Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেপ্টেম্বরের মাঝামাঝি বিদেশি বিনিয়োগ ও কর্মানুমতির নিরাপত্তা ছাড়পত্র অনলাইনে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
সেপ্টেম্বরের মাঝামাঝি বিদেশি বিনিয়োগ ও কর্মানুমতির নিরাপত্তা ছাড়পত্র অনলাইনে
Share on FacebookShare on Twitter

অনলাইনেই বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীদের কর্মানুমতির জন্য নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া চালু করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংস্থাটির ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি চালু হবে সেবাটি।

পোর্টালটিতে নিরাপত্তা ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় যথাযথভাবে দাখিল করার পর নিরাপত্তা সংস্থা ২১ কর্মদিবসের মধ্যে যাচাই সম্পন্ন করবে। আর তা না করলে, আবেদনকে ‘নিরাপত্তা আপত্তি নেই’ বলে গণ্য করা হবে এবং ভিসার মেয়াদ বাড়বে।

২ সেপ্টেম্বর, মঙ্গলবার আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির উপস্থিতিতে এক আন্তঃসংস্থাগত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সংস্থা ও বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশি কর্মী ও বিনিয়োগকারীদের ভিসা নবায়ন ও ভিসা ফি দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল করা হবে, যেন আর সরাসরি গিয়ে আবেদন জমা দিতে না হয়। শিগগির নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা চালু করা হবে। ভিসা অন অ্যারাইভালের ফি-ও অনলাইনে পরিশোধ করা যাবে।

বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, আন্তঃসংস্থাগত একটি ইন্টারঅপারেবল ডেটাবেজ তৈরি করা হবে, যার মাধ্যমে বিদেশিদের আগমন ও অবস্থান পরিবীক্ষণ এবং তথ্য আদান-প্রদান আরও কার্যকর হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নিরাপত্তা ছাড়পত্র ডিজিটাল হওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা নিশ্চিত হবে। ডিসেম্বরের মধ্যেই কর্মানুমতি ও ভিসা-সম্পর্কিত আরও কিছু সংস্কার কার্যকর করা সম্ভব হবে।

তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যেমন বিডা মাসিক সমন্বয় সভা করে, এখন থেকে নিরাপত্তা ছাড়পত্র ও কর্মানুমতি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গেও মাসিক সভা অনুষ্ঠিত হবে। যেন সেবার ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা না থাকে।

Tags: বাংলাদেশ ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে চিপ কারখানা : দ্বিতীয় ধাপে বিনিয়োগ করছে না স্যামসাং
প্রযুক্তি সংবাদ

চীনে চিপ কারখানা : দ্বিতীয় ধাপে বিনিয়োগ করছে না স্যামসাং

ভিভোর সেরা ৫টি ফোন ২০২৫
প্রযুক্তি সংবাদ

ভিভোর সেরা ৫টি ফোন ২০২৫

২০২৮ সালে জাপানে ৩-ন্যানোমিটার ওয়েফারের উৎপাদন শুরু করবে টিএসএমসি
নির্বাচিত

২০২৮ সালে জাপানে ৩-ন্যানোমিটার ওয়েফারের উৎপাদন শুরু করবে টিএসএমসি

দেশে মোবাইল টাওয়ারে স্বাস্থ্য ঝুঁকি নেই
নির্বাচিত

দেশে মোবাইল টাওয়ারে স্বাস্থ্য ঝুঁকি নেই

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন
নির্বাচিত

চাহিদার শীর্ষে যে ধরনের ফোন

কম মূল্যে স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরি
প্রযুক্তি সংবাদ

কম মূল্যে স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরি

Load More

ট্রেন্ডিং টপিক

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি
নির্বাচিত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
শিক্ষা ও ক্যাম্পাস

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল
প্রযুক্তি সংবাদ

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix