Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ পথে মোবাইলফোনে কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি ৪ মোবাইল শপের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 17 August 2025
অবৈধ পথে মোবাইলফোনে কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি ৪ মোবাইল শপের
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে শুল্ক ফাঁকি দিয়ে আসা মোবাইল হ্যান্ডসেটগুলো বহুল পরিচিত ‘আনঅফিসিয়াল হ্যান্ডসেট’ নামে। পরিসংখ্যান বলছে, শুধু এই হ্যান্ডসেটের কারণেই প্রতিবছর সরকার হারাচ্ছে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব। একইসঙ্গে ভুগছে দেশীয় মোবাইল প্রস্তুতকারকরা।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশে হ্যান্ডসেট উৎপাদন কমেছে প্রায় ১০ শতাংশ। জুন মাসে এক মাসেই উৎপাদন কমেছে প্রায় ৩০ শতাংশ। মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (MIOB) জানিয়েছে, বর্তমানে দেশের বাজারের প্রায় ৪০ শতাংশ দখল করে আছে এই ‘গ্রে মার্কেট’। অথচ স্থানীয় কারখানাগুলো দেশের ৯৯ শতাংশ চাহিদা মেটানোর সক্ষমতা রাখে।

বাজার অনুসন্ধানে দেখা গেছে, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে ঢাকার বিভিন্ন শপিং মল ও চট্টগ্রামের বড় বড় শোরুমে প্রকাশ্যেই চলছে আনঅফিসিয়াল হ্যান্ডসেট বিক্রি। অ্যাপল, স্যামসাং, মটোরোলার মতো ব্র্যান্ডের বেশিরভাগ মডেলই এসব দোকানে অফিসিয়াল নয়। তুলনামূলক ৩০ থেকে ৫০ হাজার টাকা কম দামে বিক্রি হওয়ায় ক্রেতারা অনেকে ঝুঁকছেন এসব ফোন কিনতে।

সরকার অবৈধ হ্যান্ডসেট ঠেকাতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু করলেও পূর্ণ বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় চোরাই হ্যান্ডসেটের ব্যবসা বন্ধ হয়নি। বিশেষজ্ঞদের মতে, এনবিআর ও বিটিআরসির সমন্বয়হীনতা, কাস্টমস গোয়েন্দা নজরদারির দুর্বলতা এবং রাজনৈতিক প্রভাব এই অবৈধ ব্যবসা রোধের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

স্যামসাং বাংলাদেশের ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকমের নির্বাহী পরিচালক মো. সাইফুদ্দিন টিপু বলেন, “আমাদের বাজারে স্যামসাং হ্যান্ডসেটের প্রায় অর্ধেকই অবৈধভাবে আসা। এর ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগও কমছে।”

সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর এবং MIOB প্রেসিডেন্ট জাকারিয়া শাহিদ জানান, বর্তমানে প্রায় ৪০ শতাংশ বাজার দখল করে আছে অবৈধ ফোন। এর মধ্যে অনেক নকল, রিফার্বিশড ও নিম্নমানের হ্যান্ডসেট। এসব ফোন ভোক্তাদের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি দেশের বৈধ শিল্প ও প্রযুক্তি খাতের জন্যও বড় হুমকি।

স্থানীয় হ্যান্ডসেট নির্মাতারা সরকারের কাছে দ্রুত এনইআইআর সিস্টেম পুরোপুরি বাস্তবায়নের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা কাস্টমস ও বন্দর পর্যায়ে নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছে।

অবৈধ হ্যান্ডসেটের বিষয়ে কথা বলতে অ্যাপল গেজেট, এসএমএম গেজেট, ড্যাজেল মোবাইল শপের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগযোগের চেষ্টা করা হয়। এর মধ্যে ড্যাজেল বাংলাদেশের ওনার দিদারুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তবে তিনি ২৮ জুলাই থেকে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত কোনো মন্তব্য দিতে রাজি হননি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ হ্যান্ডসেটসিম্ফনি মোবাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৈশ্বিক স্বীকৃতি পেল সিসিএ
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক স্বীকৃতি পেল সিসিএ

আবারও শক্তিশালী ট্যাব নিয়ে এলো অনার
প্রযুক্তি বাজার

আবারও শক্তিশালী ট্যাব নিয়ে এলো অনার

কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের
নির্বাচিত

কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের

ইন্টেল, ব্রডকম ও কোয়ালকমের সঙ্গে চুক্তি বাতিল হুয়াওয়ের!
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

নগদ-এর ব্যতিক্রমধর্মী ছয়টি টিভিসি
প্রযুক্তি সংবাদ

নগদ-এর ব্যতিক্রমধর্মী ছয়টি টিভিসি

কোন বৈশিষ্ট্য অপো এফ১১ প্রো -কে মাঝারি দামের অন্য ফোনের থেকে আলাদা
কিভাবে করবেন

ফোনের র‍্যাম কিভাবে বাড়াবেন ?

Load More

ট্রেন্ডিং টপিক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 August 2025

অবৈধ পথে মোবাইলফোনে কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি ৪ মোবাইল শপের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix