Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাইগভে ১০ মাসে ১০ লক্ষ ই-এপোস্টিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
মাইগভে ১০ মাসে ১০ লক্ষ ই-এপোস্টিল
Share on FacebookShare on Twitter

বিদেশে পড়াশোনা বা চাকরির আগে কাগজপত্র সত্যায়নে লাইনে না দাঁড়িয়ে দালালের খপ্পর আর অতিরিক্ত খরচ বাঁচাচ্ছে সরকারি সেবার একক পোর্টাল মাইগভ (myGov)-এর ইলেকট্রনিক এপোস্টিল (ই-এপোস্টিল)। প্রযুক্তির এই সুবিধা কাজে লাগিয়ে গত দশ মাসে ১০ লক্ষের বেশি এপোস্টিল হয়েছে বলে জানাগেছে। সূত্রমতে, ই-সত্যায়নের সবচেয়ে বেশি সত্যায়িত হয়েছে বিদেশের পড়তে যাওয়া শিক্ষার্থীদের সনদ সত্যায়নে।

জানাগেছে, মাইগভের এই ই-সত্যায়ন প্লাটফর্মে ৪৩ ধরনের ডক্যুমেন্ট ঘরে বসেই সত্যায়িত করতে পারছেন নাগরিকেরা। গত ১৭ আগস্ট ১০ মাসে এই সেবটি ১০ লাখ সত্যায়নের মাইলফলক অতিক্রম করেছে। গড় দৈনিক ৩,৫০০ টির বেশী আবেদন আসছে সত্যায়নের জন্য। এরমধ্যে অ্যাপের থেকে ওয়েবেই বেশি আবেদন আছে।

সূত্রমতে, গত বছরের ১ অক্টোবর ই-এপোস্টিল-তে ১১টি শিক্ষা বোর্ড সংযুক্ত হয়। একই বছরের ১০ ডিসেম্বর দেশের সব বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ইনস্টিটিউট এর অন্তর্ভুক্ত হয়। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সব জেলা পুলিশ সুপার কার্যালয় ও আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সেবাসমূহ যুক্ত হয়। ফলে ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, জন্মনিবন্ধন, বিবাহ সনদ, পুলিশ ক্লিয়ারেন্সসহ বহু ধরনের নথি এখন ঘরে বসেই অনলাইনে এপোস্টিল করা যাচ্ছে।

এ বিষয়ে এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোঃ রশিদুল মান্নাফ কবীর বলেন, “এই ডিজিটাল সেবার মাধ্যমে নাগরিকগণ ঘরে বসেই স্বল্পতম সময়ে, স্বচ্ছ প্রক্রিয়ায় ও কম খরচে সনদপত্র সত্যায়নের সুবিধা গ্রহণ করতে পারছেন। পূর্বে যেখানে ম্যানুয়াল প্রক্রিয়ায় প্রতি ডকুমেন্টে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হতো, বর্তমানে সেখানে অনলাইনে সরকার কর্তৃক নির্ধারিত ২০০ টাকা ফি প্রদানের মাধ্যমে একই সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে। আইন মন্ত্রণালয় হতে সংশ্লিষ্ট ডকুমেন্টসমূহের জন্য এ সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থী, প্রবাসী ও বিদেশে কর্মরত পেশাজীবী—সবাই এ সেবা থেকে সমানভাবে উপকৃত হচ্ছেন। বিদেশে উচ্চশিক্ষা বা ভিসা-সম্পর্কিত সময়সীমা মেনে দ্রুত নথি জমা দেওয়া সহজ হয়েছে; জন্মনিবন্ধন, বিবাহ সনদ কিংবা পুলিশ ক্লিয়ারেন্সসহ পরিবার-সম্পর্কিত নথির অনলাইন সত্যায়নও এখন আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত। সামগ্রিকভাবে ই-এপোস্টিল বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের একটি উজ্জ্বল উদাহরণ—যেখানে নাগরিকের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে, সেবার মান ও স্বচ্ছতা বেড়েছে, এবং এক ক্লিকেই আন্তর্জাতিক দরজায় কাগজপত্র তুলে দেওয়ার আত্মবিশ্বাস তৈরি হয়েছে।“

প্রসঙ্গত, এপোস্টিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সত্যায়ন পদ্ধতি, যা জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ, বিবাহ সনদের মতো সরকারি দলিল বিদেশে গ্রহণযোগ্য করতে প্রক্রিয়াটি সহজ করে। নেদারল্যান্ডসের হেগ-এ স্বাক্ষরিত ১৯৬১ সালের এপোস্টিল কনভেনশনে পক্ষভুক্ত ১১৪টি দেশ বাংলাদেশের এপোস্টিলকে স্বীকৃতি দিচ্ছে। ২০২৪ সালের ২৯ জুলাই কনভেনশনে যোগ দেয় বাংলাদেশ। একই বছরের অক্টোবর থেকে ধাপে ধাপে অনলাইনে সেবা চালু করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চলতি বছরের ২৯ জানুয়ারি মাইগভ পোর্টালে ই-এপোস্টিলের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সেবাটি জাতীয় পর্যায়ে বিস্তৃত হয়।

মাইগভ সূত্রে প্রকাশ, সেবাটি সম্পন্ন হয় কয়েকটি স্বচ্ছ ও পুরোপুরি ডিজিটাল ধাপে—মাইগভে আবেদন ও নথি আপলোড, ইস্যুকারী প্রতিষ্ঠানের যাচাই, নিয়ন্ত্রক দপ্তর, মন্ত্রণালয়ের অনলাইন সত্যতা নিশ্চিতকরণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল সাইন ও কিউআর কোডসহ ই-এপোস্টিল ইস্যু। প্রতিটি নথির কিউআর কোড স্ক্যান করে বিদেশের সংস্থা বা বিশ্ববিদ্যালয় সরাসরি অনলাইনে যাচাই করতে পারে—ফলে জালিয়াতির সুযোগ কমে, আস্থা বাড়ে। সময়সীমা ও খরচ—দুই দিক থেকেই এটি নাগরিকবান্ধব। আগে যে প্রক্রিয়ায় বিভিন্ন দপ্তর ও দূতাবাসে বহুবার যেতে হতো, এখন তা সাধারণত তিন থেকে পাঁচ কার্যদিবসে অনলাইনে সম্পন্ন হচ্ছে। আবেদন, ট্র্যাকিং ও নথি জমা—সব এক প্ল্যাটফর্মে; মাইগভের সহায়তা ফরম ও ৩৩৩ হেল্পলাইনের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তাও মিলছে দ্রুত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬
প্রযুক্তি সংবাদ

শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬

আইফোন ১৪ মডেলের তুলনায় কম টিকবে ১৫
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৪ মডেলের তুলনায় কম টিকবে ১৫

২০২০ : টিকে থাকাই অগ্রাধিকার পাবে : হুয়াওয়ে
নির্বাচিত

২০২০ : টিকে থাকাই অগ্রাধিকার পাবে : হুয়াওয়ে

অরোজ জেড৭৯০ এক্স জেন মাদারবোর্ড বাজারে
প্রযুক্তি সংবাদ

অরোজ জেড৭৯০ এক্স জেন মাদারবোর্ড বাজারে

ব্যবসা প্রসারে ডিজিটাল মার্কেটিং সেবা দিচ্ছে ‘রেড ক্যানভাস’
নির্বাচিত

ব্যবসা প্রসারে ডিজিটাল মার্কেটিং সেবা দিচ্ছে ‘রেড ক্যানভাস’

গ্যালাক্সি নোট ১০ এর থেকেও কমদামে আসছে নোট ২০
প্রযুক্তি সংবাদ

চিপ সংকটে পেছাতে পারে গ্যালাক্সি নোট উৎপাদন

Load More

ট্রেন্ডিং টপিক

রাতভর ফোন চার্জে রাখার অভ্যাস কি বদলানো উচিত? নতুন গবেষণায় যা জানা গেল
নির্বাচিত

রাতভর ফোন চার্জে রাখার অভ্যাস কি বদলানো উচিত? নতুন গবেষণায় যা জানা গেল

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক
প্রযুক্তি সংবাদ

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক

ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই করছে সনি
প্রযুক্তি সংবাদ

ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই করছে সনি

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ আগস্ট ২০২৫

মাইগভে ১০ মাসে ১০ লক্ষ ই-এপোস্টিল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix