Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টওয়াচ কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৬ জুলাই ২০২৫
স্মার্টওয়াচ কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে স্মার্টওয়াচ শুধু সময় দেখার যন্ত্র নয়-এটা এখন ফিটনেস, স্বাস্থ্য পর্যবেক্ষণ, কল-বার্তা গ্রহণ এবং এমনকি পেমেন্টের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে। তবে বাজারে স্মার্টওয়াচের প্রচুর মডেল এবং বৈচিত্র্য থাকায় সঠিক সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন হতে পারে।

স্মার্টওয়াচ কেনার সময় শুধু বাহ্যিক ডিজাইন নয়, বরং আপনার প্রয়োজন, বাজেট এবং দৈনন্দিন ব্যবহারের ধরণ বুঝে নির্বাচন করুন। রিভিউ ও ইউটিউব ভিডিও দেখে ফাইনাল ডিসিশন নেওয়া সবচেয়ে ভালো।

স্মার্টওয়াচ কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখলে আপনি আপনার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ডিভাইস কিনতে পারবেন আসুন জেনে নেওয়া যাক-

১. স্মার্টওয়াচটি কোন ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
প্রথমেই নিশ্চিত হতে হবে, আপনার স্মার্টফোনের সঙ্গে ওয়াচটি কম্প্যাটিবল কিনা। অনেক স্মার্টওয়াচ শুধু অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসের সঙ্গেই কাজ করে। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য স্যামসাং গ্যালাক্সি ওয়াচ, গুগল পিক্সেল ওয়াচ, অ্যামাজফিট ইত্যাদি ভালো অপশন। আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল ওয়াচ সবচেয়ে উপযোগী।

২. ডিসপ্লের মান এবং সাইজ
স্মার্টওয়াচে ভালো ডিসপ্লে থাকা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটিই আপনার প্রধান ইন্টারঅ্যাকশন মাধ্যম। অ্যামোলেড ডিসপ্লে, উজ্জ্বল, রঙিন এবং স্পষ্ট; দিনের আলোতেও ভালো দেখা যায়। এলসিডি ডিসপ্লে: তুলনামূলকভাবে সস্তা তবে ব্যাটারি কম খরচ হয়। স্ক্রিন সাইজ: হাতের মাপ অনুযায়ী স্ক্রিন সাইজ নির্বাচন করা উচিত।

৩. ব্যাটারি লাইফ
স্মার্টওয়াচে ব্যাটারি ব্যাকআপ অন্যতম প্রধান বিবেচ্য বিষয়। অ্যাপল ওয়াচ বা গ্যালাক্সি ওয়াচের ব্যাটারি এক থেকে দুই দিন চললেও অ্যামজফিট, হুয়াওয়ে বা ফিটবিটের কিছু মডেল ৭-১৪ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।

৪. হেলথ ও ফিটনেস ফিচার
আপনি যদি স্বাস্থ্য বা ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য স্মার্টওয়াচ কিনতে চান, তবে নিচের ফিচারগুলো থাকা জরুরি। হার্ট রেট মনিটর, SpO2 (অক্সিজেন লেভেল) সেন্সর, স্লিপ ট্র্যাকার, স্ট্রেস মনিটর, নারী স্বাস্থ্য ট্র্যাকিং, জিপিএস (আউটডোর রান বা সাইক্লিংয়ের জন্য)

৫. কল ও নোটিফিকেশন সাপোর্ট
অনেক স্মার্টওয়াচে সরাসরি কল রিসিভ, মেসেজ দেখা বা রিপ্লাই দেওয়ার সুবিধা থাকে। তবে এটি নির্ভর করে ব্লুটুথ ভার্সন বা এলটিই ভার্সনের ওপর। ব্লুটুথ কলিং সুবিধা আছে কি না দেখে নিন। আপনি যদি ঘরে বা অফিসে মোবাইল পাশে রেখে কথা বলতে চান সেক্ষেত্রে ব্লুটুথ কানেক্টিভিটি প্রয়োজন হবে।

৬. অ্যাপ সাপোর্ট ও ইন্টারফেস
স্মার্টওয়াচের অপারেটিং সিস্টেম দেখে নিতে হবে। অ্যান্ড্রয়েড অ্যাপসের ভালো সাপোর্ট ওয়ার ওএস। আইওএসে ওয়াচওএস সাপোর্ট আছে কি না দেখে নিন।

৭. ডিজাইন ও স্ট্র্যাপ
স্মার্টওয়াচ যেহেতু আপনি প্রতিদিন পরবেন, তাই ডিজাইন ও আরামদায়ক স্ট্র্যাপ থাকা জরুরি। পরিবর্তনযোগ্য স্ট্র্যাপ সুবিধা থাকলে ভালো। ওয়াচের ওজন ও গঠনের ওপর নজর দিন।

৮. ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্স
আপনি যদি ঘামান, সাঁতার কাটেন বা বৃষ্টিতে পড়েন, তবে IP68 বা 5ATM রেটিং থাকলে স্মার্টওয়াচ পানিতে ক্ষতিগ্রস্ত হবে না।

৯. দাম ও ব্র্যান্ড রেপুটেশন
বাজেটের মধ্যে সেরা ফিচারসমৃদ্ধ স্মার্টওয়াচ খুঁজুন।

১০. সফটওয়্যার আপডেট ও সার্ভিস ওয়ারেন্টি
ভবিষ্যতে ফিচার আপডেট পেতে চাইলে ব্র্যান্ডটির সফটওয়্যার সাপোর্ট এবং আপনার এলাকায় অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে কি না দেখে নিন।

Tags: অ্যাপল স্মার্টওয়াচস্মার্টওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ওয়াই৪০০
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

সফোস: ২০২৫ সালে সাইবার নিরাপত্তা
নির্বাচিত

সফোস: ২০২৫ সালে সাইবার নিরাপত্তা

১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন
ই-কমার্স

অ্যামাজনের প্রাইম ডে স্থগিত

জেনএআই স্মার্টফোন
নির্বাচিত

বিশ্বজুড়ে জেনএআই স্মার্টফোনের বিক্রি ৫০ কোটি ছাড়িয়েছে

টেকনো স্পার্ক ৬ এয়ার মিড বাজেটের ভালো ফোন
প্রযুক্তি সংবাদ

টেকনো স্পার্ক ৬ এয়ার মিড বাজেটের ভালো ফোন

চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি
প্রযুক্তি সংবাদ

একাধিক ডিভাইস আনছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল মটোরোলা
প্রযুক্তি সংবাদ

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল মটোরোলা

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য
প্রযুক্তি বাজার

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix