Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৭ আসছে সেপ্টেম্বরে, দাম কত?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 July 2025
আইফোন ১৭ আসছে সেপ্টেম্বরে, দাম কত?
Share on FacebookShare on Twitter

প্রতিবছর সেপ্টেম্বরেই বাজারে আসে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন অ্যাপলের আইফোন। এবারও তার ব্যতিক্রম হবে না। সেপ্টেম্বরেই বাজারে আসছে আইফোন ১৭। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ৮ থেকে ১০ তারিখের মধ্যে আইফোন ১৭ সিরিজের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে।

ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, অ্যাপল ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অথবা ১০ সেপ্টেম্বর (বুধবার) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের মোবাইল বাজারে আনতে পারে। সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য রয়েছে।

তবে তার আগেই বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে এর সম্ভাব্য দাম ও ফিচার। আইফোন ১৭ এয়ার (অথবা স্লিম) স্ট্যান্ডার্ড আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এয়ার মডেলটি সম্ভবত সবচেয়ে পাতলা আইফোন হতে যাচ্ছে।

প্রযুক্তি সাইট টিপস্টারের দাবি আইফোন ১৭ এয়ারে ২,৮০০এমএএইচ ব্যাটারি থাকবে। এই ব্যাটারি বর্তমান প্রজন্মের মডেলগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট। আইফোন ১৭ এয়ার ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য ২,৮০০ এমএএইচ সেল আকারের উচ্চ-ঘনত্বের ব্যাটারি সেল ব্যবহার করতে পারে। এই সেলগুলো সম্ভাব্যভাবে প্রকৃত ব্যাটারির ক্ষমতা ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করতে পারে।

এছাড়া আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা আইফোনে ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারি হিসেবে বিবেচিত। নতুন A19 চিপসেট ও ১২ জিবি র‍্যাম, যা গেমিং, এআই এবং হাই পারফরম্যান্স কাজের জন্য উপযোগী। পাশাপাশি নতুন থার্মাল কুলিং প্রযুক্তি ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষা দেবে।

ক্যামেরার প্রসঙ্গ আসলে, এবার ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে, যা সেলফি ও ভিডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। প্রো মডেলগুলোতে থাকছে ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যা উচ্চমানের জুম সুবিধা দেবে। এই আপগ্রেডের ফলে অপটিক্যাল জুমের পরিসর ৫x থেকে ৩.৫x-এ কমিয়ে আনা যেতে পারে। সিরিজের প্রতিটি মডেলেই এবার থাকবে ১২০ হার্টজ প্রোমোশন রিফ্রেশ রেট, যা আগে কেবল প্রো মডেলেই সীমাবদ্ধ ছিল।

এছাড়া নতুন রঙের ভ্যারিয়েন্ট পেতে যাচ্ছেন এই সিরিজে। শোনা যাচ্ছে আইফোন ১৭ সিরিজে নতুন কমলা, সবুজ এবং বেগুনি রঙের ভ্যারিয়েন্ট আসতে পারে। পাশাপাশি স্ক্র্যাচ প্রতিরোধী অ্যান্টি-রিফ্লেক্টিভ ডিসপ্লে কোটিং যুক্ত করা হতে পারে, যা রোদে সরাসরি আলোতেও স্ক্রিন পরিষ্কার দেখতে সহায়তা করবে। স্ট্যান্ডার্ড আইফোন ১৭-এ থাকতে পারে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে, যা আগের তুলনায় বড়।

দামের কথা বলতে গেলে ভারতে আইফোন ১৭-এর দাম শুরু হতে প্রায় ৭৯ হাজার ৯০০ রুপি থেকে। একই সঙ্গে, বরাবরের মতোই এই সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলের দামের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে চীনে উৎপাদন খরচ বেড়েছে, যা বিশ্বব্যাপী আইফোনের দাম আরও বাড়িয়ে দিতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন ১৭আইফোন ১৭ প্রোআইফোন ১৭ প্রো ম্যাক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য হলো বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য হলো বাংলাদেশ

দ্বিতীয় প্রান্তিকে লেনোভোর আয় বেড়েছে ২০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে লেনোভোর আয় বেড়েছে ২০ শতাংশ

বিশেষ শিশুদের উপকারে অনুদান দিল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বিশেষ শিশুদের উপকারে অনুদান দিল হুয়াওয়ে

উইচ্যাট নিষিদ্ধ করলে ক্ষতির মুখে পড়বে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

উইচ্যাট নিষিদ্ধ করলে ক্ষতির মুখে পড়বে অ্যাপল

মিনি এলইডি টিভি আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

মিনি এলইডি টিভি আনছে স্যামসাং

স্মার্টফোনপ্রেমীদের জন্য বেস্ট বাজেটের ফোন আনলো অপো
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনপ্রেমীদের জন্য বেস্ট বাজেটের ফোন আনলো অপো

Load More

ট্রেন্ডিং টপিক

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 July 2025

আইফোন ১৭ আসছে সেপ্টেম্বরে, দাম কত?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix