Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
ওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে
Share on FacebookShare on Twitter

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে এনেছে তাদের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট ওয়ালপ্যাড ১১জি (Walpad 11G), যা দিচ্ছে শক্তিশালী পারফরম্যান্স, বড় ডিসপ্লে, উন্নত মাল্টিমিডিয়া ফিচার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সেরা সমন্বয়। কাজ, বিনোদন, অনলাইন ক্লাস কিংবা গেমিং—যেকোনো প্রয়োজনে এই ট্যাবলেট হতে পারে আদর্শ সঙ্গী।

ওয়ালপ্যাড ১১জি ট্যাবলেটটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। সাথে রয়েছে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ, যা গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারে গ্রাফিক্স পারফরম্যান্সকে করবে আরো সাবলীল ও সমৃদ্ধ। ডিভাইসটিতে থাকছে ১০.৯৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে (১৯২০x১২০০ পিক্সেল রেজোলিউশন) এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।

মেমোরি কনফিগারেশনে গ্রাহকরা পাচ্ছেন ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইউএফএস স্টোরেজ—যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব। ফলে বড় সাইজের অ্যাপ, গেম এবং ফাইল সংরক্ষণ হবে অনায়াসে।

ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য ওয়ালপ্যাড ১১জি-তে থাকছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ফ্ল্যাশলাইট। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সফটওয়্যার-ইন্টিগ্রেটেড ফেস আনলক ফিচার।

শক্তিশালী সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য ওয়ালপ্যাড ১১জিতে রয়েছে ডিটিএস সাপোর্টসহ ৪টি ফুল-বক্স স্পিকার, যা সিনেমা, মিউজিক বা গেমিং—সবক্ষেত্রেই ইমারসিভ অডিও দেবে। এছাড়াও, এতে থাকছে ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই (২.৪ জিএইচজে + ৫ জিএইচজে), ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ-সি, ওটিজি এবং ফোরজি সাপোর্ট। হাইব্রিড সিম স্লটের মাধ্যমে গ্রাহকরা চাইলে ডুয়াল সিম বা সিম + মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ডিভাইসটিতে রয়েছে ৭০০০ এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি, যা পিডি ৩.০ ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে দ্রুত চার্জ হয়ে দীর্ঘসময় কাজ করার সুবিধা পাওয়া যাবে। ট্যাবলেটটিতে জিপিএস, বিডিএস, গ্লোনাস, গ্যালিলিওসহ একাধিক স্যাটেলাইট ন্যাভিগেশন সাপোর্ট, এবং অ্যাক্সেলেরোমিটার, লাইট সেন্সর, জাইরোস্কোপ, গ্রাভিটি, কম্পাস, হল ও ম্যাগনেটিক সেন্সরের মতো প্রয়োজনীয় সেন্সরও রয়েছে।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “প্রযুক্তিনির্ভর জীবনে বর্তমানে ট্যাবলেট অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস । কাজ, বিনোদন, অনলাইন ক্লাস কিংবা গেমিং-সবক্ষেত্রেই ট্যাব আমাদের জীবনকে আরো সহজ ও আধুনিক সুবিধা প্রদান করে। গ্রাহকচাহিদার প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা নতুন দুটি ভ্যারিয়েন্টে প্রিমিয়াম এই অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে ছেড়েছি। আশা করছি ওয়ালটনের নতুন এই ট্যাব প্রযুক্তিপ্রেমিদের কাছে দারুণ সাড়া ফেলবে।”

বর্তমানে ওয়ালপ্যাড ১১জি-এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৭৫০ টাকা এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৭৫০ টাকা। প্রতিটি ট্যাবলেটের সাথে থাকছে গ্লাস প্রটেক্টর, ফ্লিপ কভার, ২০ ওয়াট চার্জার, ১.৫ মিটার ইউএসবি ক্যাবল, সিম ইজেক্টর, ইউজার ম্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড।

ট্যাবটি এখন পাওয়া যাচ্ছে সকল ওয়ালটন প্লাজাতে। এছাড়া ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://waltonplaza.com.bd/product/walton-1095-android-tablet-walpad-11g?uid=P-QB7B1M) ভিজিট করে অনলাইনে সরাসরি অর্ডার করার সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা। আধুনিক ফিচারে পরিপূর্ণ, ডিজাইনে প্রিমিয়াম ট্যাবটিতে থাকছে ১ বছরের ওয়ারেন্টি ও বিশ্বস্ত আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা।

Tags: Walpad 11G)ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোনও চীনা অ্যাপ নিষিদ্ধ করছে না ভারত
প্রযুক্তি সংবাদ

কোনও চীনা অ্যাপ নিষিদ্ধ করছে না ভারত

এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ি মর্তুজা
প্রযুক্তি সংবাদ

এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ি মর্তুজা

নাজিমুদ্দিন মোস্তান কেবল সাংবাদিক নন প্রযুক্তি যোদ্ধা ছিলেন: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

নাজিমুদ্দিন মোস্তান কেবল সাংবাদিক নন প্রযুক্তি যোদ্ধা ছিলেন: মোস্তাফা জব্বার

‘সবার ঢাকা’ অ্যাপে চার শতাধিক অভিযোগ, সমাধান ৭৪ শতাংশ
প্রযুক্তি সংবাদ

‘সবার ঢাকা’ অ্যাপে চার শতাধিক অভিযোগ, সমাধান ৭৪ শতাংশ

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর
টেলিকম

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর

প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে মামলা
নির্বাচিত

প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে মামলা

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix