Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্রায়াল রুম হোক বা হোটেল, জেনে নিন গোপন ক্যামেরা খোঁজার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 17 July 2025
গোপন ক্যামেরা
Share on FacebookShare on Twitter

কাজের ব্যস্ততা আর ক্লান্তি ভুলে যেতে অনেকেই বেরিয়ে পড়েন ছুটি কাটাতে। প্রিয় কোনো পাহাড়, সমুদ্র বা শহর—ছুটির সময় মানুষ খোঁজেন একটু নিরিবিলি জায়গা, আরামদায়ক হোটেল আর নিশ্চিন্ত সময় কাটানোর সুযোগ। তবে মাঝে মধ্যেই এই আনন্দে পানি ঢেলে দেয় একটা চিন্তা—হোটেল রুমে বা ট্রায়াল রুমে লুকানো গোপন ক্যামেরা নেই তো!

এমন ভয় অনেকের মধ্যেই থাকে। এখনকার সময়ে এটি অস্বাভাবিকও না। তবে চিন্তা না করে যদি কিছু সহজ কৌশল জেনে নেন তাহলে আপনি নিজেই বুঝে নিতে পারবেন, আপনার হোটেল ঘরে লুকানো ক্যামেরা আছে কি না। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন কিছু সহজ টিপস দেওয়া হয়েছে, যা আপনি আপনার স্মার্টফোন দিয়েই ব্যবহার করতে পারেন।

রিফ্লেকশনের মাধ্যমে খোঁজ করুন ক্যামেরা

আপনার ফোনের ফ্ল্যাশলাইট অন করুন এবং ঘরের কোণ, আলমারি, ঘড়ি, স্পিকার বা টিভি রিমোটের মতো সন্দেহজনক জায়গাগুলোতে আলো ফেলুন। গোপন ক্যামেরার ছোট লেন্সে আলো পড়লে সেটা আপনার ফোনের ক্যামেরায় ছোট্ট আলোর প্রতিফলন হিসেবে দেখা যাবে।

ইনফ্রারেড লাইট শনাক্ত করুন

অনেক হিডেন ক্যামেরা ইনফ্রারেড আলো ব্যবহার করে, যা চোখে দেখা যায় না; কিন্তু ফোনের ক্যামেরায় ধরা পড়ে। রুমের আলো নিভিয়ে ফোনের ক্যামেরা দিয়ে ঘোরাফেরা করুন। কোথাও লালচে আলো চোখে পড়লে, সেটা ইনফ্রারেড লাইট হতে পারে এবং তার মানে সেখানে ক্যামেরা লুকানো থাকতে পারে।

হিডেন ক্যামেরা ডিটেকশন অ্যাপ ব্যবহার করুন

প্লে-স্টোর বা অ্যাপ স্টোরে অনেক অ্যাপ পাওয়া যায়, যেমন ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’, ‘গ্লিন্ট ফাইন্ডার’ বা ‘ফিং’। এগুলো ফোনের সেন্সর ব্যবহার করে কাছাকাছি থাকা লুকানো ক্যামেরা বা রেকর্ডিং ডিভাইস খুঁজে বের করতে সাহায্য করে।

ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান করে দেখুন

হিডেন ক্যামেরা যদি ওয়াই-ফাইয়ের মাধ্যমে কাজ করে, তাহলে সেটি হোটেলের নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারে। আপনার ফোন দিয়ে Wi-Fi স্ক্যান করুন এবং দেখুন অচেনা কোনো ডিভাইস কানেক্টেড আছে কি না। সন্দেহজনক কিছু দেখলে সতর্ক হন।

পোর্টেবল ক্যামেরা ডিটেকশন ডিভাইস ব্যবহার করুন

আপনি চাইলে ছোট ও পোর্টেবল ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’ ডিভাইস কিনে নিতে পারেন। এগুলো বাজারে বা অনলাইনেই পাওয়া যায় এবং বেশ ভালোভাবে গোপন ক্যামেরা শনাক্ত করতে পারে।

যদি কিছু সন্দেহজনক মনে হয়, দেরি না করে হোটেল কর্তৃপক্ষকে জানান। প্রয়োজনে রুম পরিবর্তন বা অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন। আপনার নিরাপত্তা এবং গোপনীয়তা সবার আগে।

মনে রাখবেন, ছোট কিছু সাবধানতা আপনার ভ্রমণকে করে তুলতে পারে আরও নিশ্চিন্ত ও নিরাপদ। তাই ব্যাগ গোছানোর সময়, একটু সচেতনতাও রেখে দিন সঙ্গে!

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গোপন ক্যামেরা

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন প্রজন্মের এআই প্রযুক্তি সমৃদ্ধ প্রিমিয়াম মেটাল ডিজাইনের স্মার্টফোন আনছে ইনফিনিক্স
নির্বাচিত

নতুন প্রজন্মের এআই প্রযুক্তি সমৃদ্ধ প্রিমিয়াম মেটাল ডিজাইনের স্মার্টফোন আনছে ইনফিনিক্স

দুর্দান্ত ফিচারের টেকনো স্পার্ক ২০ এখন বাংলাদেশের বাজারে
প্রযুক্তি সংবাদ

দুর্দান্ত ফিচারের টেকনো স্পার্ক ২০ এখন বাংলাদেশের বাজারে

ফোনেই করতে পারবেন ‘লাই ডিটেকটর টেস্ট’
প্রযুক্তি সংবাদ

ফোনেই করতে পারবেন ‘লাই ডিটেকটর টেস্ট’

এএফসি বাছাইপর্বে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো
নির্বাচিত

এএফসি বাছাইপর্বে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো

এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভুয়া বার্তা, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা!
প্রযুক্তি সংবাদ

এআই যেভাবে বদলে দিচ্ছে বয়স্ক কর্মীদের পেশাজীবন

ওয়ানপ্লাসের যেসব মডেলে অ্যানড্রয়েড ১৫ আপডেট মিলবে
কিভাবে করবেন

অ্যানড্রয়েড ফোনের ৭ গোপন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’
প্রযুক্তি সংবাদ

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 July 2025

ট্রায়াল রুম হোক বা হোটেল, জেনে নিন গোপন ক্যামেরা খোঁজার পদ্ধতি

Techzoom.TV |
TechzoomTV