Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এখন নতুন দামে আরও বেশি সহজলভ্য অপো রেনো১৩ এফ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 27 August 2025
এখন নতুন দামে আরও বেশি সহজলভ্য অপো রেনো১৩ এফ
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশের বাজারে এর রেনো১৩ এফ ডিভাইসের নতুন দাম ঘোষণা করেছে। এই সেগমেন্টের স্মার্টফোনগুলোর মধ্যে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য ইতোমধ্যে সাড়া জাগানো এই ডিভাইসটির দাম এখন ৩০,৯৯০ টাকা মাত্র, আগে যার দাম ছিলো ৩৪,৯৯০ টাকা।

ব্যবহারকারীদের জন্য সব জায়গায়, এমনকি পানির নিচেও নিখুঁতভাবে ছবি তোলা নিশ্চিত করার উপযোগী করে রেনো১৩ এফ ডিজাইন করা হয়েছে। এর আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স পানির ২ মিটার নিচেও ৩০ মিনিট পর্যন্ত নিখুঁত ও ঝকঝকে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির নিশ্চয়তা দেয়। অপোর সর্বাধুনিক এআই কালার ক্যালিব্রেশন প্রযুক্তি প্রতিটি শটেই প্রাণবন্ত টোন, নিখুঁত ফোকাস ও কনট্রাস্ট নিশ্চিত করে; ফলে, এখন অতিরিক্ত কোনো ডিভাইস ছাড়াই পানিতে কাটানো সকল মুহূর্ত স্মৃতিতে ধরে রাখা সম্ভব হবে।

প্রথাগত ফটোগ্রাফিতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে এতে এআই লাইভ ফটো ফিচার নিয়ে আসা হয়েছে, যেখানে শাটারের আগে ও পরে টাইম ক্যাপসুল ধারণ করা হয়। এতে এআই ডি-ব্লারিং, ইআইএস ও ভিজ্যুয়াল রিকগনিশনের মাধ্যমে শট স্ট্যাবিলাইজ করা হয় এবং অনাকাঙ্ক্ষিত মোশন বাদ দেয়া হয়; ফলে, ব্যবহারকারীর তোলা প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে প্রাণবন্ত ও ন্যাচরাল। ডিভাইসটিতে এআই ক্ল্যারিটি এনহান্সার, এআই আনব্লার, এআই রিফ্লেকশন রিমুভার ও এআই ইরেজার ২.০ এর মতো শক্তিশালী টুল সহ এআই এডিটর ২.০ নিয়ে আসা হয়েছে, যা ক্রিয়েটরদের স্মার্টফোনেই পেশাদার পর্যায়ের এডিটিং সক্ষমতা নিশ্চিত করে।

পারফরম্যান্স ও কানেক্টিভিটি নিশ্চিতে অপো রেনো১৩ এফে নাইন ৩৬০ ডিগ্রি এন্টেনা, ডুয়েল-চ্যানেল ওয়াইফাই, ব্লুটুথ অ্যাক্সেলারেশন ও ওয়াইফাই পজিশনিং সহ এআই লিঙ্ক বুস্ট ২.০ নিয়ে আসা হয়েছে, যা জনবহুল বা লো-কাভারেজ এলাকাতেও শক্তিশালী ও নিরবচ্ছিন্ন সিগনাল নিশ্চিত করবে। ব্যবহারকারীরা ডকুমেন্টস অ্যাপের মতো এআই-নির্ভর প্রোডাক্টিভিটি টুল ব্যবহার করে টেক্সট সামারাইজ ও এডিট করার সুযোগ পাবেন, এআই নোটস অ্যাসিসট্যান্ট ব্যবহার করে ফরম্যাট ও এক্সপানশন করতে পারবেন; এছাড়াও, মাল্টিলিঙ্গুয়াল সাপোর্টের জন্য আপগ্রেডেড এআই টুলবক্স ২.০ ব্যবহার করতে পারবেন। একইসাথে, ও+ কানেক্ট ব্যবহার করে অপো ও আইওএস ডিভাইসে ফটো, ভিডিও ও ফাইল নিরবচ্ছিন্নভাবে শেয়ার করতে পারবেন। পাশাপাশি, অপো বিশ্বের সেই দুইটি ব্র্যান্ডের একটি যেখান থেকে ব্যবহারকারীরা টিকটক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি লাইভ ফটো আপলেড করতে পারেন।

এসমস্ত উদ্ভাবনের পাশাপাশি, রেনো১৩ এফে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সুবিধা সহ ৫৮০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি এবং ৮ জিবি র‍্যাম (আরও ৮ জিবি বাড়িয়ে নেয়ার সুযোগ সহ) ও ২৫৬ জিবি রম ব্যবহার করা হয়েছে। শক্তিশালী পারফরম্যান্সের সাথে স্টাইল নিশ্চিত করতে অনন্য এই ডিভাইসটি প্লুম পার্পল ও গ্রাফাইট গ্রে-এর মতো দুইটি অনবদ্য রঙে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো রেনো১৩ এফ সকলের হৃদয় জয় করে নেয়ার পর আমরা এই উদ্ভাবনকে আরও বেশি সহজলভ্য করতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। এর ফলে, আন্ডারওয়াটার ফটোগ্রাফি থেকে শুরু করে এআই ক্রিয়েটিভিটি, সকল ক্ষেত্রে বাংলাদেশের আরও মানুষের কাছে এই প্রিমিয়াম অভিজ্ঞতা পৌঁছে যাবে। এই সাশ্রয়, প্রযুক্তি সহজলভ্য করা এবং প্রতিযোগিতাপূর্ণ স্মার্টফোন বাজারের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন।”

যুগান্তকারী আন্ডারওয়াটার ফটোগ্রাফি, এআই ক্রিয়েটিভিটি ফিচার ও প্রতিদিনের অনবদ্য পারফরম্যান্সের পাশাপাশি, অপো রেনো১৩ এফের মতো ডিভাইস মাত্র ৩০,৯৯০ টাকায় পাওয়া যাওয়ার এই সুযোগ টেক-প্রেমী ও ক্রিয়েটরদের জন্য বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন মানদণ্ড নিশ্চিত করেছে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন – https://www.oppo.com/bd/smartphones/series-reno/reno13-f-4g/।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোঅপো রেনো১৩ এফরেনো১৩ এফ

এই বিভাগ থেকে আরও পড়ুন

জমে উঠেছে সোস্যাল মিডিয়া মার্কেটিং
ই-কমার্স

জমে উঠেছে সোস্যাল মিডিয়া মার্কেটিং

টিকটক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি
প্রযুক্তি সংবাদ

৪৫ দিন সময় পেল টিকটক

৫০ লাখ মারুতি গাড়ি বিক্রির মাইল ফলক
প্রযুক্তি বাজার

৫০ লাখ মারুতি গাড়ি বিক্রির মাইল ফলক

ইউটিউবে অ্যাডাল্ট কনটেন্ট আসা বন্ধ করার উপায়
কিভাবে করবেন

ইউটিউবে অ্যাডাল্ট কনটেন্ট আসা বন্ধ করার উপায়

অসাধারণ ক্যামেরা নিয়ে এল গুগল পিক্সেল ১০এ
নির্বাচিত

অসাধারণ ক্যামেরা নিয়ে এল গুগল পিক্সেল ১০এ

কাজী নজরুলের সাম্যের বাণী জাতীয় জীবনের বড় অনুপ্রেরণা: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

কাজী নজরুলের সাম্যের বাণী জাতীয় জীবনের বড় অনুপ্রেরণা: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 August 2025

এখন নতুন দামে আরও বেশি সহজলভ্য অপো রেনো১৩ এফ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix