Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ষষ্ঠবারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 9 December 2019
ষষ্ঠবারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর
Share on FacebookShare on Twitter

আবারো দেশের সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদাস্বরূপ ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল বাংলাদেশী মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। স্থানীয় ফ্রিজ বাজারে সিংহভাগ ক্রেতার আস্থা অর্জনের মাধ্যমে ব্যতিক্রমী ও টেকসই ব্র্যান্ড ইক্যুইটি তৈরির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পান তারা। এই নিয়ে ষষ্ঠবারের মতো সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা অর্জন করলো দেশীয় প্রতিষ্ঠানটি।

শনিবার (০৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রকৌশলী গোলাম মুর্শেদ ও ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলমের হাতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড- ২০১৯’ তুলে দেয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক নাজিয়া আন্দালিব প্রিমা, বিশ্বখ্যাত রিসার্চ প্রতিষ্ঠান নিয়েলসেনের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট প্রসুন বসু, নিয়েলসেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সুদীপ চ্যাটার্জি, ওয়ালটনের অ্যাডিশনাল ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্ণধাররা ।

কঠোর প্রচেষ্টার মাধ্যমে ব্র্যান্ডগুলোর অর্জিত সাফল্যের স্বীকৃতি দিতে প্রতি বছর বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। নিয়েলসেন বাংলাদেশের অংশীদারি এবং ডেইলি স্টারের পৃষ্ঠপোষকতায় এ বছর ১১ তম আসর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে নিয়েলসেনের বিশ্বমানের জরিপ পদ্ধতি ‘উইনিং ব্র্যান্ডস’ অনুসরণে জরিপ চালানো হয়। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাধান্য, চিন্তা, পছন্দ, উপযোগিতা, মূল্য প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদন্ড বিবেচনায় এবছর সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের পুরস্কার পায় ওয়ালটন।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ওয়ালটন ফ্রিজের সিইও প্রকৌশলী গোলাম মুর্শেদ জানান, এই নিয়ে ৬’বার সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পেলাম। নিঃসন্দেহে এটি আমাদের জন্য এক বিশাল অর্জন। এই সফলতার বড় অংশীদার হচ্ছে দেশপ্রিমক ক্রেতারা। তারা ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্য বেছে নিচ্ছেন বলেই বর্তমানে দেশ-বিদেশে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে ওয়ালটন। সেরা ব্র্যান্ডের এই স্বীকৃতি ক্রেতাদের হাতে আরো সাশ্রয়ী মূল্যে বিশ্বমান সম্পন্ন উদ্ভাবনী ও সৃজনশীল ডিজাইনের পণ্য তুলে দেওয়ার অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন তিনি।

ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম বলেন, ওয়ালটন ফ্রিজে ইন্টেলিজেন্ট ইনভার্টার, ন্যানো হেলথ কেয়ার ও এন্টি ফাংগাল ডোর গ্যাসকেটের মতো বিশ্বের সর্বাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে, রেফ্রিজারেটরে উৎপাদন ও রপ্তানিতে বিএসটিআইয়ের ‘ফাইভ স্টার’ এনার্জি এফিশিয়েন্সি রেটিং, আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট অর্জন করেছে ওয়ালটন। তাই, দেশের গন্ডী পেরিয়ে আন্তর্জাতিকমানের ওয়ালটন ফ্রিজ রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মান যাচাইকারি সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটনের প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। মানের শ্রেষ্ঠ্যত্বের আত্মবিশ্বাসে ওয়ালটন ফ্রিজে দেয়া হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এর সঙ্গে সাশ্রয়ী মূল্য এবং কিস্তি সুবিধা থাকায় দেশের বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে ওয়ালটন ফ্রিজ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাবজি আসক্ত ছেলের ফোন কেড়ে নেওয়ায় আত্মহত্যা
গেম

পাবজি আসক্ত ছেলের ফোন কেড়ে নেওয়ায় আত্মহত্যা

৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিতে “গোমেড কিট”
নির্বাচিত

৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিতে “গোমেড কিট”

ফাঁস হলো পিক্সেল ৫ এর তথ্য ও ছবি
নির্বাচিত

ফাঁস হলো পিক্সেল ৫ এর তথ্য ও ছবি

তিন লাখ কোটি ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান এখন অ্যাপল
প্রযুক্তি বাজার

জানুয়ারিতে বৈশ্বিক বিক্রির ৫১% ফাইভজি স্মার্টফোন

যুক্তরাষ্ট্রে চিপ তৈরি হলে দাম বাড়বে স্মার্টফোনের
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে চিপ তৈরি হলে দাম বাড়বে স্মার্টফোনের

পণ্যের উৎকর্ষতায় ‘গার্ডিয়ান অব কোয়ালিটি’ অপো
নির্বাচিত

পণ্যের উৎকর্ষতায় ‘গার্ডিয়ান অব কোয়ালিটি’ অপো

Load More

ট্রেন্ডিং টপিক

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 December 2019

ষষ্ঠবারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর

Techzoom.TV |
TechzoomTV