Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনুদানের বিনিময়ে ইনটেলে মালিকানা শেয়ার চাইছে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 20 August 2025
অনুদানের বিনিময়ে ইনটেলে মালিকানা শেয়ার চাইছে ট্রাম্প
Share on FacebookShare on Twitter

নগদ অর্থ অনুদান প্রদানের বিনিময়ে আমেরিকার চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে মালিকানা শেয়ার পেতে চাইছে ডোনাল্ড ট্রাম্প সরকার। বিষয়টি পর্যালোচনা করছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। আজ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, দেশটির আভ্যন্তরীণ উৎপাদন পুনরুজ্জীবিত করতে ট্রাম্প সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবেই এমনটা করতে চাইছে মার্কিন প্রশাসন।

এর আগে গতকাল (মঙ্গলবার) বাণিজ্যমন্ত্রী লুটনিক জানিয়েছেন যে, চিপস অ্যাক্টের অধীনে দেওয়া অনুদানের বিনিময়ে মার্কিন সরকার ইনটেলে মালিকানা শেয়ার পেতে চায়। দু’জন সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদন বলছে, লুটনিক তাঁর এই পরিকল্পনা ইনটেলেই সীমাবদ্ধ রাখতে চাইছেন না। অনুদানের বিনিময়ে ইনটেলের প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতাদের কাছেও শেয়ার মালিকানা চাইতে পারে সরকার।

উল্লেখ্য, চিপস এন্ড সায়েন্স অ্যাক্টের অধীনে ইনটেলসহ বেশ কয়েকটি শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠানকে নগদ অর্থ অনুদান প্রদানের অনুমোদন দিয়ে গেছে দেশটির পূর্ববর্তী জো বাইডেন সরকার। তবে সেখানে অনুদানের বিনিময়ে প্রতিষ্ঠানগুলোতে মালিকানা শেয়ার নেওয়ার কোনো উল্লেখ ছিল না।

চিপস আইনের (অ্যাক্টের) অধীনে ইনটেলকে সরকারি অনুদান দেওয়া এবং বিনিময়ে প্রতিষ্ঠানটির ১০ শতাংশ মালিকানা শেয়ার নেওয়ার বিষয়টি ইতোমধ্যেই প্রযুক্তি বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের নেতৃত্বে ইনটেল কর্তাদের সাথে আলোচনা চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকার স্থানীয় উৎপাদন বাড়াতে উদ্যোগী হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নীতিনির্ধারণী সিদ্ধান্তগুলোতেও বিষয়টি প্রতিফলিত হচ্ছে নিয়মিতই। এপ্রিলের শুরুতে পালটা শুল্ক আরোপের পেছনেও অন্যতম কারণ ছিল আভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন শীর্ষ দুই চিপ নির্মাতা এনভিডিয়া ও এএমডি’র সাথেও অভিনব এক চুক্তি করেছে, যেমনটা মার্কিন মুলুকে এর আগে কখনও দেখা হয়নি। চীনের বাজারে এনভিডিয়ার এইচ২০ এবং এএমডি’র এমআই৩০৮ এআই চিপ দুটি পুনরায় রপ্তানির অনুমতি দেয় মার্কিন সরকার। তবে এর বিনিময়ে এই চিপ দুটি চীনে রপ্তানি করে প্রাপ্ত আয়ের ১৫ শতাংশ সরকারকে প্রদান করতে হবে এনভিডিয়া ও এএমডি-কে। এই শর্তেই সরকার প্রতিষ্ঠান দুটির সাথে চুক্তি সম্পাদন করেছে।

ব্যবসায়িক বিষয়ে মার্কিন সরকারের এমন হস্তক্ষেপে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। সমালোচকরা বলছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের এমন সব পদক্ষেপ নতুন ধরনের কর্পোরেট ঝুঁকি তৈরি করছে এবং সরকারের নেওয়া ভুল পদক্ষেপের কারণে জনগণের করের অর্থ ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিআরসি অভিযোগ নেবে হোয়াটসঅ্যাপে, দেখে নিন নম্বর
টেলিকম

বিটিআরসি অভিযোগ নেবে হোয়াটসঅ্যাপে, দেখে নিন নম্বর

ইফুডে যুক্ত হলো নতুন চারটি রেস্টুরেন্ট
ই-কমার্স

ইফুডে যুক্ত হলো নতুন চারটি রেস্টুরেন্ট

ক্যানন নিয়ে এলো ৪৫ মেগাপিক্সেলের ক্যামেরা
নির্বাচিত

ক্যানন নিয়ে এলো ৪৫ মেগাপিক্সেলের ক্যামেরা

শাওমি এমআই ১১এক্স প্রো: সেরা টেকনোলজির ফোন
নির্বাচিত

শাওমি এমআই ১১এক্স প্রো: সেরা টেকনোলজির ফোন

সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনছে ওয়ানপ্লাস
প্রযুক্তি বাজার

সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনছে ওয়ানপ্লাস

বিপদের মুখে ব্লুটুথ ডিভাইস
প্রযুক্তি সংবাদ

বিপদের মুখে ব্লুটুথ ডিভাইস

Load More

ট্রেন্ডিং টপিক

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
অটোমোবাইল

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন
অর্থ ও বাণিজ্য

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন
নির্বাচিত

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 August 2025

অনুদানের বিনিময়ে ইনটেলে মালিকানা শেয়ার চাইছে ট্রাম্প

Techzoom.TV |
TechzoomTV