Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে আবারও ফিরছে ‘পোক’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 September 2025
ফেসবুকে আবারও ফিরছে ‘পোক’
Share on FacebookShare on Twitter

২০১০-১৫ সালের ফেসবুক ব্যবহারকারীদের কাছে একটি পরিচিত নাম ‘পোক’। এক দশক আগেও ফিচারটি বেশ জনপ্রিয় ছিল। এর মাধ্যমে সহজেই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করা যেত। মূলত ফেসবুকে বন্ধুদের সঙ্গে মজা করা কিংবা সরাসরি যোগাযোগ ছাড়াও সংযুক্ত থাকতে পোক করা হতো। সম্প্রতি তরুণ ব্যবহারকারীদের মধ্যে আবারও এর ব্যবহার বেড়েছে। তাই ‘পোক’-কে প্লাটফর্মের আরও দৃশ্যমান ও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পুনরায় তুলে ধরতে কাজ করছে ফেসবুক।

ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা একটি নতুন ও বিশেষ বাটনের মাধ্যমে সরাসরি নিজের ফেসবুক প্রোফাইল থেকে বন্ধুদের পোক করতে পারবেন। পোক পাওয়া বন্ধুদের নোটিফিকেশনের মাধ্যমে তা জানানো হবে। এছাড়া ব্যবহারকারীরা দেখতে পারবেন কে তাদের পোক করেছে এবং facebook.com/pokes পেজে বন্ধুদের খুঁজে পোক করতে পারবেন। পাশাপাশি একে অন্যকে করা পোকের সংখ্যা দেখা যাবে। কেউ চাইলে পোকটি উপেক্ষা করতেও পারবেন।

প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের পোক ফিচারটি মূলত তরুণ ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। বিশেষ করে যারা সোশ্যাল অ্যাপে গেমিফিকেশন (গেমের মতো মজাদার ও আকর্ষণীয়) ফিচারের সঙ্গে বড় হয়েছে, যেমন—স্ন্যাপচ্যাট বা টিকটকের ‘স্ট্রিকস’। তবে স্ট্রিকসের ‘আসক্তিকর’ প্রকৃতির কারণে কিছু ক্ষেত্রে মামলা পর্যন্ত হয়েছে। কারণ এসব ফিচারের কারণে শিশুরা বারবার অ্যাপ ব্যবহার করে এবং তা এক সময় আসক্তিতে রূপ নেয়। ফেসবুকের পোক ফিচারও গেমিফিকেশন ধারণায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

জানা যায়, গত বছর থেকেই পোক ফিচারটি পুনরায় চালু করার চেষ্টা করছে মেটা। ২০২৪ সালের মার্চে কোম্পানিটি জানিয়েছিল, সার্চের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই পোকিং পেজ খুঁজে পাবে এবং বন্ধুদের পোক করা আরও সহজ হবে। এ ছোট পরিবর্তনের পরপরই পরবর্তী মাসে পোকের ব্যবহার ১৩ গুণ বেড়ে গিয়েছিল বলে জানায় মেটা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পোক ফিচার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের স্ক্রিন লক নিরাপদ নয়, বলছেন বিশেষজ্ঞরা
নির্বাচিত

ফোনের স্ক্রিন লক নিরাপদ নয়, বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জি-ক্লাউড এ যুক্ত হচ্ছে বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জি-ক্লাউড এ যুক্ত হচ্ছে বাংলাদেশ: পলক

পাবজি গেম খেলতে না দেয়ায় আত্মহত্যা করল কিশোর
গেম

বাংলাদেশে পাবজি নিষিদ্ধ

আপনার গল্প শেয়ার করে জিতে নিন স্যামসাং গ্যালাক্সি এম৬২
প্রযুক্তি সংবাদ

আপনার গল্প শেয়ার করে জিতে নিন স্যামসাং গ্যালাক্সি এম৬২

আগামী বছর আসতে পারে শাওমির নিজস্ব চিপসেট
প্রযুক্তি সংবাদ

আগামী বছর আসতে পারে শাওমির নিজস্ব চিপসেট

বিশ্বের সেরা ৫০ স্মার্ট কোম্পানির তালিকায় হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সেরা ৫০ স্মার্ট কোম্পানির তালিকায় হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2025

ফেসবুকে আবারও ফিরছে ‘পোক’

Techzoom.TV |
TechzoomTV