Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭ বছরে বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন রিয়েলমির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 7 August 2025
৭ বছরে বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন রিয়েলমির
Share on FacebookShare on Twitter

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি মাত্র ৭ বছরে বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর আস্থা অর্জন করেছে। অনবদ্য এ অর্জনটি যাচাই করেছে এই খাতের গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট। ২০২১ সালে ১০ কোটি ও ২০২৩ সালে ২০ কোটি ব্যবহারকারীর আস্থা অর্জনের পর দেখা যাচ্ছে যে, রিয়েলমি এর ‘মেইক ইট রিয়েল’ ধারণায় অবিচল থেকে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে।

রিয়েলমি ২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকেই নিজেদের কৌশলগত দর্শনের কেন্দ্রে তরুণদের রেখেছে; একইসাথে, তারা নতুন প্রজন্মের কাছে প্রযুক্তিকে জনপ্রিয় করে তুলতে নেতৃস্থানীয় ব্র্যান্ড হিসেবে কাজ করে যাচ্ছে। গেমিং, ফটোগ্রাফি, আউটডোর কার্যক্রম ও তরুণদের আগ্রহের অন্যান্য নানা কাজে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে ব্র্যান্ডটি নিয়মিত ব্যবহারকারীদের প্রত্যাশাকে অতিক্রম করে যাচ্ছে। পাশাপাশি, এর বিস্তৃত প্রোডাক্ট লাইন বাজেট ও লাইফস্টাইলের মধ্যে সমন্বয় করছে। এর বিশেষ ফ্ল্যাগশিপ জিটি সিরিজ থেকে শুরু করে মিড-রেঞ্জের নাম্বার সিরিজ বা সাশ্রয়ী সি সিরিজ; যাই হোক না কেন, প্রত্যেক তরুণ ব্যবহারকারীই নিজের চাহিদা অনুযায়ী উপযুক্ত ডিভাইসটি খুঁজে পাবেন।

তরুণদের সাথে গভীরভাবে সম্পৃক্ত রিয়েলমি সবচেয়ে সেরা ফোন ব্র্যান্ড হওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের আগ্রহ ও মনোযোগ বাড়াতে ব্র্যান্ডটি ভ্রমণ ও লাইফস্টাইল বিষয়ক লোনলি প্ল্যানেট, অ্যানিমে বিষয়ক ড্রাগন বল অ্যান্ড নারুতো এবং ইস্পোর্টস ফ্রিফায়ারের মতো জনপ্রিয় আইপিগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। রিয়েলমির কাছে তাই ৩০ কোটি ব্যবহারকারীর আস্থা অর্জন করা মানে আসলে ৩০ কোটি আলাদা গল্প।

এদিকে, রিয়েলমির তৈরি করা গ্লোবাল কমিউনিটিতে দেড় কোটিরও বেশি ফ্যান রয়েছেন। ব্র্যান্ডটি এই সক্রিয় কমিউনিটির সাথে সম্পৃক্ত হতে নিয়মিত অনুষ্ঠান আয়োজন করে থাকে। প্রতিবছর, রিয়েলমির প্রতিষ্ঠাবার্ষিকী ২৮ আগস্ট এই ৮২৮ গ্লোবাল ফ্যান ফেস্টিভাল অনুষ্ঠিত হয়। গতবছর চীনের শেনঝেনে আয়োজিত এ অনুষ্ঠানে ২০০-রও বেশি আন্তর্জাতিক মিডিয়া ও ফ্যান উপস্থিত ছিলেন, যেখানে মাত্র ৪ মিনিটে সম্পূর্ণ চার্জ হতে সক্ষম এমন ৩২০ ওয়াট চার্জিং সল্যুশনের মতো অত্যাধুনিক উদ্ভাবন উন্মোচন করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার টিএসএমসির পেল নতুন অ্যাপল প্রসেসরের অর্ডার
নির্বাচিত

২০২২ সালে এম সিরিজের নতুন চিপ আনবে অ্যাপল

বাজারে আসছে সানির ৬ ক্যামেরা ফোন
নির্বাচিত

বাজারে আসছে সানির ৬ ক্যামেরা ফোন

১১তম প্রজন্মের ভিভোবুক এনেছে রায়ান্স
প্রযুক্তি বাজার

১১তম প্রজন্মের ভিভোবুক এনেছে রায়ান্স

বাজারে সাড়া ফেলতে আসছে পোকো এম৮ সিরিজ
প্রযুক্তি সংবাদ

বাজারে সাড়া ফেলতে আসছে পোকো এম৮ সিরিজ

চতুর্থ প্রান্তিকে লেনোভোর মুনাফা বেড়ছে ৫১২%
প্রযুক্তি সংবাদ

চতুর্থ প্রান্তিকে লেনোভোর মুনাফা বেড়ছে ৫১২%

নগদের অনিয়ম
নির্বাচিত

সরকারি ভাতা বিতরণে ‘নগদ’-এর একচেটিয়া সুবিধা শেষের পথে

Load More

ট্রেন্ডিং টপিক

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 August 2025

৭ বছরে বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন রিয়েলমির

Techzoom.TV |
TechzoomTV