Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনভিডিয়ার এইচ২০ চিপ ‘নিরাপদ নয়’, বলছে চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
এনভিডিয়ার এইচ২০ চিপ ‘নিরাপদ নয়’, বলছে চীন
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার মধ্যেই মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নিয়ে গুরুতর নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, এই চিপগুলোতে ‘ব্যাকডোর’ রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীর অজান্তেই দূর থেকে এগুলো নিয়ন্ত্রণ এমনকি বন্ধও করে দেওয়া সম্ভব।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির সঙ্গে যুক্ত উইচ্যাট অ্যাকাউন্ট ‘ইউইউয়ান তানতিয়ান’ রোববার এক নিবন্ধে এই উদ্বেগ প্রকাশ করে। নিবন্ধে বিশেষভাবে এনভিডিয়ার এইচ২০ (H20) চিপের কথা উল্লেখ করে বলা হয়, এই চিপগুলো প্রযুক্তিগতভাবে খুব উন্নত নয় এবং পরিবেশবান্ধবও নয়।

নিবন্ধে আরও বলা হয়, “যখন কোনো চিপ পরিবেশবান্ধব, উন্নত বা নিরাপদ নয়, তখন ভোক্তা হিসেবে আমাদের অবশ্যই তা প্রত্যাখ্যান করার অধিকার রয়েছে।”

এই বিষয়ে এনভিডিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে গত ৩১ জুলাই চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা এনভিডিয়ার কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করে। সেখানে নিয়ন্ত্রকরা জানতে চেয়েছিলেন, এইচ২০ চিপে এমন কোনো ‘ব্যাকডোর’ বা নিরাপত্তা ঝুঁকি আছে কি না, যা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে যাওয়া সম্ভব।

বৈঠকে এনভিডিয়ার প্রতিনিধিরা জানান, তাদের পণ্যে এমন কোনো ‘ব্যাকডোর’ নেই যা দূর থেকে সিস্টেমে প্রবেশ বা তা নিয়ন্ত্রণ করার সুযোগ দেবে।

কিন্তু এনভিডিয়ার এই আশ্বাসের পরও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো তাদের চিপ নিয়ে প্রশ্ন তোলা অব্যাহত রেখেছে। ইউইউয়ান তানতিয়ানের নিবন্ধে সরাসরি দাবি করা হয়, এনভিডিয়ার চিপে থাকা হার্ডওয়্যার ‘ব্যাকডোর’ ব্যবহার করে দূর থেকে এগুলো বন্ধ করে দেওয়া সম্ভব।

এই বিতর্কের সূত্রপাত হয় দেশটির আরেক প্রভাবশালী রাষ্ট্রীয় গণমাধ্যম ‘পিপলস ডেইলি’র একটি মন্তব্যের পর। চলতি মাসের শুরুতে পিপলস ডেইলি এক প্রতিবেদনে বলে, এনভিডিয়াকে অবশ্যই তাদের চিপের নিরাপত্তা নিয়ে ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ উপস্থাপন করতে হবে, যাতে চীনা ব্যবহারকারীদের উদ্বেগ দূর হয় এবং বাজারে আস্থা ফিরে আসে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ওপর উন্নত চিপ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করার পর, এনভিডিয়া বিশেষভাবে চীনের বাজারের জন্য এইচ২০ চিপটি তৈরি করে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রথমে এই চিপের বিক্রি নিষিদ্ধ করলেও, গত জুলাই মাসে বাণিজ্য আলোচনা চলমান থাকায় সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন চীন নিজেই এই চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলায় নতুন করে জটিলতা তৈরি হলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনভিডিয়ার চিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করে রাখার ছবি সরকারি ওয়েবসাইটে!
নির্বাচিত

বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করে রাখার ছবি সরকারি ওয়েবসাইটে!

সার্ভিস সেন্টারকে দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে ভিভো
প্রযুক্তি সংবাদ

সার্ভিস সেন্টারকে দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে ভিভো

Xiaomi 14 Ultra: শাওমির সেরা স্মার্টফোন এটাই
প্রযুক্তি সংবাদ

Xiaomi 14 Ultra: শাওমির সেরা স্মার্টফোন এটাই

দুর্দান্ত ক্যামেরায় আসছে গুগল পিক্সেল ৭
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ৭: কয়েক মিনিটেই স্টক শেষ!

বড় অংকের শেয়ার কিনবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

বড় অংকের শেয়ার কিনবে অ্যাপল

ঈদ-সংখ্যার পাতায় দেখুন আপনার ঈদ-স্পেশাল ডিশের ছবি!
প্রযুক্তি সংবাদ

ঈদ-সংখ্যার পাতায় দেখুন আপনার ঈদ-স্পেশাল ডিশের ছবি!

Load More

ট্রেন্ডিং টপিক

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যুতে স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা
প্রযুক্তি সংবাদ

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যুতে স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইর লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স; বেড়েছে প্রথম প্রান্তিকের আয়

র‍্যামের চাহিদা ও এআই বুমে বাড়ল স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

র‍্যামের চাহিদা ও এআই বুমে বাড়ল স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোনের দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
নির্বাচিত

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক...

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ আগস্ট ২০২৫

এনভিডিয়ার এইচ২০ চিপ ‘নিরাপদ নয়’, বলছে চীন

Techzoom.TV |
TechzoomTV