Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিসহ সারা দেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ 

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৬ জুলাই ২০২৫
লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিসহ সারা দেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ 
Share on FacebookShare on Twitter

ওয়ানপ্লাস বাংলাদেশে বহুল প্রতীক্ষিত নর্ড ৫ সিরিজ অফিসিয়ালি উন্মোচন করেছে। আজ বুধবার থেকে সারা দেশের অফিশিয়াল ওয়ানপ্লাস আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এই সিরিজের ফোন দুটি। শক্তিশালী চিপসেট, বড় ব্যাটারি ও ফ্ল্যাগশিপ সব ফিচারসহ ওয়ানপ্লাস নর্ড ৫ ও নর্ড সিই ৫ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত পারফরম্যান্স। মেইড ইন বাংলাদেশ নর্ড ৫ সিরিজের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে কেনা ফোনগুলোর জন্য থাকছে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি। এর ফলে ভার্টিক্যাল লাইন ইস্যু ফেস করা ব্যবহারকারীরা বিশেষভাবে উপকৃত হবেন।

ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে রয়েছে স্ন্যাপড্রগন® ৮ এস জেন থ্রি ফ্ল্যাগশিপ চিপসেট, ৬৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেলের সামনের ও পেছনের ক্যামেরা। সব মিলিয়ে ফোনটি এই ক্যাটাগরির অন্যতম শক্তিশালী ও অল-রাউন্ড ফোন।

অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই৫ -তে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ, স্মুথ গ্রাফিক্স ও এলপিডিডিআর ৫ এক্স র‍্যাম । ফোনটির বিশাল ৭,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যবহার ও স্মুথ মাল্টিটাস্কিং নিশ্চিত করে। এই ক্যাটাগরির ফোনে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটারি ও শক্তিশালী চিপসেট। এ থেকে বোঝা যায় ওয়ানপ্লাস ব্যবহারকারীদের চাহিদা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।

গেমিং বা ব্যবহার অভিজ্ঞতা আরও উন্নত করতে ওয়ানপ্লাস নর্ড ৫ পাওয়া যাচ্ছে ৫৩,৯৯৯ টাকায়। আর যারা বেশি ব্যাটারি ও শক্তিশালী পারফরম্যান্স চান, তাদের জন্য নর্ড সিই৫ এর দাম মাত্র ৩৫,৯৯৯ টাকা!

যেখানে পাওয়া যাচ্ছে

ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ পাওয়া যাচ্ছে দেশের সব অফিশিয়াল ওয়ানপ্লাস স্টোর ও রিটেইল স্টোরে। স্টোর লোকেশন জানতে ভিজিট করুন: https://www.oneplus.com/bd/experience-and-retail#/

এছাড়াও, অনলাইনে পিকাবু ও গ্যাজেট অ্যান্ড গিয়ারের স্টোরেও পাওয়া যাচ্ছে স্মার্টফোনগুলো।

লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি

ওয়ানপ্লাস সবসময়ই গুণগত মান ও ব্যবহারকারীদের আস্থাকে গুরুত্ব দেয়। এবার বাংলাদেশে তৈরি করা ওয়ানপ্লাস ফোনে প্রথমবারের মতো থাকছে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি। ফোনে ভার্টিক্যাল লাইন সমস্যার সুরক্ষা দেবে এই ওয়ারেন্টি। তবে বাইরের আঘাত, অপব্যবহার বা মানবসৃষ্ট ক্ষতি এই ওয়ারেন্টির আওতায় পড়বে না। সুবিধাটি ওয়ানপ্লাস অথরাইজড সার্ভিস সেন্টারে শর্তসাপেক্ষে দেওয়া হবে ও পার্টস সরবরাহ থাকাকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে। ওয়ানপ্লাস এই অফারের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

ওয়ানপ্লাস বাংলাদেশের সিইও মেঙ্ক ওয়াং বলেন, “আমরা আমাদের ব্যবহারকারীদের প্রয়োজনকে সবসময় গুরুত্ব দিই। তারা চায় আরও শক্তিশালী ফোন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও নিশ্চয়তা। তাই নর্ড ৫ সিরিজে আমরা শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশে তৈরি ফোনের জন্য ইন্ডাস্ট্রি-ফার্স্ট লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিও দিচ্ছি। এটি স্থানীয় উৎপাদনে আমাদের আস্থা ও ব্যবহারকারীদের ফিডব্যাকের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ। ওয়ানপ্লাসে আমরা বিশ্বাস করি- আপনার আস্থাই আমাদের অঙ্গীকার।”

সার্ভিস ও সাপোর্ট নিশ্চিত করতে ওয়ানপ্লাস ৩৬টি আফটার-সেলস সেন্টার গড়ে তুলেছে যার মধ্যে রয়েছে ২৪টি সার্ভিস সেন্টার ও ১২টি সার্ভিস পয়েন্ট। মাত্র এক বছরের মধ্যেই ওয়ানপ্লাস স্থানীয় বাজারে ব্যবহারকারীদের আস্থা অর্জনে মনোযোগ দিয়েছে। লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি এরই একটি বাস্তব, চিন্তাশীল পদক্ষেপ। এই উদ্যোগ প্রমাণ করে ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ফিচারের সাথে সেরা গ্রাহকসেবা দিতেও প্রতিশ্রুতিবদ্ধ যাতে ব্যবহারকারীরা নির্ভরযোগ্য ও উন্নত অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।

ওয়ানপ্লাস ইকোসিস্টেম এখন আরও সমৃদ্ধ

ওয়ানপ্লাস-এর সকল আইওটি প্রোডাক্ট যেমন, ওয়ানপ্লাস প্যাড ৩, প্যাড লাইট, ওয়াচ ৩, ওয়াচ ৩ ৪৩এমএম, বাডস ৪ এখন বাংলাদেশের অফিশিয়াল স্টোর এবং অনলাইন পার্টনারদের মাধ্যমে পাওয়া যাচ্ছে। এই ইকোসিস্টেম সম্প্রসারণের মাধ্যমে ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য একটি স্মার্ট ও কানেক্টেড অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Tags: ওয়ানপ্লাসওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রে’ মার্কেটের আড়ালে হাজার কোটি টাকার ডলার পাচার, ৭৫% ফোনই ‘রিফারবিশড’
প্রযুক্তি সংবাদ

গ্রে’ মার্কেটের আড়ালে হাজার কোটি টাকার ডলার পাচার, ৭৫% ফোনই ‘রিফারবিশড’

রক্তদানে উদ্বুদ্ধ করতে ফেসবুক ও ব্লাডম্যান বিডির সাথে আইসিটি মন্ত্রণালয়ের চুক্তি
প্রযুক্তি সংবাদ

রক্তদানে উদ্বুদ্ধ করতে ফেসবুক ও ব্লাডম্যান বিডির সাথে আইসিটি মন্ত্রণালয়ের চুক্তি

উদ্যোক্তা তৈরীতে বিসিএস এর উদ্যোগে ৮ দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

উদ্যোক্তা তৈরীতে বিসিএস এর উদ্যোগে ৮ দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন
নির্বাচিত

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

করোনাকালে আইটি খাতে প্রণোদনা হবে সমৃদ্ধির সোপান
প্রযুক্তি সংবাদ

করোনাকালে আইটি খাতে প্রণোদনা হবে সমৃদ্ধির সোপান

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix