Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক মেসেঞ্জারের কিছু দরকারী ফিচার যা হয়ত আপনার অজানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 2 June 2019
ফেসবুক মেসেঞ্জারের কিছু দরকারী ফিচার যা হয়ত আপনার অজানা
Share on FacebookShare on Twitter

কথা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার নিয়ে। সকালে ঘুম থেকে উঠে কিংবা ঘুমাতে যাওয়ার আগে, দিনে অন্তত কয়েকবার মেসেঞ্জারে ঢুঁ মারার কথা আপনি না বললেও আমরা সবাই জানি। বন্ধুদের আড্ডা থেকে শুরু করে ক্লাস লেকচার যোগাড় করা- সব ব্যাপারেই মেসেঞ্জারের ব্যাপক ব্যবহার! চ্যাট করা, ছবি পাঠানো আর অডিও/ভিডিও কলের বাইরেও কিন্তু মেসেঞ্জারের বেশ মজার ও কাজের কিছু ফিচার রয়েছে। এই সুবিধাগুলো ব্যবহার করে আপনার জীবনকে আরেকটু সহজ করা সম্ভব। চলুন জেনে নিই ফেসবুক মেসেঞ্জারের দারুণ কিছু ফিচার যা অনেকেরই অজানা।

ফেসবুক একাউন্ট ছাড়াই ব্যবহার করুন মেসেঞ্জার
ফেসবুকের নীল-সাদা দুনিয়া আপনার পছন্দ না হওয়ার কারণে আপনার হয়তো কোনো কোনো সময় ফেসবুক একাউন্ট না রাখার দুর্লভ ইচ্ছে হতে পারে। কিন্তু প্রয়োজনের তাগিদে যদি আপনাকে মেসেঞ্জার ব্যবহার করতেই হয় তাহলেও কোন সমস্যা নেই। কারণ খুব সহজেই কোনো ফেসবুক একাউন্ট ছাড়াই শুধুমাত্র আপনার ফোন নম্বর দিয়ে লগইন করে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কন্টাক্ট লিস্টে থাকা অন্যান্য মেসেঞ্জার ব্যবহারকারীদের সাথে চ্যাট করতে পারবেন। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমার এই পোস্টটি পড়তে পারেন।

মেসেঞ্জার ওয়েব ভার্সন
ডেস্কটপে ফেসবুক ব্যবহার করার সময় এতে চ্যাটও করা যায়। কিন্তু আপনি যদি শুধুমাত্র চ্যাট করার জন্যই ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করতে চান তাহলে আপনি চাইলে মেসেঞ্জারের ওয়েব ভার্সন ব্যবহার করতে পারবেন। এজন্য মেসেঞ্জার ডট কম অথবা এড্রেস বারে এম ডট এমই লিখে এন্টার করলেই হলো। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমার এই পোস্টটি পড়তে পারেন।

মেসেঞ্জার ইনস্ট্যান্ট গেমস
ফেসবুক মেসেঞ্জার এখন শুধু একটি চ্যাটিং অ্যাপই নয় বরং এটি একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম। মেসেঞ্জার থেকেই এখন আপনি সরাসরি ওয়েব অ্যাপ ভিত্তিক জনপ্রিয় সব গেইম খেলতে পারবেন। পাশাপাশি বন্ধুদেরকে চ্যালেঞ্জও করতে পারবেন। এ ব্যাপারে আরো জানার জন্য আমার এই পোস্টটি এবং এই পোস্টটি পড়তে পারেন।

মেসেঞ্জার চ্যাট বট
আপনি টেলিগ্রাম বা স্কাইপ ব্যবহারকারী হলে চ্যাট বট নিয়ে নতুন করে বলার কিছু নেই। চ্যাট বট মূলত অটোমেটেড প্রোগ্রাম যা আপনার সাথে চ্যাট করতে পারে। আর আপনি চ্যাট করেই এটাকে দিয়ে বিভিন্ন কাজ করাতে পারবেন। মেসেঞ্জারেও এই ফিচার আছে। বিভিন্ন জনপ্রিয় থার্ড পার্টি বট এখন মেসেঞ্জার থেকেই ব্যবহার করতে পারবেন। আরও জানতে পারেন এখানে। (যদিও ‘এম’ বন্ধ হয়ে গেছে, তবে মেসেঞ্জারের বট সাপোর্ট অন্য অনেক কোম্পানিই ব্যবহার করছে। যেমন বিভিন্ন টেলিকম ব্র্যান্ড এবং ব্যাংকের ফেসবুক পেজে আপনি বট/অটো রিপ্লাই পাবেন।)

মেসেঞ্জার রিমাইন্ডার
ধরুন, আপনার আগামী তিন দিন পর একটি প্রজেক্ট কাউকে সাবমিট করতে হবে। আপনি যদি ভুলোমনা হয়ে থাকেন তাহলে আপনার উচিৎ হবে মেসেঞ্জারে তার চ্যাট থ্রেডে গিয়ে উপরের দিকে ডান পাশের ‘i’ বাটনে ক্লিক করে অপশনে গিয়ে একটা প্ল্যান ক্রিয়েট করা (স্টার্ট এ প্ল্যান)। মেসেঞ্জার নিজেই আপনাকে বিষয়টি যথাসময়ে নোটিফিকেশন এর মাধ্যমে মনে করিয়ে দিবে। আপনি চাইলে পুরো একটি গ্রুপের জন্যও প্ল্যান ক্রিয়েট করতে পারবেন।

নিক নেইম সেট করা
মনে করুন, আপনারা ৩০ জন একটি প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য মেসেঞ্জারে গ্রুপ চ্যাট খুললেন। সবাই চ্যাট করার সময় অচেনা/একই নামের অন্য কেউ থাকলে বিভ্রান্তি হতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে সবার নিকনেইম হিসেবে তাদের ডাকনাম ও সাথে পদবি দিয়ে দিতে পারেন। তাহলে আর বিভ্রান্তি থাকবে না। অবশ্য এই ফিচারটা বন্ধুদের মাঝে মজা করার উদ্দেশ্যেও ব্যবহার করা হয়।

মেসেঞ্জারে লোকেশন শেয়ার
ধরা যাক, আপনি প্রথমবারের মত আপনার বন্ধুর বাড়ি যাচ্ছেন। আপনার বন্ধুও সাথে নেই। সেক্ষেত্রে আপনি কোথায় আছেন কিংবা কোনদিক দিয়ে যাচ্ছেন তা সরাসরি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন এই ফিচারের মাধ্যমে। আপনার বন্ধু আপনাকে একবারে একটানা ১ ঘন্টার জন্য আপনার প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করতে পারবেন। এ সুবিধাটি সম্পর্কে বিস্তারিত জানতে আমার এই পোস্টটি পড়ুন।

নিজেই নিজেকে মেসেজ পাঠান
ফেসবুক মেসেঞ্জারে আপনি চাইলে নিজেকেই নিজে মেসেজ পাঠাতে পারেন। মেসেঞ্জারের সার্চ বারে গিয়ে নিজের ফেসবুক আইডির নাম লিখলেই আপনার প্রোফাইল দেখতে পাবেন। ওখানে ক্লিক করে আপনাকে আপনি মেসেজ, ছবি, ভিডিও সব পাঠাতে পারবেন। আপনি হয়তো ভাববেন কী দরকার নিজেকে নিজে মেসেজ পাঠানোর! আসলে নিজেকে নিজে মেসেজ পাঠানোর মাধ্যমে আপনি গুরুত্বপুর্ণ নোট, ছবি কিংবা ফাইল মেসেঞ্জারে সংরক্ষণ করে রাখতে পারছেন। চাইলে পরে যে কোনো ডিভাইস থেকেই সেগুলো আবার এক্সেস করতে পারবেন। এটা অনেকটা নোটপ্যাড, বুকমার্ক ম্যানেজার আর একই সাথে ক্লাউড ড্রাইভ হিসেবে কাজ করবে। তবে একান্ত না ঠেকলে এই ফিচারটি বেশি ব্যবহার না করাই ভাল। কে জানে, কখন আবার ফেসবুক মাইন্ড করে বসে!

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেক টিপস

এই বিভাগ থেকে আরও পড়ুন

মিডরেঞ্জের বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স নোট এজ
নির্বাচিত

মিডরেঞ্জের বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স নোট এজ

অটোমোবাইল

এক চার্জে ১৫০ কিলোমিটার চলবে এই ইলেকট্রিক সাইকেল

মেলিন্ডার পাওনা মিটিয়ে গরিব হলেন বিল গেটস!
প্রযুক্তি সংবাদ

মেলিন্ডার পাওনা মিটিয়ে গরিব হলেন বিল গেটস!

ইয়ামাহা মোটরসাইকেলের দাম কমল ভারতে
অটোমোবাইল

ইয়ামাহা মোটরসাইকেলের দাম কমল ভারতে

২০-১০-৪ নীতিতে পূরণ হবে গাড়ি কেনার শখ!
অটোমোবাইল

২০-১০-৪ নীতিতে পূরণ হবে গাড়ি কেনার শখ!

বাংলাদেশবিরোধী অনলাইন ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশবিরোধী অনলাইন ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 June 2019

ফেসবুক মেসেঞ্জারের কিছু দরকারী ফিচার যা হয়ত আপনার অজানা

Techzoom.TV |
TechzoomTV