Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 September 2025
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
Share on FacebookShare on Twitter

সেমিকন্ডাক্টর আজ বৈশ্বিক প্রযুক্তি শিল্পের প্রাণভোমরা। অথচ দেশের সাধারণ জনগণের কাছে আজও এক অচেনা সেক্টর। যা কেবল ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের কাছেই সীমাবদ্ধ। সেই অচেনা সেক্টরকে দেশের সবস্তরের জনগণের কাছে পরিচিত করতে বাংলায় রচিত প্রথম সেমিকন্ডাক্টর নিয়ে বই ‘প্রযুক্তির অগ্রযাত্রায় সেমিকন্ডাক্টর ও বাংলাদেশের সম্ভাবনা’– এর মোড়ক উন্মোচন হলো। বইটির লেখক বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের পথিকৃৎ এবং উল্কাসেমির সিইও এবং প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান।

‘স্টুডেন্ট-ওয়েজ’ থেকে প্রকাশিত এই বইটি দেশের সেমিকন্ডাক্টর শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে লেখা প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। এতে সমসাময়িক বিষয় থেকে শুরু করে সেমিকন্ডাক্টরের মৌলিক ধারণা, বৈশ্বিক শিল্পে এর গুরুত্ব এবং বাংলাদেশের জন্য সম্ভাবনার রূপরেখা তুলে ধরা হয়েছে। বিশেষ করে প্রকৌশল শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এতে রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতার সাথে মিলিয়ে অসংখ্য দিকনির্দেশনা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এনায়েতুর রহমান বলেন, ‘যখন আমাদের প্রতিবেশি দেশগুলোর দিকে তাকাই, আমি শুধু প্রতিযোগিতা দেখি না; আমি একটি কর্মপরিকল্পনা দেখি। বাংলাদেশ কেন এই সাফল্য অর্জন করতে পারবে না। আমাদের মেধাবী ছাত্রছাত্রীরাই সেই ভবিষ্যৎ গড়ার মূল চাবিকাঠি। আর তাদের সহযোগী হবে শিক্ষক ও তাদের অভিভাবক। তাই এই বইটি সবার জন্য।’

অনুষ্ঠানে উপস্থিত ছিল ব্রুনাই হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ, মাইক্রোসফটের বাংলাদেশ, ভূটান ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইউসুপ ফারুক, উল্কাসেমির চেয়ারম্যান ডা. আরিফা চৌধুরী রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ববি বড়ুয়া, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার মাসুদ রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাইনুল হোসেন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. দারা আব্দুস সাত্তার ও সহযোগী অধ্যাপক ড. মো. রেজওয়ানুল আহসান, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট), গাজীপুর-এর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীনসহ শিক্ষার্থী, প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ, তরুণ প্রযুক্তিপ্রেমী এবং উল্কাসেমির উর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য যে বর্তমান প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেমিকন্ডাক্টর চিপের ওপর নির্ভরশীল। ভবিষ্যতের এই নেতৃত্বস্থানীয় প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান উল্কাসেমি। প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে সাড়ে পাঁচশ বাংলাদেশী দক্ষ ইঞ্জিনিয়ারদের শক্তিশালী দল। ২০৩০ সালের মধ্যে দেশের সেমিকন্ডাক্টর শিল্পকে মাল্টি বিলিয়ন ডলারের বাজারে রূপান্তরিত করার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ অ্যাপে জড়িত অঙ্কুশ
নির্বাচিত

অবৈধ অ্যাপে জড়িত অঙ্কুশ

প্রযুক্তি ব্যবহারে দুর্নীতিমুক্ত হচ্ছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি ব্যবহারে দুর্নীতিমুক্ত হচ্ছে বাংলাদেশ

স্মার্টফোনের ম্যাক অ্যাড্রেস বের করার উপায়
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের ম্যাক অ্যাড্রেস বের করার উপায়

ডিজিটাল ডিভাইস রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ডিভাইস রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ: পলক

কৃত্রিম বুদ্ধিমত্তা ৮০ শতাংশ দ্রুত মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে
নির্বাচিত

কৃত্রিম বুদ্ধিমত্তা ৮০ শতাংশ দ্রুত মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে

বিস্ফোরিত হলো ওয়ানপ্লাস ফোনের চার্জার
নির্বাচিত

বিস্ফোরিত হলো ওয়ানপ্লাস ফোনের চার্জার

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2025

সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন

Techzoom.TV |
TechzoomTV