ৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল ইমো

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 July 2025

২০২৫ সালে সেরা সাত স্মার্টফোন ক্যামেরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix