Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি কার্ভড ডিসপ্লে ফোন নিয়ে আসলো ইনফিনিক্স হট ৬০ সিরিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
ইনফিনিক্স হট ৬০
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স দেশের বাজারে আনলো তাদের নতুন হট ৬০ সিরিজের স্মার্টফোন। মঙ্গলবার থেকে দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে হট ৬০ প্রো প্লাস, হট ৬০ প্রো, হট ৬০আই। ইনফিনিক্সের ধারাবাহিক উদ্ভাবনের সর্বশেষ সংযোজন এই হট সিরিজ, যা নতুন প্রজন্মের তরুণ ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে তৈরি—একটি পরিপূর্ণ টেক-ফ্যাশন আইকন হিসেবে।

সিরিজটির সবচেয়ে আকর্ষণীয় মডেল হলো হট ৬০ প্রো প্লাস, যার পুরুত্ব মাত্র ৫.৯৫ মিলিমিটার। এটি বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি বাঁকানো পর্দার ফোন হিসেবে পরিচিত। এতে রয়েছে আকর্ষণীয় কার্ভড এজ অ্যামোলেড ডিসপ্লে, প্রায় বেজেল মুক্ত চমকপ্রদ ভিজ্যুয়াল উপস্থাপনা।

অন্যদিকে হট ৬০ প্রোর পুরুত্ব ৬.৬ মিলিমিটার এবং ১৭০ গ্রাম ওজনে স্টাইলিশ ফ্ল্যাট-এজ ডিজাইন নিয়ে এসেছে, যা দৃষ্টিনন্দন। টেকসইতার জন্য উভয় ফোনেই ব্যবহার করা হয়েছে কর্নিং® গরিলা® গ্লাস ৭আই, যা স্ক্র্যাচ ও দুর্ঘটনাজনিত আঘাতের বিরুদ্ধে অধিক সুরক্ষা দেয়।

স্মার্টফোন ব্যবহারকারীর দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখে ইনফিনিক্স হট সিরিজে যুক্ত করা হয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ফলে ভিডিও দেখা, গেম খেলা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল বা  ব্রাউজিংয়ের ক্ষেত্রে দেয় স্মুথ অভিজ্ঞতা।

এই সিরিজে নতুন সংযোজন অ্যাডাপটিভ ওয়ান-ট্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার, যা ব্যবহারকারীর অভ্যাস বুঝে দ্রুত পছন্দের অ্যাপ বা অপশন দেখায়। পাশাপাশি ইনফিনিক্সের নিজস্ব এক্সওএস ১৫ অপারেটিং সিস্টেম থাকায় পরিমার্জিত ভিজ্যুয়াল, মসৃণ নেভিগেশন এবং ব্যক্তিগতকরণ সুবিধা এনে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়িয়েছে।

দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি ফোনেই রয়েছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার কার্যক্ষমতা পাঁচ বছর পর্যন্ত টিকে থাকতে পারে। আছে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা, যা কম সময়ে ব্যাটারি পূর্ণ করতে সাহায্য করবে।

চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০, যা গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিংয়ে দেবে স্মুথ অভিজ্ঞতা।

ছবির দিক থেকে, হট ৬০ প্রো প্লাস-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি সেন্সরযুক্ত পেছনের ক্যামেরা, যা কম আলোতেও পরিষ্কার ও রঙিন ছবি তুলতে সক্ষম। অন্যদিকে, হট ৬০ প্রো-তে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকলেও সেটি সনি সেন্সর নয়। উভয় ফোনের সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যা সেলফি বা ভিডিও কলের জন্য উপযুক্ত।

তরুণদের জন্য স্মার্টার এআই

হট ৬০ সিরিজের প্রতিটি মডেলে রয়েছে ইনফিনিক্সের ইন্টেলিজেন্ট ক্রস-অ্যাপ এআই অ্যাসিস্ট্যান্ট ‘ফোলাক্স’, যেটি নির্দিষ্ট এআই কী-র মাধ্যমে সহজেই ব্যবহার যাবে। হট ৬০ প্রো ও প্রো প্লাস মডেলে রয়েছে এক্সক্লুসিভ এআই ভোগ পোর্ট্রেট ফিচার, যা ব্যবহারকারীর ছবিকে ডাইনামিক ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে লকস্ক্রিন ও অলওয়েজ-অন ডিসপ্লেতে ফুটিয়ে তোলে। এছাড়া, এআই ইমেজ এক্সটেন্ডার ও উন্নত এআই ইরেজার টুল ব্যবহারকারীদের সহজে এবং মানসম্পন্ন ছবি এডিট করার সুবিধা দেয়।

এনএফসি টাচ ট্রান্সফার ও আলট্রালিংক ফ্রি কল

ইনফিনিক্স হট ৬০ সিরিজে যুক্ত হয়েছে এনএফসি টাচ ট্রান্সফার, যার মাধ্যমে ডিভাইসের মধ্যে দ্রুত ও ঝামেলাবিহীন ডেটা শেয়ারিং, কুইক পেয়ারিং এবং কনট্যাক্টলেস ব্যবহারে সুবিধা পাওয়া যাবে। আধুনিক, কানেক্টেড লাইফস্টাইলের কথা মাথায় রেখেই ফিচারটি যুক্ত করেছে ইনফিনিক্স।

যেসব রঙে পাওয়া যাবে

বাজারে হট ৬০ প্রো প্লাস এসেছে ছয়টি রঙে—স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার, কোরাল টাইডস, মিসটি ভায়োলেট, সোনিক ইয়েলো ও মকো সাইবার গ্রিন। অন্যদিকে হট ৬০ প্রো পাওয়া যাবে স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার, কোরাল টাইডস, স্যাফায়ার ব্লু এবং অরেঞ্জ রোজ ভ্যালি রঙে।

দাম ও প্রাপ্যতা

ইনফিনিক্স হট ৬০ সিরিজ এখন দেশের সব অনুমোদিত মোবাইল রিটেইল দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এই সিরিজের হট ৬০ প্রো (৮+১২৮ জিবি) মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮,৯৯৯ টাকা। হট ৬০ প্রো প্লাস (৮+১২৮ জিবি) বিক্রি হচ্ছে ২১,৯৯৯ টাকায়, আর একই মডেলের (৮+২৫৬ জিবি) সংস্করণটি পাওয়া যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়। অন্যদিকে, হট ৬০আই (৬+১২৮ জিবি) মডেলের মূল্য ১৩,৯৯৯ টাকা এবং হট ৬০আই (৮+২৫৬ জিবি) মিলবে মাত্র ১৬,৪৯৯ টাকায়। ইনফিনিক্সের এই নতুন সিরিজটি উন্নত ফিচার, আকর্ষণীয় ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যের একটি চমৎকার সমন্বয় তৈরি করেছে, যা দেশের তরুণ ব্যবহারকারীদের প্রযুক্তিনির্ভর জীবনযাপনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্সইনফিনিক্স হট ৬০হট ৬০হট ৬০ প্রো প্লাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৩ এর আনুষ্ঠানিক সূচনা করলো এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড

১০০ বিলিয়ন ডলার ছাড়াল অ্যাপলের আয়, আইফোন বিক্রিতে রেকর্ড
প্রযুক্তি সংবাদ

১০০ বিলিয়ন ডলার ছাড়াল অ্যাপলের আয়, আইফোন বিক্রিতে রেকর্ড

আসছে রিয়েলমির ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরার ফোন
নির্বাচিত

রিয়েলমির নজরকাড়া উত্থান

অ্যাপল-এর পক্ষ থেকে মার্চে আসছে একাধিক ঘোষণা
প্রযুক্তি সংবাদ

অ্যাপল-এর পক্ষ থেকে মার্চে আসছে একাধিক ঘোষণা

পাসওয়ার্ড কি হ্যাক হয়েছে? জানুন গুগল টুলের মাধ্যমে
নির্বাচিত

ফেসবুকের পাসওয়ার্ড চুরি করছে যেসব অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করল বাংলালিংক
টেলিকম

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করল বাংলালিংক

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট
নির্বাচিত

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

দেশের ১৫টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর...

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ জুলাই ২০২৫

বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি কার্ভড ডিসপ্লে ফোন নিয়ে আসলো ইনফিনিক্স হট ৬০ সিরিজ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix