Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউএনএইচসিআর’র মাধ্যমে বৈধভাবে বাংলাদেশী সিম পাবে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 13 August 2025
ইউএনএইচসিআর’র মাধ্যমে বৈধভাবে বাংলাদেশী সিম পাবে রোহিঙ্গারা
Share on FacebookShare on Twitter

মিয়ানমারের জান্তা সরকারের রোষে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার জন্য আসছে নতুন সু সংবাদ। এবার অবৈধ পথ ছেড়ে বৈধ পথেই মোবাইল সংযোগ ও ইন্টারনেট সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা।

সূত্রমতে, আগামী ২৫ আগস্ট প্রধান উপদেষ্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা শিবিরে যাওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে ওই দিনই তিনি এই সেবাটি উদ্বোধন করতে পারেন। সেবাটি চালু করতে প্রথম ধাপে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) মাধ্যমে বাংলাদেশের চারটি অপারেটরের ১০ হাজারটি সিম বরাদ্দ দেয়া হতে পারে। ‘প্রোগ্রেস আইডি’র মাধ্যমে সেই সিমগুলো কিনতে পারবেন রোহিঙ্গারা। অবশ্য এ জন্য সরকারের সঙ্গে ইউএনএইচসিআর’র চুক্তি হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি লাইভ করতে দ্রুত কাজ চলছে বলে জানাগেছে।

সিম বিক্রির বিদম্যান নীতি অনুযায়ী, প্রত্যেক ক্রেতার জন্য শনাক্তকারী পরিচয়পত্র ও বায়োমেট্রিক প্রয়োজন হয়। যেহেতু রোহিঙ্গাদের সে ধরনের পরিচয়পত্র নেই, তাই তাদের সিম দেওয়ার জন্য বিকল্প উপায় হিসেবে ইউএনএইচসিআর’র ‘প্রোগ্রেস আইডি’র অ্যাকসেস পাওয়ার বিষয়ে গত ১১ অক্টোবর মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি)। বৈঠক সূত্রে প্রকাশ, সরকারের সঙ্গে চুক্তির পরিপ্রেক্ষিতে ইউএনএইচসিআরের এই ডেটাবেজ সংরক্ষিত থাকবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডেটা সেন্টারে। কিন্তু এই ডেটাবেজ বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শেষ হতে আগামী নভেম্বর পর্যন্ত সময় লাগবে। এরপর সেখান থেকে মোবাইল অপারেটররা গ্রাহকের নাম নিবন্ধন করবেন। এরপর অপারেটররা তিন ধরনের প্যাকেজ অফার কররতে পারবে। এই প্যাকেজের খরচ ও সিমের দাম দেবে ইউএনএইচসিআর বা সরকার। ‘প্রোগ্রেস আইডি’র বিপরীতে ১৮ বছরের বেশি বয়সীরা সিম পাবেন। নতুন সিম দেওয়ার পর বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে যেসব অবৈধভাবে সিম চলছে, সেগুলো বন্ধ করে দেবে সরকার। এতে করে ওই এলকায় চালু থাকা প্রায় ৪ লাখ সিম বন্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

তবে বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

রোহিঙ্গাদের জন্য সিমের নিবন্ধনের প্রক্রিয়াটিকে সহজ করার অনুরোধ জানিয়েছেন, বাংলালিংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার ইস্যুতে এটা জরুরী। তবে এজন্য নিবন্ধন প্রসেসটা সহজ হতে হবে।

প্রসঙ্গত, অবৈধভাবে দেশি অপারেটরের সিম এবং মিয়ানমারের সিম ব্যবহারের মাধ্যমে রোহিঙ্গা আশ্রয়শিবিরকেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে রোহিঙ্গাদের সিম দেওয়ার চিন্তা করে তৎকালীন সরকার। সে সময় রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক সিম ব্যবহারের আলোচনা হয়েছিল। তবে এবার সব অপারেটরকেই এই সেবার সুযোগ দিতে যাচ্ছে বিটিআরসি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বদলে যাচ্ছে শাওমি ফোন
প্রযুক্তি সংবাদ

বদলে যাচ্ছে শাওমি ফোন

থ্রি-ডি কার্ভড ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনলো শাওমি
নির্বাচিত

থ্রি-ডি কার্ভড ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনলো শাওমি

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না ফেসবুক
নির্বাচিত

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না ফেসবুক

ডেস্কটপ ব্রাউজারে জনপ্রিয়তায় এজ এখন দ্বিতীয়
নির্বাচিত

ডেস্কটপ ব্রাউজারে জনপ্রিয়তায় এজ এখন দ্বিতীয়

কোভিড: নকল ওয়েবসাইট বানিয়ে তথ্য চুরির ফাঁদ
নির্বাচিত

কোভিড: নকল ওয়েবসাইট বানিয়ে তথ্য চুরির ফাঁদ

স্মার্টফোন বেশি গরম হয়ে গেলে কি করনীয়
নির্বাচিত

স্মার্টফোন বেশি গরম হয়ে গেলে কি করনীয়

Load More

ট্রেন্ডিং টপিক

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
বিবিধ

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ
অটোমোবাইল

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 August 2025

ইউএনএইচসিআর’র মাধ্যমে বৈধভাবে বাংলাদেশী সিম পাবে রোহিঙ্গারা

Techzoom.TV |
TechzoomTV