Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ আগস্ট ২০২৫
Share on FacebookShare on Twitter

মহাকাশ অভিযানের গল্পগুলো সব সময়ই শিশুদের কল্পনার জগতকে করে উদ্দীপ্ত। এ ধরনের অভিযান শুধু রোমাঞ্চ বা সাহসিকতার নয়, বরং তা বিজ্ঞানভিত্তিক চিন্তা-চেতনা ও উদ্ভাবনী শক্তিকে উসকে দেয়। শিশুদের মধ্যে কৌতূহল, বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীলতা গড়ে তুলতে মহাকাশ বিজ্ঞান, স্পেস রোবটিক্স, প্রযুক্তি ও উদ্ভাবন, সৌরজগৎ, গ্যালাক্সি, প্রোগ্রামিং ও কসমোলজির মতো বিষয়গুলোকে ঘিরে স্পেস ইনোভেশন ক্যাম্পের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো “স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড”।

১ আগষ্ট, শুক্রবার রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের বয়স অনুযায়ী দুটি প্রিলিমিনারি এবং সেকেন্ডারি অনলাইন এক্সামের মাধ্যমে বাছাইকৃতদের নিয়ে অনুষ্ঠিত হলো চূড়ান্ত পর্ব। সারাদেশ থেকে ১০০ জন্য ক্রু মেম্বার ফাইনাল এক্সামে অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে তিন গ্রুপের ৯ জনকে রানার্স আপ, দ্বিতীয় রানার্স আপ এবং চ্যাম্পিয়নসহ একজন পেয়েছে এক্সিলেন্স অ্যাওয়ার্ড।

পুরুস্কার প্রাপ্তরা হলেন- ক্যাটেগরি ৬-৯ বছর ২য় রানার্স আপ হয়েছেন নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ চট্রগ্রাম থেকে মোহাম্মাদ আয়মান আদিল, রানার্স আপ হয়েছেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লা থেকে জাদিদা জাওয়াদ ত্রানা এবং চ্যাম্পিয়ন হয়েছেন ইংলিশ একাডেমী শরীয়তপুর থেকে কে. আর. অহনা।

ক্যাটেগরি ১০-১২ বছর ২য় রানার্স আপ হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ঢাকা থেকে রাইসা আমিন, রানার্স আপ হয়েছেন গ্রীন হিল ইন্টারন্যাশনাল স্কুল সিলেট থেকে ওয়ারেশা রাহমান এবং চ্যাম্পিয়ন হয়েছেন হলি ক্রস গার্লস হাই স্কুল থেকে শ্রাগভী দাস সইলি।

ক্যাটেগরি ১৩-১৪ বছর ২য় রানার্স আপ হয়েছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ থেকে লিদিকা রাহমান, রানার্স আপ হয়েছেন নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ ঢাকা থেকে জারিফ মাহমুদ এবং চ্যাম্পিয়ন হয়েছেন এন আলম মেরিট কেয়ার স্কুল নারায়ণগঞ্জ থেকে আমিনুর রহমান সাজিম।

এই বছর সেরাদের মধ্য থেকে সেরা এক্সিলেন্স এওয়ার্ড পেয়েছেন ইংলিশ একাডেমী শরীয়তপুর থেকে কে. আর. অহনা।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, তিনি বলেন,- “ভবিষ্যতের বিশ্ব গড়ার নেতৃত্ব থাকবে আজকের ক্ষুদে বিজ্ঞানীদের হাতে। তাদের মেধা, কল্পনা ও উদ্ভাবনী চিন্তাই আমাদের আগামী দিনের শক্তি। বিজ্ঞান ও প্রযুক্তিকে শিশুরা যদি আনন্দের সঙ্গে শিখতে পারে, তবে তাদের শেখা হবে আরও কার্যকর ও গভীর। মহাকাশ বিজ্ঞানের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে ‘স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড’ এক যুগান্তকারী পদক্ষেপ, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের বিজ্ঞান শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।“

আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ এর চেয়ারম্যান মুনির হোসেন, তিনি বলেন- “শিশু-কিশোরদের জ্ঞান-বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর। তারা এখানে হাতে-কলমে শিখছে, নতুন ধারণা সম্পর্কে জানতে পারছে, যা তাদের একাডেমিক অগ্রগতিকেও ত্বরান্বিত করবে। স্পেস ইনোভেশন ক্যাম্পের এই ধরনের বিজ্ঞানভিত্তিক উদ্যোগে আমরা গর্বের সঙ্গে যুক্ত ছিলাম, আছি এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।“

স্পেস ইনোভেশন ক্যাম্প এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন – “আমাদের শিশু-কিশোররাই আগামী দিনের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশের নির্মাতা। তাদের কল্পনা, জিজ্ঞাসা এবং উদ্ভাবনী ক্ষমতাকে জাগ্রত করতেই আমাদের এই ‘স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড’ আয়োজন। আমরা বিশ্বাস করি—শিক্ষা তখনই কার্যকর হয়, যখন তা আনন্দদায়ক ও হাতে-কলমে শেখার মাধ্যমে অর্জিত হয়। আজ যারা পুরস্কার পেয়েছে, তারা শুধু বিজয়ী নয়—তারা ভবিষ্যতের পথপ্রদর্শক। ভবিষ্যতেও আমরা দেশের প্রতিটি শিশু-কিশোরের মাঝে বিজ্ঞানমনস্কতা ও মহাকাশ বিষয়ক কৌতূহল ছড়িয়ে দিতে কাজ করে যাব।”

প্রসঙ্গত, ৬ থেকে ৯, ১০ থেকে ১২ এবং ১৩ থেকে ১৪ বছর বয়সি ছাত্র ছাত্রীরা তিনটি গ্রুপে এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। অলিম্পিয়াড কে কেন্দ্র করে সারা দেশের আটটি বিভাগে কিডস স্পেস ক্যাম্প, ১৫০টি স্কুল ক্যাম্পেইন, জেলাভিত্তিক ডাটা বুটক্যাম্প হয়েছে। এ ছাড়া ওই আয়োজনে স্পেস সায়েন্টিস্ট, রিসার্চারগন ১২ টি স্পেস টক এর মাধ্যমে বাচ্চাদের স্পেস বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন । প্রিপারেশন জন্য ছিলো অনলাইন কুইজ প্যাকটিস এবং অত্যাধুনিক মক টেস্ট সফটওয়্যার যেখানে একজন প্রতিযোগী নিজেই নিজেই মেধা যাচাই এর সুযোগ পেয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে যুবকের মৃত্যু
নির্বাচিত

মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে যুবকের মৃত্যু

অ্যান্ড্রয়েডেও আসছে আইফোনের ফেসটাইম
নির্বাচিত

অ্যান্ড্রয়েডেও আসছে আইফোনের ফেসটাইম

গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ ব্লক প্রত্যাহার, পাওনা আদায়ে নতুন ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ ব্লক প্রত্যাহার, পাওনা আদায়ে নতুন ব্যবস্থা

ফেসবুক নিউজ ফিডে কী দেখতে চান ঠিক করুন নিজেই
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞাপন ছাড়া ফেসবুক ব্যবহার করতে লাগবে টাকা

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
নির্বাচিত

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

Load More

ট্রেন্ডিং টপিক

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ভিডিও দেখার সময় মোবাইল ডাটা সাশ্রয়ের সহজ উপায়

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক

স্বপ্নের চাকরির সুযোগ নিয়ে বান্দরবানে জব ফেয়ার
শিক্ষা ও ক্যাম্পাস

স্বপ্নের চাকরির সুযোগ নিয়ে বান্দরবানে জব ফেয়ার

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন
প্রযুক্তি সংবাদ

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার
গেম

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। আর...

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ আগস্ট ২০২৫

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডে বিজয়ী হলেন যারা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix