Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শীর্ষ ১০ সেমিকন্ডাক্টর কোম্পানির তালিকায় নেই ইন্টেল: সিইও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
ইন্টেল
Share on FacebookShare on Twitter

গত কয়েক বছরে খারাপ সময় পার করছে এক সময়ের শীর্ষ চিপ নির্মাতা ইন্টেল। একের পর এক পরিকল্পনা ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়ছে বলেই মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী শীর্ষ ১০ সেমিকন্ডাক্টর কোম্পানির মধ্যে এখন আর নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাহী (সিইও) লিপ-বু টান। খবর টমস হার্ডওয়্যার।

ইন্টেলের সিইও বলেন, ‘২০-৩০ বছর আগেও আমরা ছিলাম সেমিকন্ডাক্টর শিল্পের সবচেয়ে বড় নেতা। এখন পৃথিবী বদলে গেছে। আমরা আর শীর্ষ ১০ চিপ নির্মাতার মধ্যে নেই।’

তিনি আরো জানান, বড় এআই মডেল তৈরি ও প্রশিক্ষণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অনেক দেরি করে ফেলেছে। বাজারে এরই মধ্যে ওপেনএআই, এনভিডিয়া, গুগল ও অ্যান্থ্রপিকের মতো কোম্পানি অনেক এগিয়ে গেছে। তাই এখন নতুন করে প্রবেশ করলেও প্রতিযোগিতায় টিকে থাকা খুব কঠিন হবে।

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সাম্প্রতিক সময়ের উচ্চ পর্যায়ের নিয়োগগুলো ইন্টেলকে আবারো এআই খাতে গুরুত্বপূর্ণ অবস্থানে ফিরিয়ে আনতে সহায়তা করবে।’

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ওরেগনটেকের প্রতিবেদনে বলা হয়েছে, একসময়ের শীর্ষস্থানীয় মার্কিন উদ্ভাবনী প্রতিষ্ঠান ইন্টেল এখন অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে।

ইন্টেলের নড়বড় অবস্থার কাথা স্বীকার করে সিইও লিপ-বু টান অবশ্য দাবি করেছেন, দীর্ঘ ঐতিহ্যের কারণে ইন্টেল এখনো একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। যদিও চিপের বাজারে বর্তমানে এমডি, এনভিডিয়া, অ্যাপল, টিএসএমসি ও স্যামসাং অনেক বেশি সফল; তবু ব্রডকম, মিডিয়াটেক, মাইক্রন কিংবা এসকে হাইনিক্সের মতো তুলনামূলক ছোট চিপ নির্মাতাদের চেয়ে ইন্টেলের প্রভাব এখনো বেশি।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ইন্টেলের এক্স৮৬ প্রসেসর বাজারে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলতে পারেনি। সর্বশেষ অ্যারো লেক সিরিজের চিপও এএমডির শক্তিশালী লাইনআপের বিপরীতে তেমন সাড়া জাগাতে পারেনি। গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) ক্ষেত্রেও ইন্টেলের অবস্থান ভালো নয়।

এসব ব্যর্থতার মধ্যে নতুন সিইও লিপ-বু টানের এমন মন্তব্যে প্রতিষ্ঠানটির সংকট আরো স্পষ্টভাবে উঠে এসেছে।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, একসময় সিপিইউ বাজারে প্রায় একচেটিয়া আধিপত্য ছিল ইন্টেলের হাতে। সে সময় ইন্টেলের প্রতিদ্বন্দ্বী তেমন কেউ ছিল না। তাই কোম্পানির নতুন প্রজন্মের প্রসেসরে বড় ধরনের পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হতো না। ২০ বছর আগে ও ইন্টেল এতটাই শক্তিশালী ছিল যে প্রায় ২ হাজার কোটি ডলারে এনভিডিয়া কিনে নেয়ার কথা ভেবেছিল। এখন সেই এনভিডিয়ার বাজারমূল্য দাঁড়িয়েছে ৪ লাখ কোটি ডলারে।

বিশ্লেষকরা বলছেন, এএমডিকে কখনোই প্রকৃত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেনি ইন্টেল। কিন্তু রাইজেন প্রসেসর বাজারে এনে বিপ্লব ঘটিয়ে ইন্টেলের দাপট কমিয়ে দেয় কোম্পানিটি। এখন এক্সবক্স সিরিজ ও প্লেস্টেশন ৫-এর মতো বড় গেম কনসোলও চলছে এএমডির চিপে। এছাড়া এএমডি এখন কাজ করছে ইন্টেলের আরেক প্রতিদ্বন্দ্বী টিএসএমসির সঙ্গে।

Tags: ইন্টেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যবহৃত হ্যান্ডসেট বিটিআরসি নিবন্ধিত কিনা যেভাবে জানবেন
নির্বাচিত

ব্যবহৃত হ্যান্ডসেট বিটিআরসি নিবন্ধিত কিনা যেভাবে জানবেন

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বইয়ের প্রি-অর্ডার শুরু
প্রযুক্তি সংবাদ

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বইয়ের প্রি-অর্ডার শুরু

উইন্ডোজে সফটওয়্যার আনইন্সটল ও ডিলিট করা কিন্তু এক নয়
প্রযুক্তি সংবাদ

নতুন উইন্ডোজ নিয়ে আসছে মাইক্রোসফট

নতুন ম্যাক্সি স্কুটার আনছে সুজুকি
অটোমোবাইল

নতুন ম্যাক্সি স্কুটার আনছে সুজুকি

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য মিডিয়াটেকের নতুন চিপসেট
নির্বাচিত

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য মিডিয়াটেকের নতুন চিপসেট

বিশ্বের সবচেয়ে ‘ছোট’ ফোন
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে ‘ছোট’ ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix