Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আনছে টেকনো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 31 August 2025
টেকনো পভা স্লিম ৫জি
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আনছে টেকনো। যার মডেল টেকনো পভা স্লিম ৫জি। সম্প্রতি চীনের বাজারে এই ফোনের টেস্টিং শুরু হয়েছে। এখন আন্তর্জাতিক বাজারে ফোনটি উন্মোচনের অপেক্ষায় আছে।

টেকনো দাবি করছে পভা স্লিম ৫ জি বিশ্বের সবচেয়ে পাতলা ফোন। এতে রয়েছে অত্যাধুনিক থ্রিডি কার্ভড ডিসপ্লে। ইতিমধ্যেই বিভিন্ন ওয়েবসাইটে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়েছে, যেখানে একাধিক বিশেষ ফিচার টিজ করা হয়েছে।

ইউনিক ক্যামেরা মডিউল ও ডিজাইন
লিস্টিং থেকে জানা গিয়েছে, টেকনো পভা স্লিম ৫জি বিক্রির জন্য কোম্পানি প্রস্তুত। টিজার ইমেজে দেখা গিয়েছে, ফোনটির ক্যামেরা মডিউল একেবারেই ইউনিক স্টাইলে তৈরি। এটি পিল-শেপড ডিজাইনের, যা হরাইজন্টাল অবস্থানে বসানো হয়েছে। ক্যামেরার দুই প্রান্তে লেন্স রয়েছে এবং মাঝখানে রাখা হয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। আরও আকর্ষণীয় বিষয় হল এর ডায়নামিক মুড লাইট ডিজাইন, যেখানে ক্যামেরার চারপাশে এলইডি লাইট যুক্ত থাকবে। এই বিশেষ ফিচার ফোনটিকে অন্যান্য স্মার্টফোনের ভিড় থেকে আলাদা করে তুলবে।

এআই প্রযুক্তি ও বিশেষ ফিচার
টেকনো তাদের এই ফোনে এআই প্রযুক্তির ব্যবহারকে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছে। ফোনটিতে থাকবে এলা এআই অ্যাসিস্ট্যান্ট, যা একাধিক ভাষায় সাপোর্ট করবে। এছাড়াও মিলবে এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট, যা ব্যবহারকারীদের লেখালিখির ক্ষেত্রে সাহায্য করবে। আরেকটি বিশেষ ফিচার হলো কার্সেল টু সার্চ, যা সার্চ অভিজ্ঞতাকে আরও দ্রুত এবং সহজ করবে। ফোনটি এমনকি নো নেটওয়ার্ক কমিউনিকেশন ফিচার সমর্থন করবে, যার মাধ্যমে সেলুলার নেটওয়ার্ক ছাড়াই কল করা সম্ভব হবে।

সম্ভাব্য স্পেসিফিকেশন
আগের রিপোর্ট এবং গিকবেঞ্চ লিস্টিং থেকে জানা গিয়েছে, টেকনো পভা-এর এই ৫জি ফোনে থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬৪০০ প্রসেসর এবং এআরএম মালি জি৫৭ জিপিইউ।

ফোনটি হালনাগাদ অ্যানড্রয়েড ১৫ ওএসে চলবে এবং ৮ জিবি ব়্যাম আসতে পারে। ডিসপ্লের রেজোলিউশন হবে ১০৮০ x ২৪০০ পিক্সেল, যা ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে করবে আরও তীক্ষ্ণ। এছাড়া থাকবে এনএফসি কানেক্টিভিটি এবং শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে।

সব মিলিয়ে, টেকনো টেকনো পভা স্লিম ৫জি শুধু বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবেই নয়, বরং উন্নত এআই ফিচার, ইউনিক ক্যামেরা মডিউল এবং শক্তিশালী ব্যাটারির কারণে স্মার্টফোন মার্কেটে বিশেষ আগ্রহ তৈরি করেছে। আগামী ৪ সেপ্টেম্বরের লঞ্চের পর এটি ভারতের টেকপ্রেমীদের মধ্যে যে আলোড়ন তুলবে, তা বলাই যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেকনোটেকনো পভা স্লিম ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনে ‘কাস্টমাইজেবল কলিং কার্ড’ ফিচার আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ফোনে ‘কাস্টমাইজেবল কলিং কার্ড’ ফিচার আনছে গুগল

দোয়েল মোবাইলের মোড়ক উন্মোচন
প্রযুক্তি বাজার

দোয়েল মোবাইলের মোড়ক উন্মোচন

ন্যাশনাল ডেটা অথরিটি তৈরি হলে কারো চাকরি যাবে না বরঞ্চ তথ্যপ্রযুক্তিখাতে কর্মসংস্থানের সৃষ্টি হবে- ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

ন্যাশনাল ডেটা অথরিটি তৈরি হলে কারো চাকরি যাবে না বরঞ্চ তথ্যপ্রযুক্তিখাতে কর্মসংস্থানের সৃষ্টি হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

কভিড-১৯ মহামারীতে নকিয়ার ব্রডব্যান্ড ব্যবসা চাঙ্গা
প্রযুক্তি সংবাদ

কভিড-১৯ মহামারীতে নকিয়ার ব্রডব্যান্ড ব্যবসা চাঙ্গা

বনশ্রীতে অথোরাইজড সার্ভিস সেন্টার উদ্বোধন করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বনশ্রীতে অথোরাইজড সার্ভিস সেন্টার উদ্বোধন করলো স্যামসাং

অ্যাপল ওয়াচে রক্তের শর্করা পরিমাপ করা যাবে
নির্বাচিত

অ্যাপল ওয়াচে রক্তের শর্করা পরিমাপ করা যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সোশ্যাল মিডিয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পুরোনো ভবনের...

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 August 2025

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আনছে টেকনো

Techzoom.TV |
TechzoomTV