Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 27 July 2025
এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
Share on FacebookShare on Twitter

একের পর এক নতুন দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের মাধ্যমে বৈশ্বিক বাজার পরিধি বিস্তৃত করে চলেছে বাংলাদেশী মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এই সাফল্যের ধারাবাহিকতায় এবার ওয়ালটন পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণ করা হয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, যা ওয়েস্ট ইন্ডিজ নামেও পরিচিত।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে সম্প্রতি বার্বাডোসের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘বারগেইন ওয়্যারহাউজ’ এর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাই- টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। চুক্তিতে ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ) এবং বারগেইন ওয়্যারহাউজের ম্যানেজিং ডিরেক্টর মো. যুহেইর যায়ৌনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ জানান, চুক্তি অনুযায়ী ক্যারিবিয়ান অঞ্চলের ১৬ টি দ্বীপপুঞ্জে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে বারগেইন ওয়্যারহাউজ। প্রাথমিক ধাপে বার্বাডোসে ওয়ালটন ব্র্যান্ডের স্পিøট ও কমার্শিয়াল এসির প্রথম শিপমেন্ট পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দ্বীপগুলোতেও ওয়ালটনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রীও পাঠানো হবে।

তিনি বলেন, ভোগোলিক অবস্থান এবং ইলেকট্রনিক্স খাতের বাৎসরিক বাজারের দিক থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। উত্তর ও মধ্য আমেরিকার মাঝে এই অঞ্চলটির অবস্থান। এই অঞ্চলে ব্র্যান্ড বিজনেস চালুর মধ্য দিয়ে একদিকে ওয়ালটন পণ্যের সম্ভাবনাময় এক বড় বাজার তৈরি হলো। অন্যদিকে উত্তর ও মধ্য আমেরিকাতেও ওয়ালটনের বৈশ্বিক বাজার সম্প্রসারণের পথ আরো সুগোম হবে। তাই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার অগ্রযাত্রায় ওয়ালটন আরেকটি বিশাল মাইলফলক অর্জন করলো।

এদিকে উন্নত বিশ্বের নতুন নতুন দেশে ওয়ালটন এসির বৈশ্বিক বাজার সম্প্রসারণ হচ্ছে প্রতিনিয়ত। এই সাফল্যের প্রসঙ্গে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান জানান, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তি, টেকসই, বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় আন্তর্জাতিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটনের স্পিøট, ভিআরএফ এবং চিলার টাইপ কর্মাশিয়াল এসি। যার প্রেক্ষিতে সিঙ্গাপুরের মতো উন্নত দেশগুলোতে ওয়ালটন এসির বৈশ্বিক বাজার প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে। এরই ধারাবাহিকতায় বার্বাডোসের মধ্য দিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটন এসির বাজার সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, গ্লোবাল বিজনেস পার্টনার বা পরিবেশকের মাধ্যমে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপ অঞ্চলের ৫০টিরও দেশে ওয়ালটন পণ্যের বৈশ্বিক বাজার পরিচালিত হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাল মহাকাশ ভ্রমণে যাচ্ছেন জেফ বেজোস
প্রযুক্তি সংবাদ

ফালতু খরচ না করে টাকা হাতে রাখুন: জেফ বেজোস

কেউ কি হ্যাক করল আপনার গুগল অ্যাকাউন্ট
নির্বাচিত

হ্যাক হতে পারে গুগল অ্যাকাউন্ট

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই
নির্বাচিত

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই

করোনা প্রতিরোধের বার্তা গুগল ডুডলে
প্রযুক্তি সংবাদ

করোনা প্রতিরোধের বার্তা গুগল ডুডলে

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার ‘এল কাপিতান’
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার ‘এল কাপিতান’

বাজারে আর নতুন স্মার্টফোন আনছে না আসুস
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন বাজারে ২০২৫-এর হিসাবনিকাশ: স্যামসাং-অ্যাপলের হাড্ডাহাড্ডি লড়াই, চমক দেখাল ‘অনার’

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 July 2025

এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix